লঞ্চের আগেই চলে এল কম দামের দেশী স্মার্টফোন Micromax IN 1 এর স্পেসিফিকেশন, প্রতিযোগিতায় পড়বে শাওমি-রিয়েলমি

আগামী 19 মার্চ ভারতে Micromax IN 1 স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটি লঞ্চ হতে এখনও দিন দুয়েক বাকি থাকলেও এখন থেকেই ফোনটির বিভিন্ন ডিটেইলস সম্পর্কে খবর আসতে শুরু করেছে। ফোনটি গীকবেঞ্চে কিছু স্পেসিফিকেশনের সঙ্গে স্পট করা হয়েছে। এই লিস্টিঙের আগে আবার ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে লিস্টেড হয়েছে এবং সেখানে ফোনটির ডিজাইন দেখা গেছে। দেখে নেওয়া যাক ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে কি জানা গেছে।

আরও পড়ুন: 8GB RAM ও অন‍্যান‍্য দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল OPPO Reno 5F, চাপের মুখে শাওমি-ভিভো

গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Micromax IN 1 ফোনটি MT6769V/CT চিপসেটে রান করবে যা হেলিও জি80 এর অপর নাম এবং এটি একটি বাজেট গেমিং এস‌ওসি। এই ফোনে 6 জিবি র‍্যাম দেওয়া হবে। এছাড়া গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি সিঙ্গেল কোরে 361 এবং মাল্টি কোরে 1318 স্কোর পেয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে।

ফ্লিপকার্ট লিস্টিং

শপিং সাইট ফ্লিপকার্টে Micromax IN 1 ফোনটিকে ভারতের নতুন ব্লকবাস্টার বলা হচ্ছে। এমনকি লিস্টিঙে ফোনের এক একটি ফিচারকে এক একটি বলিউড মুভির নাম দেওয়া হয়েছে। যেমন গেমিঙের গালী বয়, ডিসপ্লের ডন, ক‍্যামেরার খিলাড়ি, ডেটার দবং এবং স্টাইলের সুপারস্টার। গীকবেঞ্চ ও ফ্লিপকার্ট ছাড়াও এক্সডিএ ডেভেলপার্সদের পক্ষ থেকে ফোনটির স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক করা হয়েছে।

আরও পড়ুন: স‍্যামসাঙের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হতে চলেছে Samsung Galaxy A22

ডিজাইন

ফোনটির ব‍্যাক প‍্যানেলে ‘X’ প‍্যাটার্ন দেখা গেছে। ফোনটির রেয়ার প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউলের সঙ্গে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস ডিসপ্লে থাকবে এবং স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। তবে ফোনটির স্ক্রিনের নিচের দিকে চ‌ওড়া বডি পার্ট দেখা গেছে। আরও জানা গেছে ফোনটি ব্লু ও সিলভার কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

স্পেসিফিকেশন

এক্সডিএ ডেভেলপার তুষার মেহেতার দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 1080 × 2460 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির IPS LCD প‍্যানেল দেওয়া হতে পারে। এতে 6 জিবি পর্যন্ত র‍্যাম ও 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে কোম্পানি তাদের আগামী Micromax IN 1 ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট যোগ্য করবে।

আরও পড়ুন: জন্মের পর‌ই বানানো যায় সদ‍্যোজাত শিশুর Aadhaar Card, বিস্তারিত জেনে নিন পদ্ধতি

ফোটোগ্রাফির জন্য Micromax IN 1 এর ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত এআই ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হতে পারে। আশা করা হচ্ছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here