Reliance Jio, Airtel এবং Vodafone Idea যবে থেকে তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, ভারতীয় মোবাইল ইউজাররা এই সংস্থাগুলির প্রতি ক্ষুব্ধ হয়ে গেছেন৷ কিছুদিন আগে প্রকাশিত TRAI রিপোর্টে এটাও স্পষ্ট হয়েছে যে ভারতীয় গ্রাহকরা এই বেসরকারি সংস্থাগুলি ছেড়ে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL এর উপর ভরসা রাখছেন এবং BSNL নেটওয়ার্কে আস্থা রাখছেন। Jio, Airtel এবং Vi দ্বারা ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে ইউজাররা সস্তা এবং আরও ভাল অপশন গুলোর সন্ধানে আছেন, এবং BSNL সস্তার রিচার্জ প্ল্যান এনে Jio, Airtel কে টেক্কা দিচ্ছে।
অনেকেই এখন Jio, Airtel এবং Vi নম্বর BSNL নেটওয়ার্কে পোর্ট করার কথা ভাবছেন, যদি আপনারাও সেটা চান, তাহলে দেখে নিন কিভাবে আপনার মোবাইল নম্বরটি BSNL নেটওয়ার্কে পোর্ট করবেন।
কেন BSNL সবার সেরা পছন্দ হয়ে উঠছে?
যেখানে Jio, Airtel এবং Vi-এর রিচার্জ প্ল্যানগুলি ক্রমাগত ব্যয়বহুল হয়ে উঠেছে, সেখানে BSNL-এর মোবাইল প্ল্যানগুলি এই তিনটি বেসরকারি সংস্থার থেকে তুলনামূলক পাবে অনেক সস্তায় সুবিধাজনক অফার নিয়ে আসছে । BSNL দীর্ঘ মেয়াদের জন্য সেরা প্ল্যান দিচ্ছে এবং আপনি যদি সামান্য খরচে আপনার কোনও মোবাইল নম্বর চালু রাখতে চান, তাহলে এর জন্য BSNL অনেকগুলি পরিকল্পনাও নিয়ে আসছে। এছাড়াও একটি বড় খবর আসছে যে আগামী 15 অগাস্ট থেকে সারা দেশে BSNL 4G পরিষেবা শুরু হতে চলেছে। এর সাথে, সংস্থাটি বিভিন্ন সার্কেলে পাবলিক ডেটা বুথও খুলবে, যেখানে BSNL ইউজারদের সমস্যার কথা শোনা হবে এবং সেই সমস্যার সমাধান করা হবে ।
সম্প্রতি BSNL এও ঘোষণা করেছে যে কোম্পানিটি ভারতে তাদের মোবাইল টাওয়ারের সংখ্যা বাড়াতে এবং নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি উন্নত করতে কাজ করবে। এই প্রকল্পের আওতায় সারা দেশে 1,00,000টি নতুন মোবাইল টাওয়ার স্থাপন করা হবে। এই সমস্ত মোবাইল টাওয়ার শুধুমাত্র 4G পরিষেবার জন্য থাকবে। নতুন টাওয়ার স্থাপনের সাথে সাথে বিদ্যমান 2G মোবাইল টাওয়ারগুলিকেও 4G-তে আপগ্রেড করা হবে। শুধু তাই নয়, ভারত সরকার 2022-23 আর্থিক বছরে 44,720 কোটি টাকা সহায়তা দেবে। এছাড়াও, BSNL-কে VRS অর্থাৎ স্বেচ্ছাসেবী অবসর প্রকল্পের জন্য 3300 কোটি টাকা এবং GST-এর জন্য 3550 কোটি টাকা দেওয়া হবে।
BSNL -এ মোবাইল নম্বর পোর্ট করার পদ্ধতি :
- রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া, আপনার নম্বর যে কোম্পানিরই হোক না কেন আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে।
- আপনার ফোনের SMS বক্সে যান এবং নতুন মেসেজ এর অপশনটি খুলুন।
- এখানে PORT লিখে এবং একটি স্পেস দিয়ে আপনার মোবাইল নম্বর টাইপ করুন। উদাহরণ: PORT 901#####88
- মেসেজ টাইপ করার পরে, এটি 1900 নম্বরে পাঠিয়ে দিন।
- মেসেজটি পাঠানোর সাথে সাথে আপনি একটি নতুন মেসেজ পাবেন যা 1901 নম্বর থেকে আসবে।
- 1901 নম্বর থেকে পাঠানো মেসেজে একটি 8-সংখ্যার ইউনিক কোড থাকবে৷ একে বলা হয় Unique Porting Code অর্থাৎ UPC।
- এই 8 সংখ্যার পোর্টিং কোডে, প্রথম 2টি হবে ইংরেজি Alphabet এবং বাকি 6টি Numerical digit থাকবে।
- মনে রাখবেন যে এই পোর্টিং কোডটি শুধুমাত্র 4 দিনের জন্য ভ্যালিড এবং এটি J&K, আসাম এবং উত্তর পূর্ব সার্কেলে 15 দিনের জন্য ভ্যালিড থাকবে ৷
- এই ইউনিক পোর্টিং কোডটি BSNL স্টোর বা BSNL সিম বিক্রি করে এমন যেকোনো মোবাইল দোকানে নিয়ে যেতে হবে।
- আবেদনপত্র BSNL আউটলেটে পূরণ করা হবে এবং এর সাথে একটি নতুন সিম দেওয়া হবে। এর পাশাপাশি, আপনাকে এখানে আপনার পরিচয়পত্রও জমা দিতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











