Jio এবং Airtel-এর মাসিক প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি ইউজাররা ক্রমাগত 30 এবং 31 দিনের মাসিক প্ল্যানের দাবি করায়, TRAI-এর তরফ থেকে টেলিকম কোম্পানিগুলোকে মাসিক রিচার্জ প্ল্যান এর জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরে প্রায় সমস্ত মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা গুলো ক্যালেন্ডার প্ল্যান চালু করেছে। গত কয়েক বছর ধরেই ইউজাররা 28 দিনের রিচার্জ প্ল্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। এই পোস্টে আপনাদের ভারতের দুটি প্রধান মোবাইল পরিষেবা প্রদানকারী কোম্পানি Airtel এবং Jio-এর মাসিক রিচার্জ প্ল্যানের তুলনা করবো। এই ক্যালেন্ডার প্ল্যানের বিশেষত্ব হল এতে আপনারা ক্যালেন্ডার অনুযায়ী রিচার্জের অপশন পাবেন। যেমন, আপনি যদি 11 এপ্রিল আপনার নম্বরটি রিচার্জ করেন, তাহলে পরবর্তী রিচার্জটিও 11 মে হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি মাসের উপর নির্ভর করে 30 দিন বা 31 দিন হতে পারে। এই প্ল্যানগুলির সম্পর্কে কথা বলতে গেলে, Airtel এবং Jio-এর মাসিক প্ল্যান গুলির দাম যথাক্রমে 319 এবং 259 টাকা। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের কি কি সুবিধা দেওয়া হচ্ছে।

Jio এর 259 টাকার Calender Month Plan

রিলায়েন্স জিও এই প্ল্যানের নাম দিয়েছে ‘Calendar Month Plan’, নাম থেকেই বোঝা যাচ্ছে, এই মোবাইল প্ল্যানটি ক্যালেন্ডার অনুযায়ী কাজ করবে। এই প্ল্যানটি 259 টাকায় লঞ্চ করা হয়েছে যা প্রতি মাসের একই তারিখে আপডেট করা হবে। যদি মাসে 30 দিন থাকে, তবে এই Jio প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটি পাবে এবং যদি 31 দিনের মাস থাকে তবে Reliance Jio-এর এই প্ল্যানটি 31 দিনের ভ্যালিডিটি পাবে। Jio এই রিচার্জ প্ল্যানে যেসব সুবিধাগুলি পাওয়া যাচ্ছে, সেগুলো হল ,এই রিচার্জে প্রতিদিন 1.5 GB 4G ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে।

যেখানে 30 দিনে 45 জিবি ইন্টারনেট ডেটা এবং 31 দিনে 46.5 জিবি 4G ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। একদিনে 1.5 জিবি ডেটা শেষ হয়ে গেলে 64Kbpac গতিতে ইন্টারনেট কানেকশন বজায় থাকবে। এছাড়াও এই প্ল্যানে, প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা থাকবে। Jio ইউজাররা Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud এর মতো সমস্ত Jio অ্যাপ ফ্রি তে ব্যবহার করতে পারবে।

Airtel 1 Month Plan

সম্প্রতি, Jio-এর পরে, Airtel ও তাদের 319 টাকার প্ল্যান চালু করেছে। 319 টাকার Airtel মাসিক প্ল্যানটির ভ্যালিডিটি 1 মাস। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 2 জিবি ডেটা পাবে, অর্থাৎ 30 দিনে 60 জিবি ডেটা ব্যবহার করা যাবে এবং 31 দিনে মোট 62 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, কিছু অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে।

ডেটা, কল এবং SMS ছাড়াও, এয়ারটেল ইউজাররা এই প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও (মোবাইল এডিশন) 30 দিনের অ্যাক্সেস পাবেন, এছাড়াও অ্যাপোলো সার্কেলে 3 মাসের সাবস্ক্রিপশন এবং shaw একাডেমি থেকে ফ্রি অনলাইন স্টাডি, FASTag ডেলিভারিতে 100 ক্যাশব্যাক , Wynk Music-এর অ্যাক্সেস এবং ফ্রি Hello Tunes এর সুবিধা পাওয়া যাবে।

Airtel নাকি Jio, কোন প্ল্যানটি সেরা?

সুবিধার পরিপ্রেক্ষিতে, Airtel এর 319 টাকার রিচার্জ প্ল্যানটি Jio এর 259 টাকার প্ল্যানের থেকে অনেক ভালো। Airtel রিচার্জ প্ল্যানের সাথে, প্রথমবার ইউজারদের জন্য প্রাইম ভিডিও মোবাইল এডিশন এ অ্যাক্সেস, FASTag-এ 100 টাকা ক্যাশব্যাক এবং প্রতিদিন 2GB ডেটা সহ Wynk মিউজিক সাবস্ক্রিপশনের মতো দুর্দান্ত সুবিধাগুলি পাবেন।

তবে যদি আপনার কম ডেটায় কাজ চলে যায় এবং এক মাসের ভ্যালিডিটিটাই বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে 259 টাকার Jio মাসিক রিচার্জটি আপনার জন্য সেরা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here