কিছু দিন আগে স্যামসাং গ্যালাক্সি এ9 স্টার এবং গ্যালাক্সি এ9 স্টার লাইট সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। গত কয়েক দিন আগে আমরা গ্যালাক্সি এ9 স্টারের তথ্য লিক করেছিলাম যেখানে ফোনটির সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। যে হারে খবর পাওয়া যাচ্ছে আশা করা যায় খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হতে পারে। এবং ফোনটি এখন চীনে প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। ফোনদুটি 7ই জুন লঞ্চ হলেও এখন থেকেই প্রিবুকিং করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ9 স্টারে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি স্ক্রিন আছে। ফোনটির স্ক্রিন রেজলিউশন 1080 × 2220 পিক্সেল। এবং ফোনটির আসপেক্ট রেশিও 18.5:9। এতে 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। হতে চলেছে জিও ফাইবার লঞ্চ, 1,000 টাকার থেকেও কম দামে পাওয়া যাবে আনলিমিটেড ভিডিও ও ভয়েস কল ও 100 এমবিপিএস হাইস্পিড ডেটা
স্যামসাং গ্যালাক্সি এ9 স্টারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ করা হয়েছে। এতে 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। সেলফির জন্য আছে 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এত হাই কোয়ালিটি ক্যামেরা সেন্সরওয়ালা কোম্পানির প্রথম ফোন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,500 এমএএইচ ব্যাটারী আছে।
স্যামসাং গ্যালাক্সি এ9 স্টার লাইটে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে। দুটি ফোনের রেজলিউশন সমান। এই ফোনেও 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। স্যামসাং আবার দেবে শাওমিকে টক্কর, মাত্র 9,999 টাকায় লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি জে4
ক্যামেরার দিক থেকে ফোনদুটি আলাদা। স্যামসাং গ্যালাক্সি এ9 স্টার লাইটের ব্যাক এবং ফ্রন্ট দুটি ক্যামেরাই 24 মেগাপিক্সেল। এতে ডুয়েল ক্যামেরা নেই। এতেও 3,500 এমএএইচ ব্যাটারী আছে। এখনও পর্যন্ত এটুকুই জানা গেছে। বাকি স্পেসিফিকেশন লঞ্চের পর জানা যাবে।









