এই মাসে Redmi তাদের নতুন Redmi Note 17 সিরিজ লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ফোনের টিজার জারি হয়ে গেছে। অন্যদিকে লঞ্চের আগেই এই সিরিজর নতুন পোস্টার লিক হয়েছে। এই পোস্টারের মাধ্যমে প্রথম Redmi Note 17 এবং Redmi Note 17 Pro ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি লিক অনুযায়ী কোম্পানি এই সিরিজের অধীনে Redmi Note 17R, Redmi Note 17, Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max স্মার্টফোনগুলি লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 এবং Note 17 Pro স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 17 এবং Note 17 Pro ফোনের লিক ডিজাইন
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা পোস্টার অনুযায়ী আসন্ন Redmi Note 17 ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। তবে Redmi Note 17 Pro ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে দেখা গেছে। এইবার দুটি স্মার্টফোনের ক্যামেরা মডিউল ফোনের উপরের বাঁদিকের অংশে রাখা হয়েছে। তাই সমস্ত দিক দিয়ে ফোনগুলি যথেষ্ট প্রিমিয়াম দেখাচ্ছে। এই ফোনটি ব্লু এবং পার্পল কালার অপশনে দেখানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের কোনো মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
Redmi Note 17 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi Note 17 ফোনে 6.83-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। তবে আপাতত ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে জানানো হয়নি।
Redmi Note 17 Pro ফোনে পাওয়া যাবে 9000mAh ব্যাটারি
Redmi Note 17 Pro ফোনে 6.83-ইঞ্চির 1.5K OLED ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফোনটি Snapdragon 6 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 9000mAh ব্যাটারি হতে পারে। ফলে এটি এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।
ফটোগ্রাফির জন্য Redmi Note 17 এবং Note 17 Pro ফোনদুটিতে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে উভয় ফোনে Android 16 বেস্ড HyperOS 3.1, ডুয়েল স্টিরিও স্পিকার এবং ওয়াটার রেজিস্টেন্স বডি দেওয়া হতে পারে।
Redmi Note 17 Pro Max স্মার্টফোনও হতে পারে লঞ্চ
রিপোর্ট অনুযায়ী আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে কোম্পানি তাদের Redmi Note 17 Pro Max ফোনটি লঞ্চ করতে পারে। এতে 1.5K OLED ফ্ল্যাট ডিসপ্লে, MediaTek Dimensity 7500 প্রসেসর, 10,100mAh ব্যাটারি এবং 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
লঞ্চ টাইমলাইন
Redmi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Note 17 সিরিজের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক এবং ডিজাইন পোস্টার দেখে মনে করা হচ্ছে এই মাসে চীনের বাজারে Redmi Note 17 এবং Note 17 Pro ফোনটি পেশ করা হতে পারে।
যারা বড় ব্যাটারি এবং নতুন Snapdragon প্রসেসর সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Redmi Note 17 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। অদূর ভবিষ্যতে এই সিরিজের লঞ্চ ডেট বা অফিসিয়াল তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










