Prepaid প্ল‍্যানের পর এখন পোস্টপেইড গ্রাহকদের হতাশ করে 25 শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে পোস্টপেইড প্ল‍্যানের

পূর্বে এমন সময় ছিলো যখন কল এবং ডেটা ব‍্যবহার করা অনেকটাই খরচ সাপেক্ষ ছিল। কিন্তু কয়েক বছর আগে সস্তা প্ল‍্যান আসায় সেই যুগটি প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক দিন আগেই সমস্ত টেলিকম কোম্পানি গুলি নিজের প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়ানোর পরে মনে হচ্ছে যে কল এবং ডেটা ব‍্যবহার করা আবার‌ও খরচ সাপেক্ষ হতে চলেছে। আসলে টেলিকম কোম্পানি গুলি প্রিপেইড গ্রাহকদের ঝাটকা দেওয়ার পরে এখন পোস্টপেইড গ্রাহকদের হতাশ করার জন্য প্রস্তুত হচ্ছে।

সূত্র অনুযায়ী ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া নিজের পোস্টপেইড প্ল‍্যানের দাম বাড়াতে পারে। পূর্বে এয়ারটেল পোস্টপেইড গ্রাহকদের ট‍্যারিফের বৃদ্ধি করেছিল। আবার পোস্টপেইড প্ল‍্যানের দাম বাড়ানোর রিপোর্টে‌র কথা বলা হলে এখানে জিওর পোস্টপেইড প্ল‍্যানের দাম বাড়ানোর কোনো তথ্য জানা যায়নি। কিন্তু অন‍্যান‍্য কোম্পানি নিজের প্ল‍্যানের দাম বাড়ায় তাহলে আমরা আশা করতে পারি যে জিও ও নিজের প্ল‍্যানের দাম বাড়াবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী যদি এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া নিজের পোস্টপেইড প্ল‍্যানের দাম বৃদ্ধি করে তাহলে গ্রাহকদের অন‍্য জায়গায় যাওয়ার সম্ভাবনা খুবই কম কারন তাদের কাছে ব্র‍্যান্ড প্রিফারেন্স এবং ভালো সুবিধা খুবই গুরুত্বপূর্ণ।

বিগত দিনে প্রিপেইড প্ল‍্যানের দামে বৃদ্ধি ‌হ‌ওয়ার পরে‌ও সারা বিশ্বে শুধুমাত্র ভারতে ট‍্যারিফ সবচেয়ে সস্তায় গ্রাহকদের দেওয়া হচ্ছে। ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া আগেই মার্কেটে নিজের স্থান মজবুত করে রাখার জন্য 300 টাকার এআরপিইউ (অ্যাভারেজ রিয়েলাইজেশান পার ইউজার) পর্যন্ত পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে। এখন এআরপিইউ 130 টাকার কাছাকাছি আছে যা পাঁচ বছর আগে 200 টাকার বেশি ছিল।

জেফরিজের অনুমান অনুযায়ী পোস্টপেইড বাজারের মূল্য প্রায় 22,000 কোটি টাকা এবং এই সেক্টারের রেভেনিউ 15% আর এটি সেক্টারের সক্রিয় গ্রাহকের 5%। এর মধ্যে প্রায় 50-60% গ্রাহক এন্টারপ্রাইজ গ্রাহক এবং 34% পোস্টপেইড গ্রাহক তিনটি মহানগরে অবস্থিত এবং বাকি 36% শহর কেন্দ্রীয় এ-সার্কেলে অবস্থিত। অপারেটর গুলির মধ্যে ভোডাফোন আইডিয়া‌র বাজারে‌র অংশিদারি সবচেয়ে অধিক প্রায় 43%, এরপরে ভারতীয় এয়ারটেলের অবস্থান 28% অংশিদারি‌র সাথে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here