আইডিয়া দিচ্ছে 499 টাটায় 140 জিবি ডেটা এবং 70 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে

এয়ারটেল কিছু দিন আগে 558 টাকার একটি প্ল‍্যান লঞ্চ করেছিল। এই প্ল‍্যানে 84 দিনের জন্য 256 জিবি 4জি ডেটা দিতে কোম্পানি টেলিকম বাজারে নিজেদের স্থিতি বজায় রেখেছে। এয়ারটেলের পর এবার আইডিয়া 499 টাকার একটি নতুন প্ল‍্যান লঞ্চ করেছে। এই অফারে কোম্পানি ইউজারদের প্রচুর ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

আইডিয়ার এই 499 টাকার প্ল‍্যানটি প্রিপেইড গ্রাহকদের জন্য। প্ল‍্যানটির বৈধতা 70 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ 70 দিনে 2 জিবি করে মোট 140 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। আইডিয়ার এই প্ল‍্যানটির বিশেষত্ব হল 4জির।সঙ্গে সঙ্গে 2জি স্পিডে আর‌ও 3 জিবি করে ডেটা দেওয়া হবে।

ইন্টারনেট ডেটা ছাড়াও আইডিয়া আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এবং রোমিঙেও এই অফার কাজ করবে। এর সঙ্গে থাকছে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এসের সুবিধা।

শোনা যাচ্ছে আইডিয়ার প্রতিদিন ফ্রি কল মাত্র 250 মিনিট পর্যন্ত করা যাবে। ডেটার ক্ষেত্রে 2 জিবি শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত ডেটার জন্য আলাদা করে দাম দিতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here