Jio vs Vi vs Airtel: 500 টাকার কম দামে কোন কোম্পানির রিচার্জ বেস্ট

এই বছর Disney+ Hotstar নিজের প্ল‍্যান গুলি আপগ্রেড করেছিল, যার পরে Airtel, Jio এবং Vi সহ অন‍্যান‍্য কোম্পানি গুলিও নিজের প্রিপেইড প্ল‍্যান আপগ্রেড করেছে যেগুলিতে Disney+ Hotstar এর সুবিধা পাওয়া যায়। এই প্ল‍্যান গুলির সুবিধা হলো এতে আপনি লাইভ ম‍্যাচ সহ লেটেস্ট কন্টেন্ট দেখতে পারবেন। তিনটি কোম্পানির‌ই ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশনের বহু প্ল‍্যান আছে। কিন্তু আমরা আপনাকে এই তিনটি কোম্পানির 500 টাকার কম দামের প্ল‍্যানে‌র সম্পর্কে বলতে চলেছি। আসুন আগে এই প্ল‍্যান গুলির সম্পর্কে সম্পূর্ণ জেনে নিই।

    • Rs 499 Jio prepaid pack: 499 টাকার প্ল‍্যানে 28 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হয়। এছাড়া এই প্ল‍্যানটির লঞ্চের সময়ে গ্রাহকদের প্রতিদিন 3জিবি ডেটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন ওয়েবসাইটে এই প্ল‍্যানটির নতুন লিস্টিঙে 6GB একস্ট্রা ডেটা পাওয়া যাবে এমনটাই দেখা গেছে। এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল (লোকাল, ন‍্যাশনাল এবং রোমিং) এবং 100 SMS প্রতিদিন পাওয়া যায়।

    • Rs 499 Airtel prepaid pack: এয়ারটেলের 499 টাকার রিচার্জে ডিজনি+ হটস্টার মোবাইলের বার্ষিক সদস‍্যতা ফ্রিতে পাওয়া যায়। এই প্ল‍্যানে আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা এবং এস‌এম‌এসের সুবিধা 28 দিনের ভ‍্যালিডিটি সহ পাওয়া যায়। এই প‍্যাকে ইউজাররা প্রতিদিন 3GB ডেটা এবং রোজ 100 এস‌এম‌এসের সুবিধা পাবে। ওটিটি সুবিধার কথা বলা হলে এই প‍্যাকে 30 দিনের জন্য প্রাইম ভিডিও‌ মোবাইল ভার্সনের বিনামূল্যে টেস্টিং, উইন্ক মিউজিক এবং এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়ামের সুবিধা পাওয়া যাবে। অন‍্যান‍্য সুবিধার মধ্যে 3 মাসের জন্য অ্যাপোলো 24/7 সার্কেল, 1-বছরের জন্য শো অ্যাকাডেমি‌র অ্যাক্সেস এবং FASTag এ 100 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

  • Rs 501 Vi prepaid pack: এয়ারটেল এবং জিওর থেকে ভিআই এর এই প্ল‍্যানটির দাম 2 টাকা বেশি। কিন্তু এই প্ল‍্যানে‌র সুবিধা গুলি প্রায় এক‌ই রকম। Vodafone Idea এর 501।টাকার প্ল‍্যানটির সম্পর্কে কথা বলা এই প্ল‍্যানে ডিজনি+ হটস্টার মোবাইলের এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর সাথেই আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা‌ও পাওয়া যায়। এই রিচার্জে ইউজাররা ডেলি 3 জিবি ডেটা এবং 100 ফ্রি এস‌এম‌এস পাবে‌। 28 দিন ভ‍্যালিডিটি‌র এই প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে রাতে বিনামূল্যে আনলিমিটেড কলিঙের সুবিধা পাওয়া যায়। এই রিচার্জে উইকেন্ড ডেটা রোল‌ওভারের সুবিধা‌ও পাওয়া যায়।

নোট: এই রিচার্জ গুলিতে যে ডেটা পাওয়া যায় সেগুলি দেখলে জিও সবার আগে এগিয়ে আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here