Home টপ সংগ্রহ অফিসিয়ালি উপলব্ধ হল Android 14 Beta, জেনে নিন ফিচার, ডাউনলোডের পদ্ধতি এবং eligible ডিভাইসগুলির তালিকা

অফিসিয়ালি উপলব্ধ হল Android 14 Beta, জেনে নিন ফিচার, ডাউনলোডের পদ্ধতি এবং eligible ডিভাইসগুলির তালিকা

Highlights

Google এর তরফে Android 14 Beta 1 ভার্সন অফিসিয়ালি রোল আউট করা হয়েছে। এই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি প্রথমে Google Pixel ফোনে উপলব্ধ হবে, তারপরে এটি ধীরে ধীরে সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য প্রকাশ করা হবে। Android 14 এর সাথে অনেক নতুন এবং উন্নত ফিচার এসেছে যা আগের থেকে অনেক বেশি সুবিধাজনক এবং সিকিওর। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ ডিটেইলস

Android 14 এর ফিচার

Privacy

Personalization

Per app language preferences অ্যান্ড্রয়েড ইউজারদের সুযোগ দেবে যাতে তারা তাদের স্মার্টফোনে আলাদা আলাদা অ্যাপ আলাদা আলাদা ভাষায় ব্যবহার করতে পারে। মানে এবার আর পুরো ফোনটি শুধুমাত্র একটি ভাষায় চালানোর কোন বাধ্যবাধকতা থাকবে না৷ আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে মুক্তি পাবে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন বিস্তারিত

Graphics

ফোন ব্যবহারের মজা দ্বিগুণ হয়ে যায় যদি এর থিম এবং ট্রানজিশন আকর্ষণীয় হয়। Android 14-এও Google গ্রাফিক্স ক্যাপাবিলিটি আরও বাড়িয়েছে। অ্যাপ ওপেন, অ্যাপ স্যুইচ এবং উইজেটগুলি আরও স্মুথলি কাজ করবে।

Smart System UI

কিভাবে Android 14 পাবেন?

Android 14-এর দুটি ডেভেলপার প্রিভিউ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কোম্পানি দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এখন Google তার Beta 1 ভার্সন রোলআউট করেছে। Android 14 Beta 1 ওভার-দ্য-এয়ার অর্থাৎ OTA আপডেটের মাধ্যমে রোল আউট করা হয়েছে। গুগল তার পিক্সেল ফোন ইউজারদের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট শেয়ার করছে। আরও পড়ুন: BSNL-এর এই রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ডেটাসহ পাবেন একাধিক সুবিধা, দাম 500 টাকারও কম

অন্যদিকে যারা গত বছর Android 13 Beta প্রোগ্রামের জন্য এনরোল করেছেন তারা ইতিমধ্যেই Android 14 এর জন্য যোগ্য। এই ভার্সনটি সমস্ত Google Pixel স্মার্টফোনের জন্য উপলব্ধ হয়েছে।

এই ফোনগুলি প্রথমে Android 14 Beta 1 আপডেট পাবে

 

 

 

কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন Android 14 Beta?

Android 14 Beta এর জন্য এনরোল করুন

  1. প্রথমে আপনার Google Pixel ফোনে Android Beta-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
  2. এখানে আপনি “View your eligible devices” বাটনটি দেখতে পাবেন, এটিতে ক্লিক করতে হবে।
  3. তারপর তালিকা থেকে আপনার পিক্সেল ডিভাইসের মডেল সিলেক্ট করতে হবে।
  4. এখানে “Opt in” এর বোতামটি দেখা যাবে, এখানে ট্যাপ করার সাথে সাথেই আপনি Android 14 Beta প্রোগ্রামে এনরোল হবেন।

Android 14 Beta তে ফোন আপডেট করুন

  1. Android 14 Beta তে এনরোল করার পরে, পিক্সেল ফোনে setting খুলতে হবে।
  2. Setting এ উপস্থিত System অপশনে যান এবং সেটি খুলুন।
  3. সিস্টেমে System Update অপশন আসবে, সেটিতে ট্যাপ করুন।
  4. আপনার ফোনে নতুন Android OS ডাউনলোড করার পরে এটি ইনস্টল করার জন্য স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন