Bhool Bhulaiyaa 2 ওটিটি রিলিজ: বড় পর্দায় আসার পর, এবার কার্তিক আরিয়ানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিবেনা Bhool Bhulaiyaa 2 ওটিটিতে রিলিজের জন্য প্রস্তুত৷ এই হরর কমেডি মুভিটি OTT প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পাবে। Netflix বেশ কিছুদিন আগেও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছিল। তবে এবার এই সিনেমাটর রিলিজ ডেট ও জানানো হয়েছে। গত মাসে বড় পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি এবং টাবুর। এই সিনেমাটি দেখে একদিকে আপনার যেমন ভয় লাগবে,, অন্যদিকে আপনি হাসি থামাতে পারবেন না।
Bhool Bhulaiyaa 2 ওটিটি রিলিজ
Netflix Bhool Bhulaiyaa 2-এর স্ট্রিম রাইটস পেয়েছে এবং সিনেমাটি প্রেক্ষাগৃহে রিলিজের পরে এবার Netflix এ আসতে চলেছে। Netflix একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাদের এই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছে। ‘Bhool Bhulaiyaa 2’ 19 জুন ওটিটিতে রিলিজ হবে। এই তথ্যটি সামনে আসার পর থেকেই ভক্তরা খুবই খুশি কারণ যেসব দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখতে পান নি তারা এখন ঘরে বসে এই ছবিটি দেখতে পারবেন।
Bhool Bhulaiyaa 2-এর তারকাবৃন্দ চরিত্রগুলো রয়েছে
Bhool Bhulaiyaa 2 হল 2007 সালের জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার Bhool Bhulaiyaa এর এর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে ছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। তবে Bhool Bhulaiyaa 2-এ অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, টাবু, কিয়ারা আদভানি এবং সঞ্জয় মিশ্র। তবে প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টেও ছোট পণ্ডিতের ভূমিকায় হাজির হয়েছেন রাজপাল যাদব।
এই সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে
সাম্প্রতিক সময়ে বক্স অফিসে বলিউড ছবির অবস্থা খুবই খারাপ। কিন্তু, কার্তিক আরিয়ানের ‘Bhool Bhulaiyaa 2’ রিলিজ হওয়ার কয়েক সপ্তাহ পরেও ভালো আয় করেছে। ‘Bhool Bhulaiyaa 2’ হল বড় পর্দায় রিলিজ হওয়া একমাত্র হিন্দি ছবি, যা 25 দিন পরেও আয় করেছে। আসলে, আনিস বাজমি পরিচালিত হরর-কমেডি সিনেমা ‘Bhool Bhulaiyaa 2’ মুক্তির 25 তম দিনেও 1 কোটি টাকা আয় করেছে।গত রবিবার ছবিটি ৩.২৫ কোটি টাকা ব্যবসা করেছে। রিপোর্ট অনুযায়ী, এই সিনেমাটি এখনও পর্যন্ত 168.98 কোটি টাকার ব্যবসা করেছে।










