প্রতিদিন মাত্র 5 টাকা 50 পয়সার বিনিময়ে পাওয়া যাবে 600GB ডেটা সহ 365 দিনের ভ‍্যালিডিটি এবং আনলিমিটেড কলিং, এই প্ল‍্যানের সামনে কুপোকাত JIO

এখন ভারতের টেলিকম মার্কেটে‌র সরকারি কোম্পানি বিএস‌এন‌এল তাদের সস্তা প্রিপেইড রিচার্জ প্ল‍্যান গুলির জন্যে গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। একদিকে যেখানে এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া‌র মতো টেলিকম কোম্পানি গুলি নিজের ট‍্যারিফ প্ল‍্যানের‌ দাম বাড়িয়ে দিয়েছে, অন‍্যত্র বিএস‌এন‌এল নিজের ইউজারদের কম দামে অধিক সুবিধা দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। এই কারনেই আমরা BSNL কিছু অসাধারণ প্ল‍্যানের সম্পর্কে জানানোর চেষ্টা করে যাই এবং এমতাবস্থায় আজকে পাঠকদের বিএস‌এন‌এলের (Best BSNL Plan) আর‌ও একটি অসাধারণ রিচার্জে‌র সম্পর্কে তথ্য প্রদান করা হবে। এই রিচার্জ‌টিকে করানোর গ্রাহকদের এক বছরের জন্য আর কোনো রিচার্জে‌র প্রয়োজন হবে না। এই আর্টিকেলের মাধ্যমে তাহলে এই রিচার্জ‌টির সম্পর্কে সম্পূর্ণ জেনে নেওয়া যাক।

BSNL এর 1,999 টাকার প্ল‍্যান

বিএস‌এন‌এলের এই প্ল‍্যানে মোট 600 জিবি ডেটা দেওয়া হয়। ইউজারদের ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেট স্পীড কমে 80 Kbps হয়ে যায়। এই প্ল‍্যানটির আকর্ষণীয় দিকটি হলো এই প্ল‍্যানে কোনো ডেটা লিমিট নেই। এই রিচার্জ‌টিতে যেকোনো সময় যতখুশি ডেটা ব‍্যবহার করা যাবে।

এই প্ল‍্যানে কোনো FUP লিমিট ছাড়া‌ই যেকোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। এছাড়া এই প্ল‍্যানটিতে প্রতিদিন 100 SMS সহ আনলিমিটেড সং চেঞ্জ অপশনের সাথেই ফ্রি PRBT-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়া এই প্ল‍্যানে Lokdhun কন্টেন্টের অ্যাক্সেস‌ও পাওয়া যাবে। এই প্ল‍্যানে গ্রাহকরা মোট 365 দিনের ভ‍্যালিডিটি পাবে। এর সাথেই এই প্ল‍্যানে সম্পূর্ণ এক বছরের জন্য Eros Now-এর সাবস্ক্রিপশন‌ পাওয়া যাবে।

প্রতিদিন খরচ হবে 5.5 টাকা

365 দিন ভ‍্যালিডিটি‌র এই প্ল‍্যানটির দাম 1,999 টাকা। এই হিসাব অনুযায়ী এই প্ল‍্যানে প্রতিদিন আপনার 5.5 টাকা খরচ হবে। অন‍্যদিকে ভারতীয় মার্কেটে Airtel, Jio এবং Vodafone Idea কোম্পানি‌ 2500 টাকা দামে অ্যানুয়াল প্রিপেইড প্ল‍্যান পেশ করে।

পাওয়া যাবে 4 শতাংশ ডিসকাউন্ট

যদি আপনারা এই রিচার্জ‌টি করার কথা ভাবেন, তাহলে আপনাদের জানিয়ে দিই যে এই প্ল‍্যানটিকে কোম্পানি‌র mobile app – Selfcare মাধ্যমে রিচার্জ করালে 4 শতাংশের ছাড় পেয়ে যাবে‌ন। এই অফারটি সীমিত সময়ের জন্য উপলব্ধ। এই অফারটি‌র লাস্ট ডেট 31 মার্চ 2022।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here