Reliance Jio, Airtel এবং Vodafone idea এর মতো প্রাইভেট টেলিকম সংস্থাগুলির মোবাইল প্ল্যানের দাম বাড়ানোর পরে ভারতীয় ইউজাররা এই প্রাইভেট সংস্থাগুলির উপর ক্ষুব্ধ হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় জুড়ে প্রাইভেট টেলিকম সংস্থা গুলির বিরুদ্ধে প্রচুর ইউজার বেসরকারি সংস্থাগুলির স্বেচ্ছাচারিতার উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। স্বাভাবিকভাবেই এই টেলিকম সংস্থাগুলির দ্বারা মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে , গ্রাহকরা একটি সস্তা বিকল্প খুঁজেছেন এবং ইউজাররা BSNL প্রতি ভরসা রেখেছেন। লক্ষ লক্ষ মানুষ Jio, Airtel এবং Vi নেটওয়ার্ক ছেড়ে BSNL-এ যোগ দিয়েছেন।
BSNL এর উপর ভরসা বাড়ছে ভারতীয়দের
BSNL-এর সাথে সম্পর্কিত একটি বড় খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে দেশের রাষ্ট্র-চালিত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড মাত্র এক মাসে তাদের নেটওয়ার্কে 1 মিলিয়ন বা 10 লাখেরও বেশি নতুন ইউজার যুক্ত করেছে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRAI তাদের সাম্প্রতিক রিপোর্টে অবিশ্বাস্য পরিসংখ্যান শেয়ার করেছে। যেখানে স্পষ্টভাবে দেখা গেছে যে বেসরকারী সংস্থাগুলির দ্বারা মোবাইল প্ল্যানের দাম বাড়ানোর পরেই, প্রচুর মানুষ Jio, Airtel এবং Wi-এর নেটওয়ার্ক ছেড়ে BSNL নেটওয়ার্কে যোগ দিয়েছে।
TRAI রিপোর্ট অনুসারে, যেখানে বেসরকারী টেলিকম সংস্থাগুলি 2021 সালের ডিসেম্বরে লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL সেই এক মাসে তাদের নেটওয়ার্কে 1 মিলিয়নেরও বেশি নতুন গ্রাহক যুক্ত করেছে। এই সময়ের মধ্যে 11,66,692 ওয়্যারলেস গ্রাহক BSNL নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে যা সমস্ত কোম্পানির মধ্যে সর্বোচ্চ। BSNL ছাড়াও, শুধুমাত্র Bharti Airtel এর সাথে 4,75,081 জন ইউজার যুক্ত হয়েছে।
কোটি টাকা লোকসান এর সম্মুখীন হয়েছে Jio
Reliance Jio এবং Vodafone Idea সম্পর্কে কথা বললে, এই উভয় সংস্থার ইউজারদের সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে। কোম্পানিগুলোর মোবাইল প্ল্যানের দাম বাড়ানোর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দাম বৃদ্ধির এক মাসের মধ্যে লাখ লাখ মোবাইল ব্যবহারকারী এসব কোম্পানির সিম বন্ধ করে দিয়েছেন। TRAI রিপোর্ট অনুসারে, 16,14,710 ওয়্যারলেস গ্রাহকরা Vi কোম্পানি ছেড়েছেন এবং মুকেশ আম্বানির Reliance Jio নেটওয়ার্ক ছেড়ে দিয়েছেন 1,29,01,812 ওয়্যারলেস গ্রাহক।
সিম বিক্রিতে সেরা BSNL
TRAI রিপোর্ট ছাড়াও, সম্প্রতি BSNL বিহার সার্কেল থেকে একটি খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে গত কয়েক মাসে প্রচুর সংখ্যক মানুষ BSNL সিম কিনেছেন। যখন কিছু লোক BSNL নেটওয়ার্কে পোর্ট করা বেসরকারী কোম্পানির নম্বর পাচ্ছে, অনেক গ্রাহক BSNL কোম্পানির নতুন নম্বর কিনছেন। Reliance Jio, Airtel এবং Vi দ্বারা ট্যারিফ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করার পরেই এই বৃদ্ধি দেখা গেছে।
কেন মানুষ BSNL কে পছন্দ করছে?
বিগত কয়েক বছরে BSNL অনেক পিছিয়ে ছিল। যেখানে বেসরকারী সংস্থাগুলি 5G ট্রায়ালে নিযুক্ত রয়েছে, সেখানে BSNL এখনও সারা দেশে 4G নেটওয়ার্ক প্রয়োগ করতে সক্ষম হয়নি। কোথাও কোথাও এই সংস্থাটিকে কেন্দ্রীয় সরকারও উপেক্ষা করেছে। কিন্তু যখন থেকে বেসরকারী টেলিকম সংস্থাগুলি তাদের মোবাইল প্ল্যানের দাম বাড়িয়েছে, মোবাইল ব্যবহারকারীরা সস্তা এবং ভাল বিকল্পের সন্ধানে BSNL নেটওয়ার্কের দিকে এগোচ্ছে ।
শুধুমাত্র বেসরকারী সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোই নয়, BSNL-এর সস্তা ট্যারিফ প্ল্যানগুলিও ভারতীয় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে সফল হয়েছে। যাদের আয় কম এমন ইউজারদের জন্য সেরা প্রমাণিত হচ্ছে BSNL, কারণ তারা মোবাইল পরিষেবার জন্য বেশি টাকা খরচ করতে চান না। পাশাপাশি, যেসব গ্রাহকরা দুটি সিম ব্যবহার করেন এবং যে সমস্ত গ্রাহকরা তাদের মোবাইল নম্বর বেশি ব্যবহার করেন না কিন্তু নম্বরটি স্থায়ীভাবে চালু রাখতে চান, তাদের জন্য, BSNL এর এই দীর্ঘ মেয়াদী সস্তা প্ল্যানগুলি বর্তমানে সেরা বলে প্রমাণিত হচ্ছে।
আরও উন্নত হবে BSNL পরিষেবা
হ্যাঁ, এটা সত্য যে 4G পরিষেবার অভাব, নেটওয়ার্ক এবং কভারেজ সমস্যা এবং BSNL কর্মীদের দায়িত্বজ্ঞানহীন মনোভাব BSNL কে পিছিয়ে রেখেছে। কিন্তু এখন মনে হচ্ছে BSNL এরও ভালো দিন আসছে। 2022-23 আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার এই সংস্থাকে 44,720 কোটি টাকা প্রদান করবে। শুধু তাই নয়, সরকার VRS-এর জন্য 3300 কোটি টাকা অর্থাৎ স্বেচ্ছা অবসর প্রকল্প এবং GST-এর জন্য 3550 কোটি টাকা দেবে। BSNL এই অর্থ দিয়ে টেকনোলজি আপগ্রেড করার পাশাপাশি সারা দেশে 4G পরিষেবা বাস্তবায়নের জন্য এবং স্পেকট্রাম এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলির জন্য ব্যবহার করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














