Home পর্যালোচনা Jio vs BSNL: এক বছর ভ‍্যালিডিটি সহ সবচেয়ে সস্তায় কোন প্ল‍্যানটি বেস্ট, জানুন বিস্তারিত

Jio vs BSNL: এক বছর ভ‍্যালিডিটি সহ সবচেয়ে সস্তায় কোন প্ল‍্যানটি বেস্ট, জানুন বিস্তারিত

যেদিন থেকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, সেইদিন থেকেই ইউজাররা অসন্তুষ্ট হয়ে রয়েছে। আর রাগের ফলে সরাসরি লাভবান হচ্ছে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল। বর্তমানে ইউজাররা সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন এবং সেই প্ল্যান বিএসএনএল-এ পাওয়া যাচ্ছে। তবে কি সত্যিই দেশের নম্বর 1 টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও থেকে বিএসএনএল-এর রিচার্জ প্ল্যান সস্তা এবং আরও বেশি বেনিফিট দেয়? তাই আজ আমরা ইউজারদের উভয় কোম্পানির 12 মাসের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের তুলনা করে জানাব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এক বছরের বার্ষিক ভ্যালিডিটি সহ প্ল্যান সম্পর্কে।

BSNL এর 2395 টাকা দামের রিচার্জ প্ল্যান

প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
2,395 টাকা প্রতিদিন 2GB, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS 395 দিন

 

Jio এর 3599 টাকা দামের রিচার্জ প্ল্যান

প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
3,599 টাকা রতিদিন 2.5GB, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS 365 দিন

 

কোন প্ল‍্যানটি বেস্ট?

বেনিফিট এবং দাম অনুযায়ী বোঝা যাচ্ছে বিএসএনএলের রিচার্জ প্ল্যান বেস্ট। তবে এতে স্লো স্পীডে ডেটা স্পীড পাওয়া যাবে। যাদের বেশি ডেটা স্পীড প্রয়োজন নেই তাঁরা দীর্ঘ ভ‍্যালিডিটি এবং কম দামের বিএস‌এন‌এল প্ল‍্যান রিচার্জ করতে পারেন।

BSNL এর এক বছর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের লিস্ট

Jio এর এক বছরে ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

জিও-এর 3999 টাকা দামের প্ল্যান: এই রিচার্জ প্ল্যানের ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS এবং জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন ও প্রতিদিন 2.5জিবি ডেটা সুবিধা পাওয়া যায়। আবার এই প্ল্যানে FanCode সাবস্ক্রিপশনের সুবিধাও রয়েছে।

Note: জানিয়ে রাখি জিওর কাছে এক বছরের ভ্যালিডিটি সহ 3,599 টাকা ও 3,999 টাকা দামের দুটি প্ল্যানই রয়েছে।