Home খবর কেমন হবে Mi 11 Lite এর ডিজাইন? দেখে নিন লুক

কেমন হবে Mi 11 Lite এর ডিজাইন? দেখে নিন লুক

Mi 11 Lite শাওমির আপকামিং অ্যাফোর্ডেবল মিড রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে যা খুব তাড়াতাড়ি টেক মার্কেটে পেশ করা হবে। বিগত কিছু দিন ধরে শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে ফোনটি লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগে একটি খবরে ফোনটির ক‍্যামেরা ও ডিসপ্লে বাদে অন‍্যান‍্য কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার আমরা ইন্ডাস্ট্রি ইনসাইডার ঈশান অগ্ৰবালের থেকে ফোনটির ডিজাইন ও কালার অপশন সম্পর্কে জানতে পেরেছি। 

আরও পড়ুন: সামনে এল আরেকটি সস্তা Motorola স্মার্টফোন, Moto G20 নামে হবে লঞ্চ

Mi 11 Lite এর ডিজাইন ও কালার

Mi 11 Lite ফোনটির লেটেস্ট রেন্ডারে ফোনটি ব্ল‍্যাক, পীচ ও পার্পল কালার ভেরিয়েন্টে দেখা গেছে। মনে করা হচ্ছে ফোনটি এই তিনটি কালারে সেল করা হবে। ছবিতে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোল কাট‌আউট ও ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

সুন্দর ডিসপ্লে ও অসাধারণ প্রসেসর

কয়েক দিন আগে টিপস্টার ডিজিটাল চ‍্যাট স্টেশন জানিয়েছিলেন Mi 11 Lite 4G তে 6.55 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। আরও জানা গেছে এই ফোনে 10 বিট কালার ডেপ্থ সাপোর্টেড 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ওএল‌ইডি ডিসপ্লে থাকবে। এছাড়া প্রসেসর হিসেবে এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট যোগ করা হবে। কিছু দিন আগে খবর পাওয়া গেছে এই ফোনটি 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল কম দামের দেশী স্মার্টফোন Micromax IN 1 এর স্পেসিফিকেশন, প্রতিযোগিতায় পড়বে শাওমি-রিয়েলমি

64 মেগাপিক্সেলের ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। তবে ফোনটির ভারতীয় ও গ্লোবাল ভেরিয়েন্টে কিছু পার্থক্য থাকতে পারে। কোম্পানি Mi 11 Lite এর গ্লোবাল ভেরিয়েন্টে ম‍্যাক্রো লেন্স যোগ করতে পারে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সেকেন্ডারি সেন্সর হিসেবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।

6GB RAM ও ফাস্ট চার্জিং

কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল যে Mi 11 Lite ফোনটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,250 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন