চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi আজ তাদের ঘরোয়া মার্কেটে নতুন স্মার্টফোন Mi CC9 Pro লঞ্চ করেছে। এই স্মার্টফোনের সঙ্গে কোম্পানি Mi Smart Watch এবং Mi TV 5 Series ও পেশ করেছে। শাওমির Mi CC9 Pro এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনে দেওয়া পেন্টা লেন্স রেয়ার ক্যামেরা সেটআপ এবং এই সেটআপের 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। চীনের বাইরে অন্যান্য মার্কেটে এই ফোনটি Mi Note 10 নামে লঞ্চ করা হবে।
আরও পড়ুন : Jio এর 555 টাকার প্ল্যান এবং Airtel এর 558 প্ল্যান, জেনে নিন কোনটি বেশি লাভজনক
প্রসঙ্গত জানিয়ে রাখি Mi CC9 সিরিজে সবার আগে চীনে Mi CC9 এবং Mi CC9e স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার এই সিরিজের নতুন সংযোজন Mi CC9 Pro।
ডিসপ্লে ও ডিজাইন
Mi CC9 Pro ফোনটিতে এজ টু এজ কার্ভড ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা ওয়াটারড্রপ নচযুক্ত। এই ফোনে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক্যাল শেপে পেন্টা ক্যামেরা সেটআপ আছে। Mi CC9 Pro তে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.47 ইঞ্চির ফুল এইচডি+ ওএলইডি কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : কয়েনের থেকেও পাতলা হবে Mi TV 5, লিক হল লাইভ ইমেজ
প্রসেসর, র্যাম ও স্টোরেজ
Mi CC9 Pro ফোনটিতে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসরটি কিছু দিন আগে Realme X2 তেও দেখা গেছে। কোম্পানি এই ফোনটির 6 জিবি ও 8 জিবি র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এতে যথাক্রমে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
পেন্টা ক্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে পাঁচটি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনযুক্ত এফ/1.69 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এই সেটআপে সবচেয়ে ওপরে 10x হাইব্রিড জুমওয়ালা 8 মেগাপিক্সেলের সেন্সর আছে। এর নিচে দেওয়া হয়েছে 50 এমএম পোর্ট্রেট ক্যামেরা, চতুর্থটি 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং শেষ ও পঞ্চম সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
আরও পড়ুন : এসে গেল TikTok এর জন্য নতুন স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন
ব্যাটারী ও কানেক্টিভিটি
Mi CC9 Pro তে হাই রেজ অডিও অপশন দেওয়া হয়েছে। এই ফোনে এনএফসি ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
দাম
Mi CC9 Pro এর 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,799 (প্রায় 28,000 টাকা) রাখা হয়েছে। একইভাবে ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যথাক্রমে RMB 3,099 (প্রায় 31,000 টাকা) এবং RMB 3,499 (প্রায় 35,000 টাকা) দামে পেশ করা হয়েছে। Mi CC9 Pro ফোনটি হোয়াইট, গ্ৰিন এবং ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন : এখন 30 সেকেন্ড ধরে আপনার ফোনে রিং হবে : ট্রাইয়ের আদেশ
Xiaomi Mi TV 5 Series
চীনে আয়োজিত ইভেন্টের মঞ্চে কোম্পানি Mi TV 5 Series ও লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Mi TV 5 Series 55 ইঞ্চি, 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই টিভিতে শাওমির ডেভেলপ করা প্যাচওয়াল ইন্টারফেস আছে। এছাড়া এই টিভিতে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সুন্দর সাউন্ড আউটপুটের জন্য এই টিভিতে ডলবি অ্যাটমস এবং ডিটিএস সাপোর্টের সঙ্গে 8 ওয়াটের দুটি স্পীকার দেওয়া হয়েছে।
Mi TV 5 Series এর 55 ইঞ্চি মডেলের দাম RMB 2,999 (প্রায় 30,250 টাকা), 65 ইঞ্চি মডেলের দাম RMB 3,999 (প্রায় 40,400 টাকা) এবং 75 ইঞ্চি মডেলের দাম RMB 7,999 (প্রায় 80,700 টাকা) রাখা হয়েছে।
আরও পড়ুন : দাম কমল Vivo Y91 এবং Y91i এর, সমস্যায় পড়বে Xiaomi ও Realme
Xiaomi Mi Smart Watch
Xiaomi তাদের ইভেন্টে Mi Smart Watch ও পেশ করেছে। এটি কোম্পানির প্রথম ট্রু স্মার্ট ওয়াচ। লুক ও ডিজাইনের দিক থেকে Mi Smart Watch অনেকটা অ্যাপেল স্মার্ট ওয়াচের মতো দেখতে। শাওমি ওয়াচে এমোলেড কার্ভড টাচস্ক্রিন ডিসপ্লে, হার্টরেট মনিটর এবং আরও বেশ কিছু অসাধারণ ফিচার দেওয়া হয়েছে। এছাড়া এতে শাওমির XiaoAI অ্যাসিসট্যান্ট ইন বিল্ট যোগ করা হয়েছে। চীনে এই স্মার্ট ওয়াচ 1,299 ইউয়ান (প্রায় 13,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













