Home টপ সংগ্রহ এই সপ্তাহে OTT তে রিলিজ হবে একাধিক দুর্দান্ত সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

এই সপ্তাহে OTT তে রিলিজ হবে একাধিক দুর্দান্ত সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

এই সপ্তাহে আবারও আপনাদের প্রিয় OTT প্ল্যাটফর্মগুলিতে নতুন নতুন কন্টেন্টের বন্যা বয়ে যাবে। প্রতিবারের মতো এবারও অ্যাকশন, ড্রামা, রোমান্স এবং রহস্যে পরিপূর্ণ অনেক সিনেমা এবং ওয়েব সিরিজ বিভিন্ন OTT প্ল্যাটফর্মে রিলিজের জন্য প্রস্তুত। এই পোস্টে এই সপ্তাহে OTT তে মুক্তিপ্রাপ্ত লেটেস্ট সিনেমাগুলির সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য এসে গেল Vivo S16 5G স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি এবং 64MP রেয়ার ক্যামেরা

এই সপ্তাহে OTT রিলিজের তালিকায় রয়েছে TVF Pitchers Season 2, Honeymoon, Ram Setu ইত্যাদি। এই সিনেমাগুলি Disney Plus Hotstar , Netflix এবং Amazon Prime Video প্ল্যাটফর্মে স্ট্রিম হবে।

এই সপ্তাহের OTT রিলিজ

TVF Pitchers season 2

TVF Pitchers সিজন 2, 23 ডিসেম্বর ZEE5-এ রিলিজ হতে চলেছে। এই ওয়েব সিরিজে নবীন কস্তুরিয়া, অরুণাভ কুমার, অভয় মহাজন, অভিষেক ব্যানার্জি, গোপাল দত্ত, রিধি ডোগরা, সিকান্দার খের এবং আশিস বিদ্যার্থীর মতো অভিনেতারা থাকবেন। তবে গত সিজনে জিতেন্দ্র কুমারকে দেখা গেছিল, যাকে এবার নতুন সিজনে দেখা যাবে না। যার কারণে দর্শকরা কিছুটা ক্ষুব্ধ। তবে, এই সিজনে Shark Tank খ্যাত Ashneer Grover কে দেখা যাবে। যদিও এই সিরিজে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করবেন। আরও পড়ুন: Jio-এর 222 টাকা দামের প্ল্যানের চেয়ে 24 টাকা সস্তায় পাওয়া যায় BSNL-এর এই প্ল্যান, বেনিফিট আরও বেশি

Tara vs Bilal

John Abraham এর প্রোডাকশনে নির্মিত হয়েছে Tara vs Bilal। এই সিনেমাটি বড় পর্দায় রিলিজের পর, এবার OTT তে মুক্তির জন্য প্রস্তুত। এই সিনেমাটি 23 ডিসেম্বর Netflix এ রিলিজ হবে। এই সিনেমায় Tara (Sonia Rathee) এবং Bilal (Harshbardhan Rane) অভিনয় করেছেন যারা বিয়ে করতে চলেছেন কিন্তু তাদের দুজনেরই বিয়ে করার ইচ্ছে নেই এবং এর পরেই শুরু হয়েছে ছবির আসল গল্প।

Honeymoon

আপনি যদি পাঞ্জাবি সিনেমা দেখতে ভালোবাসেন, তাহলে এই সপ্তাহে একটি দুর্দান্ত পাঞ্জাবি সিনেমা OTT-তে রিলিজ হতে চলেছে। Honeymoon একটি রোমান্টিক কমেডি-ড্রামা মুভি যা সদ্য বিবাহিত দম্পতি Deep এবং Sukh এর কাহিনি নিয়ে তৈরি। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন Gippy Grewal ও Jashmin Bhasin। এই সিনেমাটি Netflix এ স্ট্রিম হতে পারে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারিযুক্ত এই ফোনের দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

Thank God

Thank God OTT তে রিলিজ হয়ে গেছে।এই সিনেমাটি বড় পর্দায় মুক্তির পর, এবার OTT তেও রিলিজ করা হয়েছে। এই সিনেমায় রয়েছেন সুপারস্টার অজয় ​​দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা। এই ছবিটি প্রাইম ভিডিওতে দেখা যাবে।

Phone Bhoot

Supernatural Comedy ছবি Phone Bhoot OTT তে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি 4 নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল যা 21 ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হচ্ছে। যদিও এখন এই সিনেমাটি দেখার জন্য গ্রাহকদের চার্জ দিতে হবে। প্রাইম ভিডিও সাবস্ক্রাইব করার পরেও ইউজারদের 199 টাকা দিতে হবে। এই সিনেমায় ক্যাটরিনা কাইফ রাগিনী মহেশ্বরীর চরিত্রে ক্যাটরিনা কাইফ,ইশান খট্টর গ্যালিলিও পার্থসারথির (গুল্লু) চরিত্রে,সিদ্ধান্ত চতুর্বেদী শেরদিল শেরগিলের (মেজর) চরিত্রে এবং আত্মারাম ধ্যানীর চরিত্রে জ্যাকি শ্রফ অভিনয় করেছেন। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল BMW এর প্রথম ইলেকট্রিক স্কুটারের ঝলক, ভারতে রাজত্ব করবে এই ই-স্কুটার

Ram Setu

Ram Setu কিছুদিন আগে OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছে। কিন্তু তখন এই সিনেমাটি দেখার জন্য চার্জ দিতে হয়েছিল। 23 ডিসেম্বর এই সিনেমাটি Prime Video তে মুক্তি পাচ্ছে। এবার সাবস্ক্রিপশন নেওয়া ইউজাররা এই সিনেমাটি দেখতে পারবেন। এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুশরাত ভারুচা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন