নোকিয়া ফোন বিক্রি করার লাইসেন্স হোল্ডার কোম্পানি এইচএমডি গত বছর অক্টোবরে নোকিয়া 8110 4জি ফোন লঞ্চ করে। আবার বছরের শুরুতেই জিওফোনকে টক্কর দিতে নতুন ফিচার ফোন নোকিয়া 106 ভারতে লঞ্চ করে। লঞ্চের সঙ্গে সঙ্গেই ফোনটি নোকিয়া 106 ফোনটি অফলাইন রিটেইল স্টোর ও অনলাইন ই-কমার্স ওয়েবসাইট যেমন ফ্লিপকার্ট ও আমাজনে সেল শুরু করে দেওয়া হয়েছে।
8 জানুয়ারি দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হবে অনার 8এ স্মার্টফোন
নোকিয়া 106 এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের বড় ব্যাটারী সম্পর্কে কোম্পানি বলেছে একবার চার্জ করার পর এই ফোনের ব্যাটারী 21 দিন স্ট্যান্ডবাই ও 15 ঘন্টা টকটাইম দিতে সক্ষম। এছাড়া এই ফোনে নন-টাচ টিএফটি ডিসপ্লে ও সুন্দর কীবোর্ড দেওয়া হয়েছে।
নোকিয়া 106 (2018) ফোনটি কোম্পানি 1,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে সেল শুরু হয়ে গেছে। আপাতত ফোনটি শুধুমাত্র গ্ৰে কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তবে ফ্লিপকার্টে ফোনটি 1,309 টাকা ও আমাজনে 1,479 টাকার বিনিময়ে বেচা হচ্ছে। ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।
স্যামসাংকে পিছিয়ে শাওমি আনতে চলেছে ফোল্ডেবল ফোন, লঞ্চের আগেই ভিডিও হল লিক
এই ফোনে 1.8 ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 160 × 120 পিক্সেল রেজলিউশনযুক্ত। এই ফিচার ফোনটি মিডিয়াটেক এমটি6261ডি প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই ফোনে 4 এমবি র্যাম ও 4 এমবি স্টোরেজ দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম সাপোর্ট করে। এর সঙ্গে এতে 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হচ্ছে। এই ফিচার ফোনে এফএম রেডিও ও ফ্ল্যাশ লাইটও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 800 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।









