Home খবর মাত্র 4,499 টাকা দামে লঞ্চ হল UPI পেমেন্ট ফিচার সহ Nokia 2660 Flip ফোন, রয়েছে স্টাইলিশ ডিজাইন

মাত্র 4,499 টাকা দামে লঞ্চ হল UPI পেমেন্ট ফিচার সহ Nokia 2660 Flip ফোন, রয়েছে স্টাইলিশ ডিজাইন

কীপ্যাড ফোন নিয়ে কথা উঠলে ইন্ডিয়ান ইউজাররা চোখ বন্ধ করে নোকিয়ার ওপর ভরসা করেন এবং এই ব্র্যান্ডেরই ফিচার ফোন কেনেন। ভারতে ক্রমবর্ধমান ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের চাহিদা দেখে কোম্পানি UPI Scan & Pay ফিচার সহ Nokia 2660 Flip ফোনটি পেশ করেছে। অর্থাৎ মাত্র 5 হাজার টাকার চেয়েও কম দামে এবার থেকে ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। আরও পড়ুন: 12GB RAM, 50MP ক্যামেরা এবং 80W চার্জিং সহ লঞ্চ হল Vivo V29 Pro, জেনে নিন বিস্তারিত

UPI Scan & Pay ফিচার

বাজারে UPI Transactions এর ক্রমবর্ধমান ব্যাবহার ব্যাপকহারে লক্ষণীয়। বর্তমানে ছোট থেকে বড় যে কোনো পেমেন্টের ক্ষেত্রে সাধারণ মানুষ ডিজিটাল পেমেন্টের পথ বেছে নিচ্ছেন। Nokia 2660 Flip ফোনের UPI Scan & Pay ফিচার ব্যাবহার করেও ইউজাররা ডিজিটাল ট্রানজংকশন করতে পারবেন। এই ফোনের একটি বাটন প্রেস করেই UPI Payment করা যাবে। ফোনটির নতুন মডেল আউটঅফ দা বক্স এই ফিচার পাওয়া যাবে, অন্যদিকে পুরনো মডেলে সফটওয়্যার আপডেট করে এই ফিচার উপভোগ করা যাবে।

Nokia 2660 Flip এর দাম

ভারতে Nokia 2660 Flip ফোনটি মাত্র 4,499 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে। এই ফোনটি Pop Pink এবং Lush Green কালারে সেল করা হবে। আরও পড়ুন: Samsung ভারতে লঞ্চ করল Galaxy S23 FE, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Nokia 2660 Flip এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন