লঞ্চ হল Okaya এর নতুন ইলেকট্রিক স্কুটার, ইঞ্জিন থেকে শুরু করে রেঞ্জ, সবকিছুই ধামাকাদার

এই উৎসবের মরসুমে যদি আপনিও একটি নতুন ব্যাটারি চালিত স্কুটার কেনার প্ল্যান করেন, তাহলে আপনি জেনে খুশি হবেন যে Okaya EV ভারতে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার পেশ করেছে। আসলে , Okaya একটি ব্যাটারি প্রস্তুতকারক কোম্পানি যারা ভারতীয় মার্কেটে তাদের দুটি নতুন স্কুটার পেশ করেছে। কোম্পানি এই ই-স্কুটারগুলিকে ফাস্ট সিরিজের অধীনে পেশ করেছে, যার নাম হল Fasst F2B এবং Fasst F2T । এই পোস্টে আমি আপনাদের এই ইভিগুলির দাম, রেঞ্জ এবং ফিচার গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: বাজারে আসতে চলেছে POCO C50, কম দামেই লঞ্চ হবে ভারতে

Okaya Fasst F2B এবং Fasst F2T এর দাম

Okaya Fasst F2B ইলেকট্রিক স্কুটারের দাম 89,999 টাকা এবং Okaya Fasst F2T ইলেকট্রিক স্কুটারের দাম 84,999 টাকা। সারা দেশে Okaya এর 500 টিরও বেশি আউটলেট রয়েছে যেখানে আপনি এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে পারেন। কোম্পানির প্ল্যানিং করছে যাতে উৎসবের মরসুমে আরও বেশি সংখ্যক মানুষ কোম্পানির এই স্কুটারটি কিনতে পারে।

জিততে পারেন গাড়ি!

গ্রাহকরা যদি 31শে অক্টোবর 2022-এর মধ্যে কোনও Okaya ই-স্কুটার কেনেন, তাহলে একটি গাড়ি, ল্যাপটপ, টিভি, নগদ পুরস্কার এবং উপহার হিসাবে আরও অনেক কিছু জিততে পারবেন৷ আরও পড়ুন: ব্লুটুথ কলিং ফিচার সহ লো বাজেটে লঞ্চ হল Gizmore Glow Luxe স্মার্টওয়াচ

রেঞ্জ এবং টপ স্পিড

কোম্পানি দাবি করেছে যে Okaya Fast F2B এবং F2T তাদের 2000W মোটরের সাহায্যে 70kmph টপ স্পিড প্রদান করে। F2T সিঙ্গেল চার্জে 85km রেঞ্জ প্রদান করে। কোম্পানির F2B সিঙ্গেল চার্জে 70-80km রেঞ্জ দাবি করে। কোম্পানি তাদের এই দুটি ইলেকট্রিক স্কুটারেই একটি 2.2kWh LFP ব্যাটারি প্যাক রয়েছে।

Okaya Freedum

OKAYA গত বছরের সেপ্টেম্বরে তাদের একটি ই-স্কুটার দুটি মডেলে চালু করেছিল – FREEDUM LI-2 এবং FREEDUM LA-2। দুটি স্কুটারই 250W BLDC হাব মোটরের শক্তি দিয়ে সজ্জিত। LI-2 মডেলটি সিঙ্গেল চার্জে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, অন্যদিকে LA-2 50 থেকে 60 কিলোমিটার চলতে পারে। এই দুটি মডেলেই গ্রাহকরা 25Kmph টপ স্পিড পাবেন। আরও পড়ুন: সাবধান! 5G আপগ্রেডের নামে চলছে জোচ্চুরি, সতর্কবার্তা জারি করল সাইবার পুলিশ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here