যারা OnePlus ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান অথচ বাজেট কম, তাদের জন্য সুখবর আছে! কোম্পানির পক্ষ থেকে গত এপ্রিল মাসে লঞ্চ করা OnePlus Nord CE4 5G ফোনে 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই ফোনটি কিনলে বিনামূল্যে OnePlus Buds 2r পাওয়া যাবে। প্রথমেই জানিয়ে রাখি এটি একটি লিমিটেড পিরিয়ড অফার, তাই অফার সহ ফোনটি কিনতে হলে যত শীঘ্র সম্ভব ফোনটি কিনেল ফেলুন। নিচে এই ফোনের সমস্ত অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
OnePlus Nord CE4 5G ফোনের অফার
- OnePlus Nord CE4 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হয় এবং দুটি মডেলেই 2,000 টাকা ফ্ল্যাট ও 1,000 টাকা ব্যাঙ্ক অফার সহ মোট 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- অফারে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 21,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেল 23,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
- এই দুটি মডেল যথাক্রমে 24,999 টাকা এবং 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- ফোনটি কেনার সময় আইসিআইসিআই এবং ওয়ান কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।
- যারা নো কস্ট EMI এর মাধ্যমে ফোনটি কিনতে চান তাদের জন্য 3 থেকে 6 মাসের সহজ কিস্তির ব্যাবস্থা আছে।
- পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে শপিং সাইটে 19,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
- OnePlus Nord CE4 5G ফোনটি Dark Chrome এবং Celadon Marble কালার অপশনে সেল করা হয়।
কোথা থেকে কিনবেন OnePlus Nord CE4 5G?
অনলাইন শপিং সাইট আমাজন এবং ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে OnePlus Nord CE4 5G ফোনটি সেল করা হয়। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফার সঙ্গে বিস্তারিত জানার পাশাপাশি ফোনটি কেনাও যাবে।
OnePlus Nord CE4 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্লুইড এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট ও 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.63 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: OnePlus Nord CE4 5G ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে 8GB virtual RAM ফিচারও রয়েছে, যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল Sony IMX355 লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Nord CE4 ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 29 মিনিটে 1% থেকে 100% পর্যন্ত চার্জ করা যায়।
- অন্যান্য: OnePlus Nord CE4 5G ফোনে IP54 রেটিং দেওয়া হয়েছে। এতে USB Type-C 2.0, Bluetooth 5.4 এবং 5GHz dual-band Wi-Fi এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।










