Home খবর 12GB RAM ও 4300mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন OPPO Reno 5K

12GB RAM ও 4300mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন OPPO Reno 5K

ওপ্পো আগামী 22 মার্চ তাদের জনপ্রিয় OPPO Reno 5 স্মার্টফোন সিরিজে OPPO Reno 5F স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি লঞ্চের আগেই কোম্পানি তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে এই সিরিজে আরেকটি নতুন স্মার্টফোন পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 5K নামের নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। OPPO Reno 5K এর আগে এই সিরিজে OPPO Reno 5 ও OPPO Reno 5 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। OPPO Reno 5K ফোনটির স্পেসিফিকেশন অনেকটাই গত বছর ডিসেম্বর মাসে চীনের মার্কেটে লঞ্চ করা OPPO Reno 5 5G ফোনটির মতো। তবে, দুটি ফোনের মাঝে পার্থক্য রয়েছে শুধুমাত্র প্রসেসরের ক্ষেত্রে।

আরও পড়ুন: Samsung Galaxy A82 Dual হতে চলেছে স‍্যামসাঙের সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন, অনবদ্য এর স্লাইডার ডিজাইন

দাম

কোম্পানির পক্ষ থেকে আপাতত OPPO Reno 5K এর দাম জানানো হয়নি। তবে, আগামী 6 মার্চ থেকে চীনে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজে এবং 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটি গ্ৰীন ব্রীজ, মিডনাইট ব্ল‍্যাক ও স্টোরি ড্রীম কালার ভেরিয়েন্টে বেচা হবে।

স্পেসিফিকেশন

OPPO Reno 5K ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.43 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.7% এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেট ও অ্যাড্রিনো 619 জিপিইউ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 12GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.1 স্টোরেজে রয়েছে।

আরও পড়ুন: জেনে অত‍্যন্ত সহজে Netflix থেকে ফিল্ম ডাউনলোড করার পদ্ধতি

ফোটোগ্রাফির জন্য OPPO Reno 5K তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ছাড়াও আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো ও একটি পোর্ট্রেট লেন্স। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে OPPO Reno 5K তে 5জি, 4জি এলটিই, WiFi 802.11ac, ব্লুটুথ 5.1, জিপিএস/ এ-জিপিএস ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে SuperVOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন