Home খবর ভারতে লঞ্চ হতে চলেছে Realme 14 Pro সিরিজ, দেখে নিন টিজার ডিটেইলস

ভারতে লঞ্চ হতে চলেছে Realme 14 Pro সিরিজ, দেখে নিন টিজার ডিটেইলস

রিয়েলমি ভারতে তাদের 14 Pro সিরিজের লঞ্চ ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে Realme 14 Pro এবং Realme 14 Pro Plus 5G ফোনগুলি রয়েছে। এই সিরিজ আগের Realme 13 Pro সিরিজের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। এই বছর জুলাই মাসে এই সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই আপকামিং ফোন সম্পর্কে ব্র্যান্ড জানিয়েছে এই ফোনের ক্যামেরা যথেষ্ট ফিউচার প্রুফ হতে চলেছে। একইসঙ্গে ফোনের চিপসেট সম্পর্কেও জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং সিরিজের ডিটেইলস সম্পর্কে।

Realme 14 Pro সিরিজের টিজার ডিটেইলস

Realme পক্ষ থেকে আপকামিং Realme 14 Pro সিরিজে বেস কিছু দারুণ আপগ্রেড দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে অফিসিয়ালি এই ফোনের লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী এটি জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগের সিরিজের মতো এই সিরিজেও প্রো এবং ভ্যানিলা মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানি Realme 14 Pro ফোনটি সিরিজের সঙ্গে পেশ করবে না আলাদাভাবে সেই বিষয়ে পরবর্তী সময়ে জানা যাবে

আমরা এক্সক্লুসিভ আপকামিং Realme 14 Pro ফোনের RAM এবং স্টোরেজ সম্পর্কে জানিয়েছিলাম। এই ফোনটি 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ অপশন ও Suede Grey এবং Pearl White কালার অপশনে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। মনে করিয়েদিই Realme 13 Pro এবং 13 Pro+ 5G ফোনদুটি যথাক্রমে: 26,999 টাকা এবং 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।