Home খবর টিজ হল Realme ‘Ultra’ স্মার্টফোন, MWC 2025 ইভেন্টে Realme 14 Pro ফোনের সঙ্গেই হবে লঞ্চ

টিজ হল Realme ‘Ultra’ স্মার্টফোন, MWC 2025 ইভেন্টে Realme 14 Pro ফোনের সঙ্গেই হবে লঞ্চ

গ্লোবাল মার্কেটে Realme 14 Pro সিরিজ লঞ্চের জন্য প্রস্তত। আগামী 3 মার্চ থেকে MWC 2025 ইভেন্ট শুরু হবে এবং এই ইভেন্টের মঞ্চেই এই ফোনটি পেশ করা হবে। এই সিরিজে Realme 14 Pro এবং Realme 14 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হবে। Realme এর পক্ষ থেকে MWC এর মঞ্চে একটি “Ultra thing” টিজ করা হয়েছে। এই ফোনটি একদম নতুন একটি ফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

MWC 2025 ইভেন্টে আসবে Realme ‘Ultra’ স্মার্টফোন

MWC 2025 ইভেন্টে Realme 14 Pro সিরিজে কি আসছে?

Realme 14 Pro ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট, 120Hz OLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা এবং 45W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Realme 14 Pro Plus ফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর, হাই রেজোলিউশন 120Hz OLED ডিসপ্লে, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই দুটি ফোনই Android 15 সহ Realme UI 6.0 তে কাজ করে।

ভারতে Realme 14 Pro ফোনটির দাম রাখা হয়েছে 24,999 টাকা। এই ফোন লঞ্চের পর এর গ্লোবাল দাম সম্পর্কে জানা যাবে।