Home খবর 6,000 টাকা কম দামে সেল হচ্ছে Redmi K50i 5G ফোন, জেনে নিন নতুন দাম

6,000 টাকা কম দামে সেল হচ্ছে Redmi K50i 5G ফোন, জেনে নিন নতুন দাম

Highlights

Xiaomi গত বছর ভারতীয় মার্কেটে Redmi K50i 5G ফোনটি লঞ্চ করেছিল। সেইসময় এই ফোনটির প্রারম্ভিক দাম ছিল 25,999 টাকা। কোম্পানি এখন এই স্মার্টফোনের দাম অনেক কমিয়ে দিয়েছে। এই ফোনটি বর্তমানে 6,000 হাজা টাকা কম দামে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এই ফোনের উপর দুর্দান্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হয়েছে। অফারে এই ফোনটি মাত্র 18,999 টাকায় কেনা যাবে। আরও পড়ুন: 10 দিন পর্যন্ত বিনামূল্যে ফোন চেক করবে Xiaomi, ভারতে শুরু হল ফ্রি কাস্টমার সার্ভিস ক্যাম্প

Redmi K50i 5G অফার

Redmi India তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে নতুন স্মার্টফোন স্কিম সম্পর্কে তথ্য দিয়েছে। কোম্পানি টিজ করেছে যে Redmi K50i ফোনটি মাত্র 18,999 টাকায় পাওয়া যাবে। ফোনটি এই প্রথম এত বিশাল ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। এই দামের মধ্যে ICICI ব্যাঙ্ক কার্ড অফারও যুক্ত করা হয়েছে, যার উপর 1,500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটির প্রারম্ভিক দাম 20,999 টাকা দেখানো হয়েছে, যা এই ফোনের 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম। এই ফোনটির 8 GB RAM + 256 GB স্টোরেজ ভেরিয়েন্টটি 23,999 টাকায় সেলের জন্য পাওয়া যাচ্ছে। এটা দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 25,999 টাকা এবং 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আরও পড়ুন: Facebook-এ খুব সহজেই শেয়ার করতে পারবেন Instagram Reel, জেনে নিন পদ্ধতি

Redmi K50i 5G ফোনের স্পেসিফিকেশন

স্ক্রিন – Redmi K50i স্মার্টফোনে Corning Gorilla Glass 5 প্রোটেক্টেড 6.6-ইঞ্চি FullHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে তৈরি করা হয়েছে যা 144Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লে 650 নিটস ব্রাইটনেস এবং 270Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর – এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড বেসড MIUI-তে কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে MediaTek Helio 8100 octa-core প্রসেসর দেওয়া হয়েছে। এই মোবাইলে LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ টেকনোলজি সাপোর্ট রয়েছে।

ক্যামেরা – Redmi K50i 5G ফোনের ব্যাক প্যানেলে 64MP Samsung GW1 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 8MP আল্ট্রা-ওয়াইড এবং 2MP লেন্সের সাথে রান করে। ফ্রন্ট প্যানেলে একটি 16MP সেলফি সেন্সর রয়েছে। আরও পড়ুন: এক সঙ্গে তিনটি নতুন প্ল্যান লঞ্চ করল Vi, পাওয়া যাবে প্রতিদিন 1.5GB পর্যন্ত ডেটা

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K50i 5G ফোনে 5,080mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন