Highlights
- ভারতে শুরু হয়েছে customer service summer camp।
- 1 জুন থেকে 10 জুন পর্যন্ত চলবে এই ক্যাম্প।
- গ্রাহকরা এই সময়ের মধ্যে 100 শতাংশ বিনা খরচায়
আপনার Xiaomi–Redmi ফোনে কোন সমস্যা থেকে থাকলে কোম্পানি আপনাকে ফ্রি চেকআপ সার্ভিসের সুবিধা দিচ্ছে। শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতে দশ দিনের কাস্টমার সার্ভিস সামার ক্যাম্প শুরু করা হয়েছে। এখানে ব্র্যান্ডের যে কোন ফোন কোন খরচ ছাড়াই চেক করানো যাবে। এই সম্পূর্ণ ফ্রি সার্ভিস সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Facebook-এ খুব সহজেই শেয়ার করতে পারবেন Instagram Reel, জেনে নিন পদ্ধতি
শাওমির ফ্রি ফোন চেকআপ ক্যাম্প
- শাওমি কাস্টমার সার্ভিস সামার ক্যাম্প 10 দিনের জন্য আয়োজন করা হবে।
- গতকাল অর্থাৎ 1 জুন থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে 10 জুন পর্যন্ত।
- 1000+ Xiaomi authorised service centres এ এই সুবিধা পাওয়া যাবে।
- এই স্কিমের আওতায় শাওমি এবং রেডমি উভয় সেগমেন্টের স্মার্টফোন ফ্রিতে চেক করা যাবে।
কি কি সুবিধা পাওয়া যাবে?
- কোম্পানির পক্ষ থেকে 100% free phone health check-up করা হচ্ছে।
- ব্যাটারি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে লেবার চার্জ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।
- battery replacement করালে 50% ছাড় পাওয়া যাবে।
- ডিসপ্লে রিপ্লেসমেন্ট এবং অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে দাম দিতে হবে, তবে চেকআপ করাতে কোন চার্জ দিতে হবে না।
জানিয়ে রাখি কোম্পানি তাদের গ্রাহকদের আরও উন্নত কাস্টমার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে। যেসব ইউজাররা তাদের শাওমি ফোনে কোন ধরনের গ্লিচ ফেস করছেন তাঁরা শীঘ্রই ফোন নিয়ে কোন শাওমি সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন। আরও পড়ুন: এক সঙ্গে তিনটি নতুন প্ল্যান লঞ্চ করল Vi, পাওয়া যাবে প্রতিদিন 1.5GB পর্যন্ত ডেটা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










