Xiaomi এর লো বাজেটে সবচেয়ে বড়ো তুলকালাম এর সাথে প্রস্তুত, 64MP ক‍্যামেরা এর সাথে Redmi Note 10S ভারতে 13 মে লঞ্চ হবে

Redmi Note 10S স্মার্টফোন এর ইন্ডিয়া লঞ্চ নিয়ে গত কিছু দিনে শাওমি টিজ বের করেছে। এই টিজারে ফোনের রিটেল বক্স এর সাথে ফোনের স্পেসিফিকেশন্সের তথ‍্য দেওয়া হয়েছে। আবার এখধ কোম্পানি অফিসিয়ালি ফোনের ইন্ডিয়া লঞ্চ ডেট সম্পর্কে পর্দাফাস করেছে। কোম্পানি দ্বারা জারি করা মিডিয়া ইনভাইট এর অনুযায়ী ফোনটিকে 13ই মে ভারতীয় মার্কেটে পেশ করা হবে। রেডমি ইন্ডিয়া জানিয়েছে যে ফোনের লঞ্চিং ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে হবে। ইভেন্ট 13ই মে দুপুর 12টা থেকে শুরু হবে যা কোম্পানির সোশ্যাল সাইটে লাইভ দেখানো হবে।

আরও পড়ুন: Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন

Redmi Note 10S India Launch

আপনাকে মনে করিয়ে দিই যে এই সিরিজে Redmi Note 10, Redmi Note 10 Pro আর Redmi Note 10 Pro Max স্মার্টফোন আগেই লঞ্চ হয়ে গেছে। এর সাথেই রেডমি নোট 10এস ফোনের লঞ্চ এর পরে রেডমি নোট 10 সিরিজে মোট চারটি ফোন হয়ে যাবে। রেডমি নোট 10এস ফোন গ্লোবালি লঞ্চ হয়ে গেছে। কিন্তু এটি ইন্ডিয়া লঞ্চের পরেই জানা যাবে যে গ্লোবাল ভেরিয়েন্ট আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে কতটা পার্থক্য আছে।

Redmi Note 10S এর স্পেসিফিকেশন্স

গত কিছু দিনে কোম্পানি দ্বারা টিজ করা রিটেল বক্সের ফোটো অনুযায়ী Redmi Note 10S স্মার্টফোনে 64 মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা উপস্থিত থাকবে আর এই ফোনটি MIUI 12.5 এ কাজ করবে। এছাড়া ফোনটি তিনটি কালার অপশনে কেনার জন্য উপলব্ধ হবে, যা হোলো ব্লু, ডার্ক গ্রে আর হোয়াইট। এছাড়া ফোনটির জন্য টিজ করা হয়েছে যে এটি গেমিং সেন্ট্রিক ফোন হবে, যার মধ্যে Hi-Res Audio সাপোর্ট আর সুপার ডিসপ্লে ফিচার দেওয়া হবে।

আরও পড়ুন: 8GB RAM আর 5,000mAh ব‍্যাটারীর সাথে লঞ্চ হল স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটের Vivo Y52s 5G ফোন

যদি এই ফোনের গ্লোবাল ভার্সন এর স্পেসিফিকেশন্সের কথা বলা হয় তাহলে কোম্পানি এটিকে অ্যান্ড্রয়েড 11 আধারিত MIUI 12.5 এ পেশ করেছিল। আবার এতে 6.43 ইঞ্চির ফুল এইচডি+ (1,080×2,400 পিক্সেল) এমোলেড হোল -পাঞ্চ ডিসপ্লে আর মিডিয়াটেক হেলিয়ো জি995 প্রোসেসর দেওয়া হয়েছিল।

এছাড়া এই ফোনে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী দেওই হয়েছিল যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য ফোনে কোয়াড রিয়ার ক‍্যামেরা সেটাপ আছে, যার প্রাইমারি ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক‍্যামেরা, 2মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। রেডমি নোট 10এস 13 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা এর সাথে লিস্টেড আছে। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI FACE Unlock সাপোর্ট পেতে পারেন।

আরও পড়ুন: প্রতিদিন 1.5 GB ডাটার এটি BSNL এর সস্তা প্ল‍্যান, jio-Airtel ও টিকতে পারবে না এর সামনে

Redmi Note 10S এর ইন্ডিয়ান দাম

আশা করা যাচ্ছে যে এই ফোনের দাম Redmi Note 10 এর মতোই হবে। এই ফোনের শুরুর দাম 12,499 টাকা। গত কিছু দিনে একটি লিক সামনে এসেছিল, যার অনুযায়ী রেডমি নোট 10এস ফোনটি তিনটি স্টোরেজ কন্ফিগারেশন এর সাথে আসবে, 6জিবি + 64জিবি, 6জিবি + 128জিবি আর 8জিবি + 128 জিবি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here