আগামী মাসে চীনের বাজারে Redmi তাদের নতুন Redmi Note 17 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi Note 17, Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max ফোনগুলি পেশ করা হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি এর আগেই এই সিরিজ সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছিল। অন্যদিকে টিপস্টার Experience More এই সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Pro Max ফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক হল Redmi Note 17 ফোনের ডিটেইলস
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Note 17 ফোনে 6.83-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেক ফোনের ব্যাটারি সম্পর্কে জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী Redmi Note 17 ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
লিক হল Redmi Note 17 Pro ফোনের ডিটেইলস
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Note 17 Pro ফোনে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এই স্মার্টফোনে নতুন Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 9,000mAh বড় ব্যাটারি হতে পারে, ফলে এটি এই সেগমেন্টে আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।
Redmi Note 17 Pro ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে অডিও কলের জন্য ফোনে ডুয়েল স্পিকার এবং ফুল ওয়াটার-রেজিস্টেন্স বডি দেওয়া হতে পারে।
প্রকাশ্যে এল Redmi Note 17 Pro Max ফোনের ডিটেইলস
টপ ভেরিয়েন্ট Redmi Note 17 Pro Max ফোনটি এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হতে পারে। লিক অনুযায়ী ফোনে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে প্রসেসিঙের জন্য ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া MediaTek Dimensity 7500 প্রসেসর দেওয়া হতে পারে।
Redmi Note 17 Pro Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল 10,100mAh বড় ব্যাটারি হবে বলে জানা গেছে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনে ডুয়েল স্পিকার এবং ফুল ওয়াটার রেজিস্টেন্স ডিজাইন দেওয়া হতে পারে।
আগামী মাসে হতে পারে লঞ্চ
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Redmi এর পক্ষ থেকে Note 17 সিরিজের লঞ্চ ডেট বা ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক দেখে মনে করা হচ্ছে আগামী মাসে চীনের বাজারে এই সিরিজ পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, Redmi Note 17 সিরিজের স্মার্টফোনগুলি বড় ব্যাটারি এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ মিড-রেঞ্জে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। আপাতত কোম্পানির আপকামিং সিরিজের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
