2017 সালে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও তাদের প্রথম 4জি ফিচার ফোন জিওফোন পেশ করে। পরের বছর 2018 সালে জিওফোন 2 পেশ করা হয়। এই দুটি ফোনই যথেষ্ট সফলতা লাভ করে। এবার কোম্পানি নতুন জিওফোনের পস্ততি নিচ্ছে। এবিষয়ে অফিসিয়ালি কিছু জানা না গেলেও কিছু দিন আগে কোম্পানির এক এক্সিকিউটিভ জানান এবার কোম্পানি বড় স্ক্রিনের সঙ্গে জিওফোন লঞ্চ করতে পারে। আজ রিলায়েন্স জিওর জিওফোন 3 সম্পর্কে একটি নতুন লিক সামনে আসে যেখানে ফোনটির বেশ কিছু ফিচার ও স্পেসিফিকেশনের উল্লেখ করা আছে।
এক্সক্লুসিভ : 6 মার্চ ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস10, 15 মার্চ থেকে হবে সেল
বিটেলবাইট এর দেওয়া তথ্য অনুযায়ী রিলায়েন্স জিওফোন 3 এবছর জুন মাসে লঞ্চ করা হতে পারে। সবচেয়ে বড় কথা এই নতুন ফোন স্মার্ট ইন্টারফেসযুক্ত হতে পারে। অর্থাৎ এবার জিওর পক্ষ থেকে ফিচার ফোন নয় বরং স্মার্টফোন লঞ্চ করার সম্ভাবনা আছে।
রিপোর্টে বলা হয়েছে এক রিলায়েন্স এক্সিকিউটিভ জিওফোন 3 সম্পর্কে বলেছেন জিওফোন 3 এর দাম 4,500 টাকার কাছাকাছি হবে। বিগত ফোনদুটির তুলনায় এই ফোনটির দাম অনেক বেশি হবে।
ভারতে লঞ্চ হল ওপ্পো কে1, এতে আছে 4 জিবি র্যাম, ডুয়েল ক্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
তথ্য অনুযায়ী জিওফোন 3 তে 5 ইঞ্চির স্ক্রিন থাকবে। এতে 2 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। এছাড়া এতে মেমরি কার্ডও সাপোর্ট করবে। এতে ফোটোগ্ৰাফির জন্য 5 মেগাপিক্সেলের রেয়ার ও 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
শোনা যাচ্ছে জুনে লঞ্চের পর জুলাই থেকে কোম্পানি জিওফোন 3 এর প্রি অর্ডার চালু করতে পারে এবং আগস্ট থেকে সম্পূর্ণ ভাবে বাজারে চলে আসবে। এই ফোন জিও স্টোর ছাড়া রিলায়েন্স ডিজিটাল থেকেও সেল করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











