যুগের সঙ্গে সঙ্গে স্মার্টফোন শুধু ভেতর থেকেই শক্তিশালী হয়নি, বরং বাইরে থেকেও স্টাইলিশ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। ফোনের ডিজাইন ও ডিসপ্লে উভয় ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। যখন মার্কেটে প্রথম পাঞ্চ হোল ডিসপ্লে আসে তখন যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। যদিও তখন শুধুমাত্র দামি ফোনের ক্ষেত্রে এই ফিচার পাওয়া যেত এবং এখন লো বাজেট ক্যাটাগরিতেও পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন পাওয়া যায়। স্যামসাং থেকে শুরু করে টেকনো ও ইনফিনিক্স পর্যন্ত সব কোম্পানির কাছেই আজকের দিনে একাধিক পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আছে। আজ আমরা এমন পাঁচটি স্মার্টফোন নিয়ে কথা বলব যেগুলি দামের দিক থেকে সস্তা, মার্কেটে নতুন ও ইউজারদের জন্য বেস্ট।
গত মাসে লঞ্চ হওয়া এই ফোনে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1640 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ডট ইন এইচডি+ ডিসপ্লে আছে। TECNO POVA ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে হাইওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি52 জিপিইউ আছে এবং গেমিঙের সময় স্মুথ এবং ল্যাগ ফ্রি পারফরম্যান্সের জন্য এই ফোনে হাইপারইঞ্জিন গেম টেকনোলজি যোগ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় লেন্স এবং একটি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যায়।
এই ফোনটি অপেক্ষাকৃত পুরোনো হলেও দামের দিক থেকে সস্তা এবং এখনও পর্যন্ত যথেষ্ট জনপ্রিয়। Samsung Galaxy M11 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয় যার মধ্যে 3 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্ট 10,499 টাকা এবং 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে সেল করা হয়। Samsung Galaxy M11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4450 চিপসেট দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy M11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই নতুন ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে। ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা এবং 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।
ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
Infinix Hot 10
কোম্পানি তাদের Infinix Hot 10 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনের স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অল্প চিন পার্ট আছে। এতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউটটি অবস্থিত। Infinix Hot 10 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা এক্সওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 8,999 টাকা এবং 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা।
ফোটোগ্রাফির জন্য Infinix Hot 10 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি এআই লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। Infinix Hot 10 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,200 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ভারতে OPPO A33 ফোনটি গত বছর অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 11,990 টাকা। কোম্পানির পক্ষ থেকে OPPO A33 ফোনটি 1520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। কোম্পানি তাদের OPPO A33 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করেছে যা কালার ওএস 7.2 তে কাজ করে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটে রান করে। ইন্দোনেশিয়াতে ফোনটি 4 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য OPPO A33 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফির জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। OPPO A33 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম অডিও জ্যাকসহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A33 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।














