8GB RAM এবং Snapdragon 680 চিপসেটসহ লঞ্চ হল 5,000mAh ব‍্যাটারির নতুন স্মার্টফোন Vivo Y32

VIVO ইন্টারন‍্যাশনাল মার্কেটে নিজের ‘ওয়াই’ সিরিজের বিস্তার করার জন্য নতুন Vivo Y32 স্মার্টফোনটিকে টেক মার্কেটে পেশ করেছে। এই ভিভো ফোনটিকে কোম্পানি আপাতত নিজের হোম মার্কেট চিনে লঞ্চ করেছে, যা আগামী দিনে ইন্ডিয়া সহ অন‍্যান‍্য বাজারেও বিক্রি‌র জন্য প্রবেশ করতে পারে। ভিভো ওয়াই32 স্মার্টফোনটি Snapdragon 680 চিপসেট, 7GB RAM এবং 5,000mAh Battery যুক্ত একটি মিড বাজেট স্মার্টফোন।

আরও পড়ুন: বাজেট সেগমেন্টে লঞ্চ হল Noise Beads ট্রু ওয়‍্যারলেস ইয়ারবাডস, জেনে নিন এর স্পেসিফিকেশন

Vivo Y32 এর স্পেসিফিকেশন্স

ভিভো ওয়াই32 এর ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই স্মার্টফোনটি 20:9 আস্পেক্ট রেশিও সহ 1600 × 720 পিক্সেল রেজল্যুনের 6.51 ইঞ্চির এইচডি+ ডিউড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনটি এলসিডি প‍্যানেলে তৈরি, যা 16.9 এন‌এম কালার, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং 89 শতাংশের স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে এবং 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ভিভোর এই ফোনটি‌র ডায়মেনশান 164.26 × 76.08 × 8 মিমি এবং ওজন 182 গ্রাম।

Vivo Y32 ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হয়ে অরিজিন‌ওএসের সাথে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে অক্টাকোর প্রসেসর সহ কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হয়েছে। চিনে ভিভোর এই ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ, যা 8 জিবির র‍্যাম মেমোরি এবং 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.1 storage সাপোর্ট করে।

আরও পড়ুন: BGMI হঠাৎ করে ভারতে ব‍্যান করলো 1.4 লাখ একাউন্ট, প্রকাশ্যে ঘোষণা করল সবার নাম!

ফোটোগ্রাফির জন্য ভিভো ওয়াই32 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর‌ও আছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের ভিভোর এই নতুন ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ভিভোর ফ্রন্ট ক‍্যামেরাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করে। ভিভো ওয়াই32 স্মার্টফোনটি‌কে Harumi Blue এবং Foggy Night কালার অপশনের সাথে বাজারে পেশ করা হয়েছে।

Vivo Y32 একটি ডুয়াল সিম ফোন, যা 4জি ভো‌এলটিই সাপোর্ট করে। 3 5 মিমি জ‍্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, আবার এর সাথেই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ভিভো ওয়াই32 স্মার্টফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। চিনে ভিভো ওয়াই32 ফোনটিকে 1399 ইউয়ান‌ দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দামটি প্রায় 16,500 টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here