বিগত দুই বছরে দুই বার মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করে মোবাইল পরিষেবা প্রদানকারী কোম্পানি গুলি ভারতীয় মোবাইল ইউজারদের বড়ো ঝাটকা দিয়েছে। কিন্তু এরপরেও এমন একটি ঝাটকা যেটি ইউজাররা বহু দিন ধরেই সহ্য করে চলেছে সেটি হল 28 দিনের মান্থলি প্ল্যান। আবার এরকমই বড়ো ঝাটকা দিতে খুব শীঘ্রই আসতে চলেছে 18 দিন, 21 দিন, 23 দিন এবং 24 দিন ভ্যালিডিটির প্ল্যান। ইউজাররা আগেই 30 দিনের বদলে 28 দিনের প্ল্যানে চিন্তিত ছিল কিন্তু এখন আবার 23 দিনের নতুন প্ল্যান দেখে ইউজারদের মনে ভয়ের আশঙ্কা বাঁধতে শুরু করেছে যে এখন কি তাহলে টেলিকম কোম্পানি গুলি মান্থলি প্ল্যান 23 দিন অথবা 24 দিনের না করে দেয়।
কেন এই ভয়ের আশঙ্কা?
মোবাইল যখন প্রথম আসে সেই সময়ের কথা মনে করলে তখন ভারতে 30 দিন ভ্যালিডিটির প্ল্যানই দেখা যেতো অথবা কোম্পানি গুলি টকটাইমের প্ল্যান লঞ্চ করতো। আবার সেই সময়ে সাপ্তাহিক প্ল্যানও দেখা যেতো, যেগুলি অনেকটাই সস্তা হতো। কিন্তু পরবর্তী সময়ে কোম্পানি গুলি চালাকির সাথে মান্থলি প্ল্যান গুলিকে 28 দিনের করে দেয়, যা বিগত কিছু বছর ধরে চলে আসছে। কিন্তু অবাক করা কান্ড তখন ঘটলো, যখন কোম্পানি গুলি তাদের কিছু প্ল্যান 24 দিন, 23 দিন, 18 দিন এবং 21 দিন ভ্যালিডিটির করে দেয়। আগে কোম্পানি গুলির কিছু প্ল্যান 24 দিনের ছিল, কিন্তু নভেম্বরে কোম্পানি গুলি ট্যারিফের দাম বাড়ানোর ঘোষণা করার পরে কিছু প্ল্যান 18 দিন, 21 দিন, 23 দিন এবং 24 দিন ভ্যালিডিটির করে দিয়েছে। এমতাবস্থায় সব গ্রাহকদের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সত্যিই কি তাহলে এখন কোম্পানি গুলি মান্থলি প্ল্যান 23 দিন অথবা 24 দিনের করে দিচ্ছে?
একইরকম ইঙ্গিত করছে প্রত্যেক কোম্পান
এই প্রক্রিয়াটি প্রাইস বাড়ানোর সহজ উপায় নাকি ভবিষ্যতের কোন পরিকল্পনা কিছুই বলা যাচ্ছে না। তবুও প্রত্যেকটি কোম্পানির কাছে এইরকম প্ল্যান আছে। সর্বপ্রথম জিও কোম্পানির সম্পর্কে কথা বলা যাক।
Jio এর 23 দিন ভ্যালিডিটির প্ল্যান
Reliance Jio কোম্পানি 23 দিন ভ্যালিডিটির কিছু প্ল্যান পেশ করেছে। জিও কোম্পানি সবার আগে জিওফোনের প্ল্যানে 23 দিন ভ্যালিডিটির ট্যারিফ পেশ করেছে। জিওফোনের 23 দিন ভ্যালিডিটির প্ল্যান গুলির মধ্যে 75 টাকা এবং 152 টাকার প্ল্যান আছে। আবার 4জি স্মার্টফোনের প্ল্যানের কথা বলা হলে 1.5 জিবি ডেলি ডেটার 199 টাকার একটি প্ল্যান আছে যার ভ্যালিডিটি 23 দিন। এইভাবেই 2 জিবি ডেটার 249 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 23 দিন। জিও কোম্পানির 1 জিবি ডেটার প্ল্যানের দাম 179 টাকা আর এই প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন এবং 149 টাকার ট্যারিফ প্ল্যানটির ভ্যালিডিটি 20 দিন।
Airtel কোম্পানির 24 দিন ভ্যালিডিটির প্ল্যান
Airtel এর কথা বলা হলে কোম্পানি বহু মান্থলি প্ল্যান 24 দিনের করে দিয়েছে। প্রতিদিন 1 জিবি ডেটার ট্যারিফ প্ল্যানে 239 টাকার এবং 155 টাকার প্ল্যান আছে যার ভ্যালিডিটি 24 দিন। এয়ারটেলের 239 টাকার প্ল্যানে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়, আবার 155 টাকার প্ল্যানে 24 দিনে 1 জিবি ডেটা পাওয়া যাবে।
Vodafone Idea কোম্পানির 20 ভ্যালিডিটির প্ল্যান
কম ভ্যালিডিটি দেওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে Vodafone Idea কোম্পানি। ভিআই কোম্পানি দুই মাসের 42 দিনের ভ্যালিডিটি প্রদান করে, সর্বপ্রথম এই প্ল্যানের সম্পর্কেই কথা বলা যাক। এই প্ল্যানটির দাম 399 টাকা এবং এই প্ল্যানে গ্রাহকরা 42 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবে। ভিআই কোম্পানির 249 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 21 এবং এই প্ল্যানে 1.5 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাবে। 21 দিন ভ্যালিডিটির প্ল্যানটির দাম 219 টাকা এবং এই প্ল্যানটিতে প্রতিদিন গ্রাহকরা 1 জিবি ডেটা পাবে। ভিআইয়ের 149 টাকার ট্যারিফ প্ল্যানে প্রতিদিন শুধুমাত্র 1 জিবি ডেটা পাওয়া যায় এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 21 দিন। ভিআই কোম্পানি কিছু প্ল্যান 18 দিন ভ্যালিডিটির সাথেও পেশ করেছে, সেগুলি হলো 129 টাকা এবং 199 টাকা।
সত্যিই কি তাহলে 23 দিন অথবা 24 দিনের প্ল্যান হয়ে যেতে চলেছে?
যেভাবে কোম্পানি গুলি মান্থলি প্ল্যানের নামে রিচার্জ প্ল্যান গুলির ভ্যালিডিটি কম করছে তা দেখে আশঙ্কা করা স্বাভাবিক যে যেভাবে মান্থলি প্ল্যানের নামে 30 দিনের বদলে প্রিপেইড প্ল্যান গুলিকে 28 দিনের করে দিয়েছে, আগামী সময়ে সেভাবেই 24 দিন অথবা 23 দিনের না করে দেয় কোম্পানি গুলি। আপাতত এই প্রশ্নটি শুধুমাত্র আশঙ্কা নাকি কোম্পানি গুলির ষড়যন্ত্র সেটা বোঝা মুশকিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











