10000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ 14 জুলাই লঞ্চ হতে চলেছে Redmi Note 17 সিরিজের নতুন স্মার্টফোন

সম্প্রতি Redmi Note 17 সিরিজের একাধিক লিক প্রকাশ্যে আসছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 14 জুলাই নতুন Redmi Note স্মার্টফোন লঞ্চ করা হবে। প্রথমে চীনের বাজারে Redmi Note 17 সিরিজ লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে ভারত সহ অন্যান্য বাজারে এই সিরিজ পেশ করা হবে। এই সিরিজের অধীনে Redmi Note 17, Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro+ স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে।

Redmi Note 17 সিরিজের লঞ্চ ডেট

আগামী 14 জুলাই Redmi Note 17 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই দিন কোম্পানি একটি বড় লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে Redmi Note 17 সিরিজ পেশ করা হবে। চীনের বাজারে 14 জুলাই সন্ধ্যা 7টা সময়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 4টা 30 মিনিট হবে। রেডমি চায়না অফিসিয়াল ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সোশ্যাল পেজ ওয়েইবোতে এই লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম করা যাবে।

 

Redmi Note 17 সিরিজের স্পেসিফিকেশন

এই সিরিজের প্রো মডেল অর্থাৎ Redmi Note 17 Pro ফোনটি শক্তিশালী 10000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা এবং Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনের ফ্রন্টে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী Redmi Note 17 ফোনে 6.83 ইঞ্চির ফ্ল্যাট 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে Qualcomm এর Snapdragon 6s Gen 4 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে খুব সহজেই সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, মাল্টিটাস্কিং এবং ক্যাজুয়াল গেমিং উপভোগ করা যাবে। এটি Redmi Note 15 ফোনের Snapdragon 6 Gen 3 প্রসেসরের চেয়ে আপগ্রেডেড।

Redmi Note 17 ফোনে 7000এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য এতে 67W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি চীনের বাজারে Redmi Note 15 ফোনটি 5800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তাই Redmi Note 17 ফোনটিতে এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হলে, এতে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে বড় আপগ্রেড পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here