Home খবর ভারতে আসছে Motorola Signature 27, 9 ডিসেম্বর লঞ্চ হবে 200MP ক্যামেরা, Snapdragon প্রসেসর ও Extreme AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোন

ভারতে আসছে Motorola Signature 27, 9 ডিসেম্বর লঞ্চ হবে 200MP ক্যামেরা, Snapdragon প্রসেসর ও Extreme AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোন

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/motorola-signature-27-snapdragon-8-elite-extreme-gen-6-200mp-camera-launch-specs.jpg

সম্প্রতি গ্লোবাল বাজারে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Motorola Signature 27 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার ভারতের বাজারে ফোনটির লঞ্চ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 9 ডিসেম্বর ভারতে Motorola Signature 27 স্মার্টফোনটি পেশ করা হবে। মোটোরোলা ইন্ডিয়া তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানি তাদের ফোনের টিজারে Motorola Signature 27 নামের পাশাপাশি ‘2026 সালে লঞ্চ হল বিশ্বের বেস্ট স্মার্টফোন ক্যামেরা’ টাইটেল ব্যাবহার করেছে।

Motorola Signature 27 ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস

9 ডিসেম্বর Motorola Signature 27 ভারতের বাজারে লঞ্চ করা হবে। এইদিন স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। আপকামিং ফোনটির লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি জানানো হয়েছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মোটোরোলা ডট ইন সহ রিটেইল স্টোরের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে। মনে করিয়ে দিই আগেই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। তবে Motorola Signature 27 ফোনের ভারতীয় দাম জানার জন্য 9 ডিসেম্বর লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Motorola Signature 27 ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Motorola Signature 27 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট দেওয়া হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.74GHz থেকে 5.01GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Qualcomm Adreno GPU যোগ করা হয়েছে। Motorola Signature 27 ফোনে হেভি প্রসেসিঙের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ArcticMesh কুলিং সিস্টেম রয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM যোগ করা হয়েছে।

এই ফোনটিতে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এতে Tandem Panel টেকনোলজি সহ Extreme AMOLED Duo ডিসপ্লে দেওয়া হয়েছে। Motorola Signature 27 ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 12000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Motorola Signature 27 ফোনটিতে Aerospace-grade Aluminum ফ্রেম দেওয়া হয়েছে এবং এই ফোনের বডি MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনের স্ক্রিনটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে Corning Gorilla Gorilla Ceramic 3 প্রোটেকশন রয়েছে।

Motorola Signature 27 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYTIA L910 সেন্সর, 3.5x অপটিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola Signature 27 ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 4.55W রিভার্স ওয়্যার্ড এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Motorola Signature 27

Motorola Signature 27 স্মার্টফোনের সঙ্গে কোম্পানি প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এই ফোনটি সিগনেচার সিরিজের নেক্সট জেনারেশন স্মার্টফোন। এই ফোনটির ক্ষেত্রে শুধুমাত্র শক্তিশালী হার্ডওয়্যার নয়, বরং প্রিমিয়াম এক্সপেরিয়েন্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রথম মোটোরোলার তাদের কোনো স্মার্টফোন Bang & Olufsen এর সঙ্গে পার্টনারশিপে তৈরী করে অডিও এক্সপেরিয়েন্স দিতে চলেছে। অন্যদিকে স্ক্রিনে 12,000 nits হাই ব্রাইটনেসের সঙ্গে ইন্ডাস্ট্রির ট্রেন্ড হলো করছে। ব্র্যান্ডের শেয়ার করা টিজারের মাধ্যমে ফোনের অসাধারণ ক্যামেরা কোয়ালিটি দেখানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট অপশন।

কোম্পানির আল্ট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন সেগমেন্টে Motorola Signature 27 ফোনটি লঞ্চ করা হবে, তাই ফোনের ইন্ডিয়া প্রাইস জানার জন্য 9 ডিসেম্বর লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ফোনের গ্লোবাল দাম দেখে মনে করা হচ্ছে ভারতে ফোনটির দাম 1.5 লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। ভারতের বাজারে Motorola Signature 27 স্মার্টফোনটি Samsung Galaxy S26 Ultra এবং OPPO Find X10 সহ iPhone 18 Pro Max ও আপকামিং vivo X500 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভারতে ফোনটির সঠিক অবস্থান 9 ডিসেম্বর লঞ্চের পরই বোঝা যাবে।

যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Motorola Signature 27 স্মার্টফোনটি দারুন অপশন হবে। একদিকে ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসরের দৌলতে শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে, অন্যদিকে হাই টেক ক্যামেরা ফটোগ্রাফি এক্সপেরিয়েন্সকে আরও অ্যাডভান্স করে তুলবে। একইভাবে বড় ব্যাটারি এবং অ্যাডভান্স ডিসপ্লের কারণে দারুন কন্টেন্ট উপভোগ করা যাবে। এত সব ফিচার সত্ত্বেও ভারতে এমন‌ও মোবাইল ইউজার রয়েছেন যারা ‘প্রিমিয়াম স্মার্টফোন’ বলতে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডের ফোন‌ই বোঝেন। এই ধরনের ইউজারদের মধ্যে মোটোরোলা কোম্পানির প্রিমিয়াম ফোনের জনপ্রিয় হয়ে ওঠা কিছুটা চাপের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।