Jio vs Airtel: জেনে নিন 401 টাকা দামের প্ল‍্যানে কোন কোম্পানি দিচ্ছে বেশি ডেটা ও কলিং বেনিফিট

ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যতম কোম্পানি রিলায়েন্স জিও গত সপ্তাহে এক সঙ্গে ছয়টি নতুন প্ল‍্যান পেশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি প্ল‍্যান হল 401 টাকা এবং 2,599 টাকা দামের প্ল‍্যান। তবে সবচেয়ে মজার বিষয় হল জিও তাদের 401 টাকা দামের প্ল‍্যানটি নতুন পেশ করলেও এয়ারটেলের কাছে আগে থেকেই 401 টাকা দামের একটি প্রিপেইড প্ল‍্যান আছে। দুটি কোম্পানির প্ল‍্যানের বেনিফিট প্রায় এক রকমই। তবুও এই দুটি প্ল‍্যানে সামান্য তফাৎ আছে এবং এর জন্য আপনাকে একবার হলেও ভাবতে হবে কোন প্ল‍্যানটি আপনার জন্য বেশি লাভদায়ী হবে।

এই দুটি প্ল‍্যানের সবচেয়ে আকর্ষণীয় বেনিফিট হল এই দুটি প্ল‍্যানেই এক বছরের জন্য Disney+ Hotstar VIP এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। জিও এই প্ল‍্যানটি বিশেষ করে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়ার জন‍্য‌ই পেশ করেছে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন প্ল‍্যানটিতে বেশি বেনিফিট পাওয়া যায়।

Airtel এর 401 টাকা দামের প্ল‍্যান

এয়ারটেলের 401 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি প্রায় এক মাস তবে এই প্ল‍্যানে এক বছরের জন্য অনলাইন কন্টেন্ট দেখার সুবিধা পাওয়া যায়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজারদের সম্পূর্ণ বিনামূল্যে এক বছরের জন্য Disney+ Hotstar VIP এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় টিভি ও ক্লাসিক শোয়ের 7,000 এর‌ও বেশি এপিসোড আছে। এছাড়াও আছে 500 টির‌ও বেশি মুভি। প্রসঙ্গত মাত্র কিছু দিন আগেই ভারতে ডিজনি প্লাস হটস্টার লঞ্চ করা হয়েছে। এর সাহায্যে গ্ৰাহকরা তাদের প্রিয় ডিজনি শো এবং মুভি বাড়ি বসে নিজের স্মার্টফোনেই উপভোগ করতে পারবেন।

জানিয়ে রাখি এটি কোম্পানির একটি ডেটা প‍্যাক। অর্থাৎ এয়ারটেল ইউজাররা এই প‍্যাকটি রিচার্জ করলে শুধুমাত্র ডেটা পাবেন। এই প্ল‍্যানে কোনো ভয়েস কল বা এস‌এম‌এস উপভোগ করা যায় না।

Jio এর 401 টাকা দামের প্ল‍্যান

জিওর নতুন লঞ্চ করা 401 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও এয়ারটেলের প্ল‍্যানের মতোই 28 দিন। তবে জিও গ্ৰাহকরা এই প্ল‍্যানে মোট 90 জিবি ডেটা পাবেন। মূলত প্রতিদিন 3 জিবি ডেটার হিসেবে 28 দিনে মোট 84 জিবি ডেটা পাওয়া যায়। কিন্তু কোম্পানির পক্ষ থেকে আরও 6 জিবি ডেটা অতিরিক্ত দেওয়া হচ্ছে। 

উল্লেখ‍্য‍ জিওর এই প্ল‍্যানটি এয়ারটেলের চেয়ে এক কদম এগিয়ে। জিওর 401 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সঙ্গে সঙ্গে অন‍্যান‍্য নেটওয়ার্কে অর্থাৎ অফ নেট কলের জন্য 1,000 মিনিট পাওয়া যাচ্ছে। এছাড়াও গ্ৰাহকরা এই প্ল‍্যানে 100টি ফ্রি এস‌এম‌এস উপভোগ করতে পারবেন। এয়ারটেলের মতোই এই প্ল‍্যানেও ডিজনি প্লাস হটস্টারের এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে, যার দাম 399 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here