ভারতে ক্রমশ বাড়তে থাকা কম্পিটিশন এবং ডিজিটাল কন্টেন্টের চাহিদা দেখে ইন্ডিয়ান ফেমাস ওটিটি প্ল্যাটফর্ম Netflix ইন্ডিয়া নিজের প্ল্যান গুলির দাম কমানোর ঘোষণা করেছে। Amazon Prime এবং Disney+ Hotstar এর প্ল্যান গুলির দাম বাড়ানোর পরে আশা করা হচ্ছিল যে Netflix নিজের প্রাইস বাড়াতে পারে। কিন্তু কোম্পানি ঠিক এর উল্টোটাই করে নিজের প্ল্যানের দাম কমিয়ে গ্রাহকদের উপহার দিয়েছে। এখন ইউজাররা নেটফ্লিক্সের বেসিক প্ল্যানটিকে 150 টাকার কম দামে কিনতে পারবে। এই আর্টিকেলে আপনাকে Netflix Plan এর সম্পর্কে সম্পূর্ণ ডিটেইল জানাতে চলেছি।
আরও পড়ুন: BMW ভারতে লঞ্চ করল BMW iX ইলেকট্রিক SUV, মাত্র 6 সেকেন্ডে 0 থেকে 100Kmph স্পীড ধরতে সক্ষম এই গাড়ি
Netflix India plans
আপনাকে বলে দিই যে নেটফ্লিক্সের সবচেয়ে সস্তা প্ল্যানটি এখন শুধুমাত্র 149 টাকায় পাওয়া যাবে। আবার প্রিমিয়াম প্ল্যানটি এখন 799 টাকার থেকে কমে 649 টাকা হয়ে গেছে। নীচে একটি টেবিলের মাধ্যমে পুরোনো প্রাইস এবং নতুন প্রাইস সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে।
| PLAN NAME | OLD PRICE | NEW PRICE |
| Mobile plan | Rs 199 | Rs 149 |
| Basic plan | Rs 499 | Rs 199 |
| Standard plan | Rs 649 | Rs 499 |
| Premium plan | Rs 799 | Rs 649 |
1. Netflix Mobile plan
Netflix Mobile plan এর দাম 149 টাকা। এই প্ল্যানটি তাদের জন্য, যারা নিজের ফোনে শো এবং মুভি দেখতে পছন্দ করে। যদি আপনি সম্পূর্ণ বছর এই প্ল্যানের মাধ্যমে Netflix এর কন্টেন্ট দেখেন,তাহলে আপনাকে 1,788 টাকা দিতে হবে। নেটফ্লিক্সের এই প্যাকেজের মেম্বারশিপে আপনি স্ট্যান্ডার্ড ডেফিনেশন কন্টেন্ট শুধুমাত্র একটি স্ক্রিনেই দেখতে পারবেন। অর্থাৎ আপনি নেটফ্লিক্সের এই মোবাইল প্ল্যানের ব্যবহার নিজের স্মার্টফোনেই করতে পারবেন, কিন্তু স্মার্ট টিভি, ল্যাপটপ ইত্যাদিতে ব্যবহার করতে পারবেন না।
2. Netflix Basic plan
Mobile plan ছাড়া Netflix এর কাছে একটি ‘Basic’ প্ল্যান আছে, যার দাম 199 টাকা এবং একবছরের জন্য এই প্ল্যানে 2,388 টাকা দিতে হবে। এই প্ল্যানটিতেও মোবাইল প্ল্যানের মতোই বেনিফিট পাওয়া যাবে। কিন্তু, আপনি এই প্ল্যানের কন্টেন্ট আরও একটি ডিভাইস যেমন ল্যাপটপ অথবা স্মার্ট টিভিতেও দেখতে পারবেন। এই প্ল্যানটিতে অ্যাক্টিভ স্ক্রিন এবং ডাউনলোড শুধুমাত্র একটি ডিভাইসের মাধ্যমেই করা যাবে।
3. Netflix Standard plan
যদি আপনি নিজের বন্ধু অথবা পরিবারের সাথে নেটফ্লিক্স স্ট্রিম করতে চান এবং একাধিক স্ক্রিন লিমিট চান, তাহলে আপনার জন্য ‘Netflix Standard’ প্ল্যানটি একটি ভালো অপশন। ফুল এইচডি (1,080p) রেজল্যুশন এবং দুটি-স্ক্রিন লিমিট এবং কন্টেন্ট সহ এই প্ল্যানটির দাম 449 টাকা প্রতিমাস (5,988 টাকা/ বছর)। নেটফ্লিক্সের এই প্যাকেজে একবারে দুটি ডিভাইসে অফলাইন ডাউনলোড সাপোর্ট করে।
আরও পড়ুন: আগামীকাল থেকে Amazon Prime মেম্বারশিপের জন্য দিতে হবে 50 শতাংশ বেশি টাকা
4. Netflix Premium plan
এটি Netflix এর টপ-এন্ড সাবস্ক্রিপশন প্ল্যান, যেটি Netflix Premium Plan নামে পরিচিত। এই প্ল্যানটির দাম 649 টাকা/ প্রতি মাস। এই প্ল্যানটি ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করা যাবে। এই সাবস্ক্রিপশনে FHD এবং Ultra HD কন্টেন্ট দেখা যাবে। এই প্ল্যানটিতে আপনি একই সময়ে চারটি ডিভাইসে স্ট্রিম এবং ডাউনলোড করতে পারবেন।
নেটফ্লিক্স উপভোক্তাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্সের জন্য প্রত্যেক উপভোক্তাদের আলাদা আলাদা প্রোফাইল বানানোর অনুমতি প্রদান করে।আপনার পছন্দ করা প্যাকেজ/ প্ল্যান ছাড়াও একটি নেটফ্লিক্স একাউন্টে অধিকতম পাঁচটি প্রোফাইল থাকতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











