12 এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme Narzo N55 স্মার্টফোন, লঞ্চের আগে জেনে নিন ডিটেইলস

Highlights

  • Realme Narzo N55 ফোনটি Amazon India তে সেলের জন্য পাওয়া যাবে।
  • কম্ফোর্টেবল গ্রিপের জন্য ফোনটিতে সি ডিজাইন থাকবে।
  • কোম্পানির দাবি এই ডিভাইসটি তার সেগমেন্টে সবচেয়ে পাতলা হবে।

Realme তার Narzo সিরিজের অধীনে ভারতে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি 12 এপ্রিল Narzo N55 স্মার্টফোনটি সামনে আনবে। এই ফোনটি অফিসিয়াল করার আগে এর ডিজাইনটিও অফিসিয়ালি টিজ করা হয়েছে। শুধু তাই নয় ই-কমার্স সাইট Amazon India তে হ্যান্ডসেটটি সেলের জন্য পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 8999 টাকা দামে লঞ্চ হল LAVA Blaze 2 স্মার্টফোন, পাওয়া যাবে 6GB + 5GB RAM! জেনে নিন স্পেসিফিকেশন

Realme Narzo N5 স্মার্টফোনের দাম (সম্ভাব্য)

এখন পর্যন্ত এই ফোনের দাম সম্পর্কে কোন লিক রিপোর্ট সামনে আসেনি। তবে, আশা করা হচ্ছে যে ফোনটি যদি MediaTek Helio G88 SoC সহ পেশ করা হয়, তাহলে এই ফোনটির দাম প্রায় 12,000 টাকা হবে।

Realme Narzo N55 স্মার্টফোনের ডিজাইন

  • ডায়নামিক আইল্যান্ড লাইক মিনি ক্যাপসুল।
  • ফ্রন্টে পাঞ্চ হোল ক্যামেরাও দেওয়া হবে।

Realme Narzo N55 ফোনটির ফ্রন্টে পাঞ্চ হোল ডিজাইন সহ স্ক্রিন দেখা যাবে। এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এই ডিভাইসের নীচে টাইপ-সি চার্জিং পোর্ট, 3.5mm জ্যাক এবং স্পিকার গ্রিল দেওয়া হবে। এই ফোনে দুটি বড় সার্কেল ক্যামেরা রিং থাকবে এবং নীচে কোম্পানির ব্র্যান্ডিং দেখা যাবে। আরও পড়ুন: 16GB র‍্যাম এবং শক্তিশালী ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OPPO reno 10 Pro Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

শুধু তাই নয় Realme Narzo N55 Apple এর ডায়নামিক আইল্যান্ডের মতো মিনি ক্যাপসুলের সাথে লঞ্চ হবে। এর ভিতরে নোটিফিকেশন, ব্যাটারি স্ট্যাটাস সহ একাধিক ডিটেইলস দেখা যাবে। তবে এটি আমরা গত মাসে লঞ্চ হওয়া Realme C55 ফোনে দেখেছি।

33W SuperVOOC চার্জিং

  • 5,000mAh ব্যাটারি
  • 29 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

এই মুহূর্তে কোম্পানি এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেনি। তবে কোম্পানি জানিয়েছে যে এই ফোনটিতে 33W SuperVOOC ফাস্ট চার্জিং থাকবে। পাশাপাশি এই ডিভাইসটির ব্যাটারি মাত্র 29 মিনিটে 0-50 শতাংশ চার্জ হয়ে যাবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকতে পারে। আরও পড়ুন: 18 এপ্রিল লঞ্চ হতে পারে Xiaomi 13 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

RAM এবং স্টোরেজ

  • MediaTek Helio G88
  • 6GB RAM এবং 128GB স্টোরেজ

এই ফোনটি 4GB / 6GB RAM এবং 64GB / 128GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথেও লঞ্চ হতে পারে। তবে এটি নিশ্চিত যে এই ফোনটিতে মাইক্রোএসডি কার্ডের সাথে স্টোরেজ বাড়ানোর অপশন থাকবে। এই ফোনের স্টোরেজটি 512GB বা 1TB পর্যন্ত বাড়ানো যাবে বলে অনুমান করা হচ্ছে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনে MediaTek Helio G88 SoC দেওয়া হবে।

ডুয়াল রেয়ার ক্যামেরা

  • OmniVision OV64B সেন্সর
  • নাইট ফটোগ্রাফি

এই ফোনের রেয়ার প্যানেলে ম্যাট্রিক্স ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। Amazon তালিকা থেকে এটা পরিষ্কার যে ফোনটিতে OmniVision OV64B সেন্সর থাকবে। এছাড়াও কোম্পানি জানিয়েছে যে এই ফোনে ফ্ল্যাগশিপ লেভেল নাইট ফটোগ্রাফি থাকবে। এছাড়াও এই ডিভাইসটিতে অটো ফোকাস বুস্ট, শার্পার এবং আরও বেশি পিক্সেল ইমেজ ক্লিক করা যাবে। তবে সেকেন্ডারি সেন্সর সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আরও পড়ুন: OnePlus Nord CE 3 Lite নাকি Realme 10 Pro? জেনে নিন 20,000 টাকার কম বাজেটে কোন স্মার্টফোনটি সেরা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here