লঞ্চের আগেই চলে এলো Vivo Z5 এর ফুল ডিটেইলস, দেখে নিন রিয়েল ইমেজ ও স্পেসিফিকেশন

Vivo Z5x এর সফলতার পর কোম্পানি এই সিরিজকে আরও এগিয়ে নিয়ে যেতে চলেছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে আগামী 31 জুলাই কোম্পানি চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চে কোম্পানি তাদের জেড সিরিজের আগামী স্মার্টফোন Vivo Z5 ফোনটিকে টেক মঞ্চে নিয়ে আসবে। Vivo Z5 সম্পর্কে একাধিক লিক প্রকাশ পেয়েছে যেখান থেকে ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার Vivo Z5 ফোনটি লঞ্চের আগেই ফোনটির রিয়েল ইমেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

আবার কমলো 4 জিবি র‍্যাম ও 4030 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত OPPO A7 এর দাম, জেনে নিন নতুন দাম

Vivo Z5 এর এই ফোটো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে শেয়ার করা হয়েছে। এই ফোটোয় ফোন বক্সের সঙ্গে ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেলের ফোটো দেখানো হয়েছে। Vivo Z5 এর রিয়েল ইমেজ প্রকাশ পাওয়ায় এর ডিজাইন সম্পর্কে জানা গেছে। এতদিন শোনা যাচ্ছিল Vivo Z5 ফোনটি পাঞ্চহোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে, কিন্তু রিয়েল ইমেজ দেখার পর জানা গেছে এই ফোনটিতে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে।

ডিজাইন
Vivo Z5 এর ফোটোয় ছোট “ইউ” শেপের ওয়াটারড্রপ নচসহ তৈরি দেখা গেছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিনদিক বেজল লেস তবে নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ফোটোয় Vivo Z5 গ্লসি প‍্যানেলে তৈরি দেখানো হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে এই ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপেই ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে ভিভোর পার্সোনাল অ্যাসিসট‍্যান্ট বাটন দেখা গেছে। এক‌ই ভাবে নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

3 বছরেরও কম সময়ে Reliance Jio হয়ে গেছে নাম্বার ওয়ান, গড়লো নতুন ইতিহাস

স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Vivo Z5 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে এবং এতে 6.38 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে। শোনা যাচ্ছে Vivo Z5 এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে যার ফলে ফোনের ডিসপ্লে টাচ করলেই ফোন আনলক হয়ে যাবে। লিক অনুযায়ী Vivo Z5 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএসের সঙ্গে পেশ করা হবে।


শোনা যাচ্ছে Vivo Z5 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের স্ন‍্যাপড্রাগন 712 চিপসেট দেওয়া হতে পারে। লিক অনুযায়ী কোম্পানি ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। এই দুটি ভেরিয়েন্টের মধ্যে একটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি থাকতে পারে। বলা হচ্ছে Vivo Z5 ফোনটিতে কোম্পানি মাল্টি টার্বো টেকনোলজি যোগ করবে।

Vivo Z1 Pro এর জন্য আর করতে হবে না অপেক্ষা, শুরু হলো ওপেন সেল

ফোটোগ্ৰাফির জন্য Vivo Z5 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এর সঙ্গেই Vivo Z5 এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের তৃতীয় ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। সেলফির জন্য Vivo Z5 এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে।

Vivo Z5 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে এই ফোনটি পার্পল, ব্ল‍্যাক ও গ্ৰেডিয়েন্ট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। Vivo Z5 এর সঠিক স্পেসিফিকেশন ও দাম জাধার জন্য 31 জুলাইয়ের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here