এই সময় টেলিকম কোম্পানি গুলি ইউজারদের আকর্ষিত করার জন্য বহু অসাধারণ বেনিফিটের প্ল্যান অফার করছে। এটি দেখে Jio, Vi আর Airtel এরকম প্ল্যানের উপরে বেশি ফোকাস করছে যা ইউজারদের কম দামে বেশি ডেটা আর অন্যান্য লাভ দেবে। আসলে লকডাউনের কারনে ইউজাররা ইন্টারনেটের ব্যবহার আগের তুলনায় বেশি করছে। যদি আপনিও এরকম কোন প্রিপেইড প্ল্যানের খোজ করছেন যা কম দামে বেশি ডেটা আর ফ্রি কলিং এর সুবিধা দেবে তাহলে আজকে আমরা আপনাকে এই আর্টিকেলের মাধ্যমে Reliance Jio, Airtel আর Vi এর 300 টাকার কম দামে উপলব্ধ হওয়া অসাধারণ প্ল্যানের সম্পর্কে জানাবো। এই প্ল্যানের মধ্যে থেকে আপনার জন্য বেস্ট রিচার্জ পছন্দ করতে পারবেন।
Jio এর 300 টাকার কম দামের অসাধারণ প্ল্যান
আমরা আজকে আপনাকে এই আর্টিকেলের মাধ্যমে Jio এর 300 টাকার কম দামে উপলব্ধ হওয়া অতুলনীয় প্ল্যানের তথ্য জানাবো। এই প্ল্যানের মধ্যে থেকে আপনি নিজের জন্য বেস্ট রিচার্জ পছন্দ করতে পারবেন।
Jio এর 149 টাকার রিচার্জ: Jio প্রিপেইড ইউজাররা এই প্ল্যানটি 149 টাকায় পেয়ে যাবে যা 24 দিনের ভ্যালিডিটির সাথে আসে। সুবিধার কথা বললে এই প্রিপেইড রিচার্জে আপনাকে অসীমিত ভয়েস কলিং, 1GB/দিন ডেটা, 100 SMS/দিন, JioTV, JioCinema, JioNews আর JioCloud অ্যাপের সুবিধা পাওয়া যায়।
Jio এর 199 টাকার রিচার্জ: Jio এর এটি মান্থলি প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই রিচার্জে ইউজার 1.5GB/দিন ডেটা, অসীমিত ভয়েস কল, 100 এসএমএস/দিন আর JioTV, JioNews, JioCinema আরো বহু অ্যাপের মেম্বারশিপ পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের।
Jio এর 249 টাকার রিচার্জ: এই লিস্টে 300 টাকার মধ্যে আসা এটি অন্তিম Jio প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে ইউজার 2GB/দিন ডেটা, অসীমিত ভয়েস কল, 100 এসএমএস/ দিনের সাথে সাথে আপনি JioTV, JioNews, JioCinema আরো বহু অ্যাপের মেম্বারশিপ পেয়ে যাবেন। এছাড়া এই প্ল্যানের সাথে 28 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে।
300 টাকার কমের Airtel এর প্রিপেইড প্ল্যান
এয়ারটেল প্রিপেইড ইউজারদের কাছে বহু রকমের প্ল্যান আছে যা ফ্রি ভয়েস কল, 2GB/দিন পর্যন্ত ডেটা ব্যবহার আর ফ্রি আউটগোয়িং এসএমএস/দিনের কোটাও প্রদান করে। এখানে আপনার জন্য 300 টাকার কমের বেস্ট এয়ারটেল প্রিপেইড প্ল্যানের একটি লিস্ট নিয়ে এসেছি।
Airtel এর 129 টাকার রিচার্জ প্ল্যান: এটি এই লিস্টে এয়ারটেলের সবচেয়ে অর্থনৈতিক প্রিপেইড প্ল্যান। এই রিচার্জে আপনাকে 1GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল আর 300 এসএমএস দেওয়া হবে। এছাড়া আপনি Amazon Prime Video মোবাইল সংস্করনের বিনামূল্যে পরীক্ষা, বিনামূল্যে Hello tunes, Wynk Music অ্যাপ আর Airtel Xstream অ্যাপও পাবেন। এই প্ল্যানটি 24 দিনের ভ্যালিডিটির সাথে আসে।
Airtel এর 149 টাকার রিচার্জ প্ল্যান: প্রিপেইড ইউজারদের জন্য এয়ারটেলের এই প্ল্যানে 2GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল আর 300 এসএমএস পাওয়া যাবে। কিন্তু এটুকুই না এয়ারটেল আমাজন প্রাইম ভিডিও মোবাইল এগিশনের ফ্রি ট্রায়াল, ফ্রি হ্যালোটিউন্স, উইন্ক মিউজিক অ্যাপ সাবস্ক্রিপশন আর এয়ারটেল এক্সট্রিম অ্যাক্সেসও পাবেন। এই প্ল্যানের সাথে আপনি 28 দিনের ভ্যালিডিটি পাবেন।
Airtel এর 199 টাকার রিচার্জ প্ল্যান: এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানে আপনি ডেলি 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস/দিন, আমাজন প্রাইম ভিডিও মোবাইল ফ্রি ট্রায়াল, ফ্রি হ্যালোটিউন্স, উইন্ক মিউজিক অ্যাপ আর এয়ারটেল এক্সট্রিম অ্যাপের অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটি আপনি 24 দিনের ভ্যালিডিটির সাথে পাবেন।
Airtel এর 219 টাকার রিচার্জ: কোম্পানির আরো একটি প্ল্যান যা আপনাকে 300 টাকার কমে ডেলি 1GB ডেটা দেয়। এই প্ল্যানের বৈধতা 28 দিনের। ডেটার সুবিধা ছাড়া আপনি আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস/দিন, আমাজন প্রাইম ভিডিও মোবাইল ফ্রি ট্রায়াল, ফ্রি হ্যালোটিউন্স, উইন্ক মিউজিক আর এয়ারটেল এক্সট্রিম অ্যাপের অ্যাক্সেস পাবেন।
Airtel এর 249 টাকার রিচার্জ প্ল্যান: এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানে 1.5GB/দিন ডেটা, আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস/দিন, আমাজন প্রাইম ভিডিও মোবাইল ফ্রি ট্রায়াল, ফ্রি হ্যালোটিউন্স, উইন্ক মিউজিক অ্যাপের অ্যাক্সেস পাবেন। এছাড়া আপনি এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, তিন মাসের জন্য অ্যাপোলো 24/7 সার্কেল, শো অ্যাকাডেমির সাথে একটি ফ্রি অনলাইন কোর্স আর ফাস্টট্যাগে 100 টাকার ক্যাশব্যাকও পাবেন। এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে।
Airtel এর 298 টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের সাথে এয়ারটেলের পক্ষ থেকে আপনাকে 2GB ডেলি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, Amazon Prime Video মোবাইল ফ্রি ট্রায়াল, ফ্রি হ্যালোটিউন্স, Wynk Music অ্যাপ দেওয়া হচ্ছে। এছাড়া আপনাকে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, তিন মাসের জন্য অ্যাপোলো 24×7 সার্কেল, শো অ্যাকাডেমির সাথে একটি ফ্রি অনলাইন কোর্স আর ফাস্টট্যাগে 100 টাকার ক্যাশব্যাকও দেওয়া হবে। এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে।
300 টাকার কমের Vi এর প্রিপেইড প্ল্যান
ভোডাফোন আর আইডিয়া গত বছর একসাথে হয়ে ভিআই রূপে এসেছে। বেশিরভাগ লোকেদের মনে হয়েছে এর থেকে ইউজারদের মধ্যে ভুল ধারনার পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু এরকম হয়নি। আজকে আমরা আপনাকে এখানে 300 টাকাতে সবচেয়ে ভালো ভিআই প্রিপেইড প্ল্যান বলবো।
ভিআই এর 129 টাকার রিচার্জ প্ল্যান: এই লিস্টে থাকা এটি সবচেয়ে অর্থনৈতিক ভিআই প্রিপেইড প্ল্যান আর এতে আপনাকে 2GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল আর প্রতিদিন 100 এসএমএসের সুবিধা দেওয়া হয়। এছাড়া আপনাকে ভিআই মুভিজ আর টিভি অ্যাপের অ্যাক্সেসও দেওয়া হয়। এই প্ল্যানের সাথে ভিআই আপনাকে 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে।
ভিআই এর 149 টাকার রিচার্জ প্ল্যান: এই ডিআই প্রিপেইড প্ল্যানে 2GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল আর 300 এসএমএস পাবেন। এইটুকুই না এই প্ল্যানে টেলিকম কোম্পানি ভিআই মুভিজ আর টিভি অ্যাপের অ্যাক্সেস দেওয়া হয়। এই প্ল্যানের সাথে আপনি 28 দিনের ভ্যালিডিটি পাবেন।
ভিআই এর 199 টাকার রিচার্জ প্ল্যান: আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস প্রতিদিন, আর ভিআই মুভিজ আর টিভি অ্যাপের সুবিধা এই প্ল্যানে পাবেন। এছাড়া রিচার্জে 1GB ডেটা ডেলি দেওয়া হয়। এই প্ল্যান আপনাকে 24 দিনের ভ্যালিডিটির সাথে দেওয়া হয়।
ভিআই এর 219 টাকার রিচার্জ প্ল্যান: ভিআই এর এটি প্রিপেইড প্ল্যান যা 1 জিবি ডেলি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস/দিন, আর ভিআই মুভিজ আর টিভি অ্যাপের সদস্যতা দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের।
ভিআই এর 249 রিচার্জ প্ল্যান: এই ভিআই প্রিপেইড প্ল্যানের সাথে ইউজারকে 1.5 জিবি ডেটা ডেলি, অসীমিত ভয়েস কর, 100 এসএমএস/দিন আর সপ্তাহ শেষে রোলওভার সুবিধা দেওয়া হয়। এছাড়া ভিআই মুভিজ আর টিভি অ্যাপের সাবস্ক্রিপশন অফার করে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের হয়।
ভিআই 299 টাকার রিচার্জ প্ল্যান: 28 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানের জন্য ভিআই প্রিপেইড ইউজারের হেবি ডেটা ইউস হয়। এই জন্য এই প্ল্যানে আপনাকে 4GB ডেটা ডেলি ব্যবহার করতে দেওয়া হয়। ডেটা ছাড়া প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস/দিন, উইকেন্ড ডেটা রোলওভার আর ভিআই মুভিজ আর টিভি এর অ্যাক্সেস পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














