Home পর্যালোচনা realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 স্মার্টফোনের ক্যামেরার তুলনা, জেনে নিন বিস্তারিত

realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 স্মার্টফোনের ক্যামেরার তুলনা, জেনে নিন বিস্তারিত

ভারতীয় বাজারে 50MP ব্যাক এবং 16MP ফ্রন্ট ক্যামেরা সহ realme NARZO 70 Turbo স্মার্টফোনটির সেল শুরু হয়ে গেছে। ক্যামেরা জন্য জনপ্রিয় ফোনটি বাজারে উপস্থিত CMF Phone 1 ফোনটির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার মুখে। দুটি ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন একইরকম রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন ফোনটির ক্যামেরা বেশি ভালো সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ক্যামেরা তুলনা

Camera realme Narzo 70 Turbo CMF Phone 1
মেইন রেয়ার সেন্সর 50MP OV50D (f/1.8) 50MP IMX882 (f/1.8)
সেকেন্ডারি রেয়ার লেন্স 2MP Portrait 2MP Portrait
সেলফি ক্যামেরা 16MP Selfie 16MP Selfie
ক্যামেরা ফিচার 4K@30fp, EIS, Slo-mo@120fps 4K@30fps, EIS, Slo-mo@120fps

 

ক্যামেরা স্যাম্পেল

পোট্রেট ইমেজ

realme NARZO 70 Turbo এবং CMF Phone 1 স্মার্টফোন দুটিতে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Narzo 70 Turbo ফোনটি দিয়ে তোলা ছবিতে সাবজেক্টের কপালে ঘামের বিন্দুগুলো স্পষ্টভাবে দেখা গেছে। মুখ ও গলায় থাকা দাগগুলোও রিয়েলমি ফোনের ছবিতে অনেক বেশি ভালভাবে ক্যাপচার হয়েছে। তাই realme Narzo 70 Turbo ফোনটিতে বেশি ন্যাচারাল ছবি তোলে বলে মনে করা হচ্ছে। Narzo 70 Turbo ফোনটিতে বেশি ডিটেইলিং লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে CMF Phone 1 ফোনটি দিয়ে তোলা ছবিতে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে ব্লার হয়ে গেছে, এটি Narzo ফোনটিতে কম ছিল। CMF Phone 1 ফোনটির ক্যামেরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডকে আরও ভালভাবে আলাদা এবং সাবজেক্টের আউটলাইনও শার্প করে। Realme Narzo 70 Turbo ফোনটি দিয়ে তোলা ছবিতে টি-শার্ট বেশ কিছু জায়গায় ঝাপসা হয়ে গেছে। CMF Phone 1 ফোনটির ছবি বেশ কিছুটা উজ্জ্বল দেখাচ্ছে। অন্যদিকে সাবজেক্টের হাতে পরা ঘড়ির কালার যদি দেখা হয়, তবে Narzo 70 Turbo ফোনটিতে এটি বেশি শার্প এবং আসল নীল কাকার দেখা যাচ্ছে।

বিজয়ী: Realme Narzo 70 Turbo

ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ

নিচে দেওয়া ফটো স্যাম্পেল অনুযায়ী Realme Narzo 70 Turbo ফোনটির ক্যামেরায় তোলা ছবিটি উজ্জ্বল এবং কনট্রাস্ট সহ ক্যাপচার করেছে। অন্যদিকে CMF Phone 1 ফোনটি দিয়ে তোলা ছবিতে কিছুটা ‘হলুদ’ টোন দেখা গেছে। এই পার্থক্যটি ঘাসের কালারের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বোঝা গেছে, রিয়েলমি ফোনে ঘাস গাঢ় সবুজ দেখাচ্ছে এবং CMF ফোনে হালকা সবুজ ও হলুদাভ দেখা যাচ্ছে।

বিল্ডিঙের লাগানো বোর্ডের দিকে দেখলে বোঝা যাচ্ছে, Narzo 70 Turbo ফোনটি দিয়ে তোলা ছবিতে কালারগুলি আরও উজ্জ্বল হয়ে গেছে। এটি দেখতে ভালো লাগছে, তবে দূরে থাকা বোর্ডের লেখার কিছুটা অস্পষ্ট হয়ে গেছে। এই পার্থক্যটি ‘Haldiram’ লেখা বোর্ডের ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। CMF Phone 1 ফোনটিতে তোলা ছবিটিতে বিল্ডিঙের দেয়াল বাস্তবিকভাবে ক্যাপচার হয়েছে। তবে Narzo 70 Turbo ফোনটিতে তোলা ছবি কিছুটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে ও CMF Phone 1 ফোনটির তোলা ছবি বেশি প্রাকৃতিক এবং ন্যাচারাল দেখাচ্ছে।

বিজয়ী: CMF Phone 1

ক্লোজ আপ ইমেজ

realme Narzo 70 Turbo ফোনে তোলা ফুলের ছবি এক নজরেই সবার মন কাড়তে বাধ্য। এটি যথেষ্ট কালারফুল, ব্রাইট, শার্প ও ভাইব্রেন্ট। হলুদ, লাল, সবুজ সব রঙই বেশ স্পষ্ট ও উজ্জ্বল। এই ফটো কোনো এডিট না করেই Instagram এ আপলোড করা যায়। এই ছবি সোশ্যাল মিডিয়া রেডি, তবে খুব বেশি বাস্তবিক নয়।

CMF Phone 1 ফোনটি দিয়ে তোলা ফুলের ছবিটি ফ্যাকাশে দেখাচ্ছে। এই ছবিতে কালার কিছুটা ফ্যাকাসে হওয়া সত্ত্বেও বাস্তবিক লাগছে। একটি বড় পার্থক্য ফুলের পিছনে থাকা সবুজ পাতাগুলোতে দেখা যাচ্ছে, এটি Realme Narzo 70 Turbo ফোনটিতে একইভাবে ক্যাপচার হয়েছে। অন্যদিকে CMF Phone ফোনটিতে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ক্লোজ-আপ ম্যাক্রো শটের ক্ষেত্রে CMF Phone 1 ফোনটির ছবি বেশি সঠিক বলে ধরা হতে পারে, তবে এই বিষয়ে ব্যক্তিগত মতামতের পার্থক্য থাকতে পারে।

বিজয়ী: CMF Phone 1

সেলফি

Realme Narzo 70 Turbo ফোনটি এবং CMF Phone 1 স্মার্টফোন দুটিতেই 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তুলনা অনুযায়ী রিয়েলমি ফোনের ছবি বেশি স্বাভাবিক (নেচারাল) লাগে এবং CMF ফোনের ছবি কিছুটা বিউটিফাইড মনে হয়।

উভয় ফোনেটিতেই সাবজেক্টের টি-শার্টের কালার আলাদাভাবে ক্যাপচার করা হয়েছে। Realme Narzo 70 Turbo ফোনটির তোলা ছবি গাঢ় নীল (ডার্ক ব্লু) দেখাচ্ছে এবং CMF Phone 1 ফোনটির তোলা ছবি কালো (ব্ল্যাক) দেখাচ্ছে। রিয়েলমি ফোনে কালারটি বেশি বাস্তবিক মনে হয়েছে।

বিজয়ী: Realme Narzo 70 Turbo

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন realme Narzo 70 Turbo CMF Phone 1
স্ক্রিন 6.67″ FHD+ 120Hz E4 OLED 6.67” FHD+ 120Hz Super AMOLED
প্রসেসর MediaTek Dimensity 7300 Energy MediaTek Dimensity 7300
মেমরি 12GB RAM + 256GB Storage 8GB RAM + 128GB Storage
ভার্চুয়াল RAM সাপোর্ট 14GB Dynamic RAM 8GB Extended RAM
ওএস Android 14 + realme UI Android 14 + Nothing OS 2.6
ব্যাক ক্যামেরা 50MP OV50D + 2MP Portrait 50MP IMX882 + 2MP Bokeh
ফ্রন্ট ক্যামেরা 16MP Selfie 16MP Selfie
ব্যাটারি 5,000mAh Battery 5,000mAh Battery
চার্জিং 45W Fast Charging 33W Fast + 5W reverse Charging
5জি ক্ষমতা 9 5G Bands 10 5G Bands
ওয়াটার প্রুফ IP65 IP52

 

দামের তুলনা

realme NARZO 70 Turbo এর দাম

realme NARZO 70 Turbo স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 6জিবি+128জিবি বেস মডেলের দাম 16,999 টাকা এবং 8জিবি+128জিবি ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। টপ মডেল 12জিবি+256জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Turbo Yellow, Turbo Green এবং Turbo Purple এর মতো কালার অপশনে পেশ করা হয়েছে।

CMF Phone 1 এর দাম

CMF Phone 1 স্মার্টফোনটি 6GB RAM এবং 8GB RAM অপশনে সেল করা হচ্ছে। এই দুটি মডেলেই 128GB স্টোরেজ রয়েছে। ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Blue, Black, Light Green এবং Orange এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে।

কোন ফোনে ভালো ছবি তোলা যায়?

Realme Narzo 70 Turbo এবং CMF Phone 1 ফোনটি এই সেগমেন্টের সেরা ক্যামেরা ফোনগুলির মধ্যে অন্যতম। আমাদের কাছে পোর্ট্রেট শটের ক্ষেত্রে Realme Narzo 70 Turbo ফোনটি বেশি ভালো লেগেছে এবং ওয়াইড-অ্যাঙ্গেল শটের ক্ষেত্রে CMF Phone 1 ফোনটি ফলাফল অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। একইভাবে ক্লোজ-আপ শটের ক্ষেত্রে CMF Phone 1 ফোনটি থেকে ভালো পারফরমেন্স পাওয়া গেছে, কিন্তু সেলফির ক্ষেত্রে Realme Narzo 70 Turbo ফোনটি বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায়।

এখানে দুটি ক্যামেরা ফোনেরই নিজস্ব বৈশিষ্ট্য এবং বিশেষত্ব রয়েছে। পোর্ট্রেট ইমেজে ক্ষেত্রে CMF ফোনটিতে সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যায়, অন্যদিকে ক্লোজ-আপ ইমেজের ক্ষেত্রে Realme ফোনটি দিয়ে তোলা ছবিগুলিতে ফিল্টার যোগ করার প্রয়োজন হয় না। অর্থাৎ ইউজাররা তাদের পছন্দের ভিত্তিতে এর মধ্যে যেকোনো স্মার্টফোন কিনতে পারেন।