Home খবর চীনে লঞ্চ হল Huawei Mate X8 ফোল্ডেবল স্মার্টফোন, OLED ডিসপ্লে সহ রয়েছে 100x ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন ক্যামেরা

চীনে লঞ্চ হল Huawei Mate X8 ফোল্ডেবল স্মার্টফোন, OLED ডিসপ্লে সহ রয়েছে 100x ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন ক্যামেরা

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/Huawei-Mate-X8.jpg

Huawei তাদের হোম মার্কেট চীনে‌ কোম্পানির নতুন ফোল্ডেবল Huawei Mate X8 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনের ইন্ডাস্ট্রি ট্রেন্ড ফলো করেছে। Huawei Mate X8 ফোনে দুটি ডিসপ্লে রয়েছে এবং এই স্ক্রিনের ক্রিজ কমানোর জন্য এতে ম্যাগনেটিক ফ্ল্যাটনিং টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। এই ফোনে Huawei এর Kirin 9050 Pro প্রসেসর এবং 4.2mm আনফোল্ডেড থিকনেস হওয়া সত্ত্বেও এতে 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Huawei Mate X8 ফোনের দাম (চীন)

Huawei Mate X8 ফোনের দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 1.81 লক্ষ টাকা থেকে শুরু এবং 2.93 লক্ষ টাকার কাছাকাছি। কোম্পানির স্মার্টফোনের ভ্যানিলা মডেলে 12GB RAM দেওয়া হয়েছে। অন্যদিকে 16GB RAM সহ ফোনটি Collector’s Edition হিসাবে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Huawei Mate X8 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। 4 ডিসেম্বর থেকে চীনের বাজারে Huawei Mate X8 ফোনটির সেল শুরু হবে। তবে ফোনের 2TB ভেরিয়েন্ট 20 ডিসেম্বর থেকে সেল করা হবে।

Huawei Mate X8

Huawei Mate X8 স্পেসিফিকেশন (চীন)

Huawei Mate X8 স্মার্টফোনে 2424 × 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8.2 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। বাইরে দিকে 2444 × 1132 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.54 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ইন্টারনাল ডিসপ্লে Foldable flexible OLED প্যানেল দিয়ে তৈরি এবং এক্সটার্নাল ডিসপ্লে 3D quad-curved OLED প্যানেল দিয়ে প্রস্তুত করা হয়েছে। উভয় স্ক্রিন 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, 1440Hz PWM ডিমিং এবং 8000nits পীক ব্রাইটনেস ও কভার স্ক্রিন 12000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফোল্ডেবল Huawei Mate X8 স্মার্টফোনটি HarmonyOS 7.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে ব্র্যান্ডের Kirin 9050 Pro চিপসেট দেওয়া হয়েছে। 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই 9 কোর প্রসেসর 1.75 GHz থেকে 3.10 GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। Huawei Mate X8 ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC এর মতো ফিচার যোগ করা হয়েছে।

Huawei Mate X8

ফটোগ্রাফির জন্য Huawei Mate X8 স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.4-এফ/4.0
অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP periscope telephoto সেন্সর এবং 40MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ফোনের স্ট্যান্ডার্ড মডেলে 1/1.56 ইঞ্চির প্রাইমারি সেন্সর রয়েছে। অন্যদিকে Collector’s Edition ফোনটিতে 1/1.28 ইঞ্চির সেন্সর যোগ করা হয়েছে।

Huawei Mate X8 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 3.5x অপটিক্যাল জুম, 7x অপটিক্যাল-কোয়ালিটি জুম 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। ফোনের প্রাইমারি এবং কভার উভয় স্ক্রিন এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। জানিয়ে রাখি Huawei Mate X8 ফোনটি ফোল্ড করার পর এর থিকনেস 8.95mm এবং আনফোল্ড অবস্থায় থিকনেস 4.2mm হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP58 + IP59 রেটিং দেওয়া হয়েছে। বর্তমানে বাজারে IP6* রেটিং সহ স্মার্টফোন লঞ্চ করা হচ্ছে। Mate X8 ফোনটিকে ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP59 রেটিং দেওয়া হয়েছে, যা অতটাও কার্যকর নয়।

Huawei Mate X8

Huawei তাদের ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করছে। কোম্পানির এই ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে না, তবে যেসব ভারতীয় ইউজাররা বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা বাজারে উপস্থিত Samsung Galaxy Z Fold 8 Ultra, iPhone Duo, Motorola Razr Fold, vivo X Fold 6 এবং Google Pixel 11 Pro Fold কোনগুলি দেখতে পারেন। এই সমস্ত প্রিমিয়াম ক্যাটাগরির ফোল্ডেবল স্মার্টফোনগুলির দাম দেড় লক্ষ টাকা থেকে শুরু হয়। অন্যদিকে যারা পাসপোর্ট স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য 1,79,999 টাকা দামের Samsung Galaxy Z Fold 8 ফোনটি ভালো অপশন হবে।