Home খবর মালয়েশিয়াতে লঞ্চ হল Honor Magic 9 Pro Max, ডুয়েল 200MP ক্যামেরা সহ রয়েছে 8600mAh ব্যাটারি

মালয়েশিয়াতে লঞ্চ হল Honor Magic 9 Pro Max, ডুয়েল 200MP ক্যামেরা সহ রয়েছে 8600mAh ব্যাটারি

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/Honor-Magic-9-Pro-Max-price.jpg

সম্প্রতি Honor চীনের বাজারে তাদের Magic সিরিজের শক্তিশালী Honor Magic 9 Pro Max স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার মালেশিয়ার মার্কেটে Honor Magic 9 Pro Max ফোনেটি পেশ করা হয়েছে। মালেশিয়ার বাজারে ফোনটির 12GB RAM + 512GB Storage অপশন MYR 5,999 দামে সেল করা হবে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 1,34,990 টাকার কাছাকাছি। আপাতত কোম্পানির পক্ষ থেকে ভারতে Honor Magic 9 Pro Max স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic 9 Pro Max ফোনের গ্লোবাল স্পেসিফিকেশন ডিটেইলস।

Honor Magic 9 Pro Max ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)

মালয়েশিয়ার বাজারে Honor Magic 9 Pro Max স্মার্টফোনটি 1320 × 2868 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। LTPO OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 10000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া ফোনের স্ক্রিনে অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং এবং অ্যান্টি-স্ক্র্যাচ NanoCrystal Shield দেওয়া হয়েছে।

Honor Magic 9 Pro Max

Honor Magic 9 Pro Max স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড MagicOS 11 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 5GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Adreno 850 GPU রয়েছে। এই ফোনে 12GB HONOR Turbo RAM ফিচার রয়েছে, এর ফলে 12GB ফিজিক্যাল RAM এর ব্যাবহারে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Honor Magic 9 Pro Max স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.6 অ্যাপার্চারযুক্ত 200MP 3.5x Telephoto ক্যামেরা এবং 122 ডিগ্রি FOV সহ 50MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনে 3.5x Optical Zoom এবং 200x Digital Zoom সাপোর্ট করে।

Honor Magic 9 Pro Max

Honor Magic 9 Pro Max 5G ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 55MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে 3D Depth ক্যামেরা রয়েছে। জানিয়ে রাখি এই ফোনের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 1:1 ফ্রেমে ছবি তোলা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Honor Magic 9 Pro Max 5G ফোনটিতে 8,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে।

Snapdragon 8 Gen 6 সিরিজের চিপসেট, হাই রেজোলিউশন সাপোর্টেড LTPO OLED ডিসপ্লে, ডুয়েল 200MP ক্যামেরা, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ ফোনটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে। যেসব ইউজাররা সারাদিন ফোন ব্যাবহার করেন এবং বারবার ফোন চার্জ করার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান, সেইসব ইউজারদের জন্য 8,600mAh ব্যাটারি সহ স্মার্টফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনের অন্যতম বিশেষত্ব 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার। এই ফোনের ARRI (Arri Image Science) সিনেমা-গ্ৰেড ক্যামেরা টেকনোলজিও মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের যথেষ্ট পছন্দ হবে।

Honor Magic 9 Pro Max

Honor Magic 9 Pro Max 5G ফোনের দাম 1.35 লক্ষ টাকার কাছাকাছি রাখা হয়েছে। এই স্মার্টফোনের মাধ্যমে Honor ফ্ল্যাগশিপ সেগমেন্টের ইউজারদের টার্গেট করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Honor Magic 9 Pro Max 5G স্মার্টফোনের ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে যারা এই প্রাইস রেঞ্জে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Samsung Galaxy S26 Ultra, OPPO Find X10, iPhone 18 Pro স্মার্টফোনগুলি ভালো অপশন হতে পারে। জানিয়ে রাখি কয়েক দিনের মধ্যেই এই সেগমেন্টে Motorola Signature 27 এবং vivo X500 series ভারতে পেশ হতে চলেছে।
ইউজাররা এই ফোনের জন্য অপেক্ষা করতে পারেন।