Home খবর গীকবেঞ্চে লিস্টেড হল iQOO I2606 (সম্ভবত iQOO 16R/16s), থাকতে পারে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং Android 17 ওএস

গীকবেঞ্চে লিস্টেড হল iQOO I2606 (সম্ভবত iQOO 16R/16s), থাকতে পারে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং Android 17 ওএস

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/iqoo-16-leak-165hz-2k-display-8500mah-battery-new-design-1-1.jpg

iQOO তাদের নাম্বার স্মার্টফোন সিরিজের একটি নতুন মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ Geekbench কোম্পানির নতুন স্মার্টফোন I2606 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিতে রং মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং Android ভার্সন প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটি iQOO 16R বা iQOO 16s নামে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি। সবচেয়ে বড় কথা ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এটি আগের iQOO 15R মডেলের প্রসেসরের চেয়ে আলাদা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO I2606 মডেলের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

iQOO 16R/16s ফোনের গীকবেঞ্চ স্পেসিফিকেশন

Geekbench এর লিস্টিং অনুযায়ী iQOO এর আপকামিং ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরের মডেল নাম্বার SM8735 হবে বলে জানানো হয়েছে এবং একইসঙ্গে ফোনটিতে Adreno 825 GPU থাকতে পারে। টেস্টিং চলাকালীন ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,775 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্ট 6,680 স্কোর পেয়েছে।

লিস্টিঙের মাধ্যমে ফোনটি 12GB RAM এবং Android 17 সহ দেখা গেছে। এই Snapdragon 8s Gen 4 প্রসেসর OnePlus Nord 6, Nothing Phone 3, POCO F7 এবং iQOO Neo 10 স্মার্টফোনেও ব্যাবহার করা হয়েছে।

টিপস্টার Gadgetsdata এর বক্তব্য অনুযায়ী ফোনটিতে 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে, LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি প্রায় 9000mAh বড় ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার, মেটাল ফ্রেম ও IP69 রেটিং সহ লঞ্চ করা হবে। আপাতত উপরোক্ত সমস্ত তথ্য লিক হিসাবেই মনে করা উচিৎ।

iQOO 15R ফোনের সঙ্গে প্রসেসরের তফাৎ

ভারতের বাজারে I2606 মডেল iQOO 16R নামে পেশ করা হলে ফোনটির প্রসেসর প্রশ্নের মুখে পড়তে পারে। মনে করিয়ে দিই এই বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে দেশের মার্কেটে লঞ্চ হ‌ওয়া iQOO 15R ফোনের প্রাথমিক দাম ছিল 44,999 টাকা। এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 7600mAh ব্যাটারি এবং 100W চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

আগের মডেলের তুলনায় আপকামিং ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। চিপসেটের ক্যাটাগরির ভিত্তিতে এটি 15R ফোনে ব্যাবহৃত Snapdragon 8 Gen 5 প্রসেসরের চেয়ে লোয়ার ভার্সন। নতুন ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 9000mAh ব্যাটারি হতে পারে। এক্ষেত্রে কোম্পানিকে পারফরমেন্সের পাশাপাশি ব্যাটারি ও দামের মধ্যে যথাযথ সামঞ্জস্য বজায় রাখতে হবে।

iQOO 16R নাকি iQOO 16s: কোন নামে হবে লঞ্চ?

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের নাম জানানো হয়নি। গত কয়েকদিন ধরেই I2606 মডেল নাম্বার লিস্টিঙে iQOO 16R নামে দেখা গিয়েছিল। তবে মালেশিয়ার SIRIM সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি iQOO 16s নামে লিস্টেড হয়েছিল। টিপস্টার Gadgetsdata জানিয়েছে ‘s’ ব্র্যান্ডিং সহ ফোনটি প্রায় 6.3 ইঞ্চির ডিসপ্লে সহ কম্প্যাক্ট স্মার্টফোন হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে এটি iQOO এর একটি নতুন স্ক্রিন সাইজ সেগমেন্টে পেশ হতে চলেছে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

ভারতে লঞ্চের সম্ভাবনা

11 নভেম্বর ভারতের BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে iQOO I2606 মডেলটি লিস্টেড হয়েছিল। একইসঙ্গে মালেশিয়ার SIRIM ওয়েবসাইটে ফোনটি দেখা গিয়েছিল। ফলে শীঘ্রই ভারত সহ অন্যান্য বাজারে ফোনটি লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে আপকামিং ফোনের নাম, দাম এবং লঞ্চ ডেট প্রকাশ করা হয়নি।

জানিয়ে রাখি আসন্ন iQOO ফোনটি বড় ব্যাটারি এবং সম্ভাব্য কম্প্যাক্ট ডিজাইনের জন্য দারুন অপশন হয়ে উঠতে পারে। তবে ফোনটিতে আগের iQOO 15R মডেলের তুলনায় লোয়ার প্রসেসর দেওয়া হলে ইউজাররা হতাশ হতে পারে। আপকামিং ফোনের নাম, দাম এবং গুরুত্বপূর্ণ ফিচার জানার জন্য ইউজাররা কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে পারেন।