বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হল Jio কোম্পানিকে, বিস্তারিত জেনে নিন কি প্রভাব পড়তে চলেছে ইউজারদের উপর!

টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া (TRAI) প্রত‍্যেক বারের মতো এই বার‌ও মান্থলি রিপোর্ট পেশ করেছে, যেখানে জিওর জন্য একটি দুঃসংবাদ জানতে পারা গেছে। আসলে ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও সেপ্টেম্বর মাসে 19 মিলিয়ন গ্রাহক এই কোম্পানি ছেড়ে চলে গেছে। এর ফলে জিওর গ্রাহক সংখ‍্যায় হঠাৎ করেই কমতি দেখা গেছে। কিন্তু অপরদিকে জিও ছাড়া Airtel এর লাভ হয়েছে। এয়ারটেল সেপ্টেম্বর মাসে 0.27 মিলিয়ন অর্থাৎ 2.7 লাখ গ্রাহককে নিজের সাথে যোগ করেছে।

জিওর জন্য এটি দুঃসংবাদ কারন কোম্পানি বিগত দিনেই নিজের সবচেয়ে সস্তা 4জি স্মার্টফোন পেশ করেছিল, যার পরে আশা করা হচ্ছিল যে জিও কোম্পানির গ্রাহকের সংখ্যা বাড়বে। কিন্তু সেপ্টেম্বর মাসে সংখ‍্যাটি দেখে গোলযোগ মনে হচ্ছে। কিন্তু 19 মিলিয়ন গ্রাহক চলে যাওয়ার পরেও জিওর মোট গ্রাহক সংখ্যা 424.83 মিলিয়ন। আবার সেপ্টেম্বর মাসে জিও ছাড়া ভোডাফোন আইডিয়াকেও গ্রাহক ছেড়ে যাওয়ার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেপ্টেম্বর মাসে ভিআইয়ের থেকে 1.07 মিলিয়ন অর্থাৎ 10.7 লাখ লোকেরা Vi কোম্পানি‌কে ছেড়ে চলে গেছে। এখন ভোডাফোন আইডিয়ার সাবস্ক্রাইবার বেস 269.99 মিলিয়ন অর্থাৎ 26.999 কোটি হয়ে গেছে।

জিওর কাছে দুঃখের সাথে আছে খুশির খবর‌ও

সেপ্টেম্বর 2021 এ Jio গ্রাহক হাড়িয়েছে ঠিকই কিন্তু তাদের অ্যাভারেজ রেভেনিউ প্রতি ইউজার (ARPU) বেড়ে গেছে। জুন তিনমাসে জিওর ARPU 138 টাকা ছিল যখ এখন 144 টাকা হয়ে গেছে।

এর আগের রিপোর্টে বলা হয়েছিল যে টেলিকম ইন্ডাস্ট্রির প্রসিদ্ধ তিনটি কোম্পানির 4জি স্পীড বাড়ানো হয়েছে। রিলায়েন্স জিও গড় 4জি ডাউনলোড স্পীডের মামলায় এয়ারটেল এবং ভিআই (ভোডাফোন-আইডিয়া) এই দুই কোম্পানিকে আরও একবার বাজিমাত করে দিয়েছে। জিওর 4জি স্পীড এয়ারটেলের থেকে 8.7MBPS আর ভিআই ইন্ডিয়ার থেকে 6.3MBPS বেশি। রিলায়েন্স জিও গড় 4জি ডাউনলোড স্পীডের মামলায় প্রতিনিয়ত নাম্বার ওয়ানের পজিশনে আছে।

আবার এয়ারটেল 13.2 এমবিপিএস 4জি ডাউনলোড স্পীড নথিভুক্ত করেছে। সেপ্টেম্বরে‌র তুলনায় এই স্পীড 1.3 এমবিপিএস বেড়ে গেছে। এছাড়া ভোডাফোন এবং আইডিয়া সেলুলার তাদের ব‍্যবসা একত্রিত করে নিয়েছিল এবং তারা ভোডাফোন-আইডিয়া রূপে কাজ করছে, কিন্তু এপ্রিল 2021 পর্যন্ত ট্রাই এই দুই কোম্পানির সংখ্যা আলাদাই দেখাতো। কিন্তু এখন ট্রাই এই দুই কোম্পানির সংখ্যা ভিআই ইন্ডিয়া নামে প্রকাশ করতে শুরু করে দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here