Home টপ সংগ্রহ 84 দিনের রিচার্জ প্ল্যানে Jio, Airtel, Vi নাকি BSNL কে বেশি সুবিধা দিচ্ছে?

84 দিনের রিচার্জ প্ল্যানে Jio, Airtel, Vi নাকি BSNL কে বেশি সুবিধা দিচ্ছে?

মাসিক রিচার্জ প্ল্যানের তুলনায় 84 দিনের রিচার্জ প্ল্যানটি কিছুটা সাশ্রয়ী হয় এবং প্রতিমাসে রিচার্জের ঝামেলাও থাকে না। এইজন্য অনেকেই 84 দিনের রিচার্জ প্ল্যানটি বেছে নেন। কিন্তু আপনারা কি জানেন এই মুহুর্তে টেলিকম সেক্টরে সুবিধা এবং দামের দিক থেকে কোন টেলিকম সংস্থার 84 দিনের প্ল্যানটি বেশি লাভজনক? আজকের এই পোস্টে আপনাদের সামনে তুলে ধরবো Airtel, Jio, Vi এবং BSNL-এর 84 দিনের বৈধতাযুক্ত সবচেয়ে সাশ্রয়ী রিচার্জ প্ল্যানগুলো। Airtel, Jio, Vi এবং BSNL-এর এই প্রিপেইড প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল এবং ফ্রি এসএমএস এবং ডেটার পাশাপাশি অনেক অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক 84 দিনের বৈধতা যুক্ত কোন কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম কত এবং তাতে কী কী সুবিধা দেওয়া হচ্ছে।

Jio 385 টাকার প্ল্যান

Reliance Jio -র সবচেয়ে সস্তা 84-দিনের প্ল্যান হল 385 টাকার প্ল্যান। যেখানে 84 দিনের জন্য মোট 6GB ডেটা, সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং 1,000 আউটগোয়িং ফ্রি SMS সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে ডেটা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি 64Kbps-এ নেমে আসে। এছাড়াও এই প্ল্যানে Jio TV, Jio Cinema, Jio Cloud, Jio সিকিউরিটির মতো Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

Airtel এর 455 টাকার প্ল্যান

Bharti Airtel-এর সবথেকে সাশ্রয়ী মূল্যের 84 দিনের প্ল্যানটির দাম 455 টাকা, যার বৈধতা 84 দিন। Jio-এর মতো, এই প্যাকটিও 6GB হাই-স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কল অফার করে। একই সময়ে, এই প্ল্যানে 900টি আউটগোয়িং SMS এর সুবিধাও পাওয়া যাচ্ছে। তবে ডেটা শেষ হওয়ার পরে, ইউজারের থেকে প্রতি এমবিতে 50 পয়সা চার্জ করা হবে। এছাড়াও গ্রাহকরা এই প্ল্যানে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইলের 30 দিনের বিনামূল্যের ট্রায়াল, 3 মাসের বিনামূল্যে Apollo 24/7 সার্কেল, আপস্কিল উইথ Shaw Academy র 1 বছরের সাবস্ক্রিপশন, FASTagfree-এ 100 টাকা ক্যাশব্যাক, বিনামূল্যে হ্যালো টিউনস এর সুবিধা আছে ৷ পাশাপাশি এই প্যাকের সাথে Wynk Music এর সাবস্ক্রিপশনও পাওয়া যায়।

Vodafone Idea র 459 টাকার প্ল্যান

84 দিনের বৈধতার যুক্ত Vi-এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানের দাম 459 টাকা। এই প্ল্যানে মোট 6GB ডেটা, আনলিমিটেড কল এবং 1000 SMS পাওয়া যাচ্ছে। ডেটা শেষ হওয়ার পরে, এই প্ল্যানে ইন্টারনেট গতি 64Kbps হয়ে যায়। এছাড়াও, এটি Vi TV এবং সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশন এবং 12 PM থেকে 6 AM পর্যন্ত বিনামূল্যে ডেটা ব্যবহারের সুবিধাও অফার করে৷

BSNL এর 429 টাকার প্ল্যান

যদিও এই প্যাকের বৈধতা 84 দিনের নয়, তবে এটি 84 দিনের Airtel, Jio এবং Vi রিচার্জ প্ল্যানকে কড়া টক্কর দিতে পারে। এই প্ল্যানটি মোট 81 দিনের বৈধতা দেওয়া হয়। যেখানে প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ও প্রতিদিন 100 SMS এর সুবিধা দেওয়া হয় । তবে ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেটের গতি 40 kbps হয়ে যায়।

84 দিনের বৈধতা যুক্ত সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান

উপরে উল্লিখিত Airtel, Jio, Vi এর প্ল্যানগুলির মধ্যে সবথেকে সাশ্রয়ী হল Jio র রিচার্জ প্ল্যান। যেখানে সবথেকে ব্যয়বহুল Vi এর প্ল্যান। তবে এই প্ল্যানগুলির বৈধতা 84 দিন হলেও, তার থেকে তিন দিন কম বৈধতা যুক্ত BSNL-এর 429 টাকার প্যাকটি হল সেরা বিকল্প।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন