যবে থেকে Reliance Jio , Airtel এবং Vodafone Idea তাদের মোবাইল রিচার্জ প্ল্যানকে ব্যয়বহুল করেছে, তবে থেকে ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে কিছু মানুষ ক্ষুব্ধ, আবার কিছু মানুষ চিন্তিত হয়ে পরেছেন। একই প্ল্যানের জন্য এখন তাদের আগের থেকে বেশি টাকা দিতে হচ্ছে এবং একপ্রকার বাধ্য হয়েই এই বিষয়টি তাদের মেনে নিতে হচ্ছে। দামি প্ল্যান কিনতে বাধ্য হয়ে এই মোবাইল ব্যবহারকারীরা এখন টেলিকম সংস্থাগুলির স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীরা যারা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার প্ল্যান ব্যবহার করার জন্য বেশি অর্থ প্রদান করেছেন, তারা দাবি করছেন যাতে তাদের বিনামূল্যে ইনকামিং কলের পরিষেবা দেওয়া হয়।
মোবাইল ব্যবহারকারীদের দাবি
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের দাবি যে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া র মতো টেলকম কোম্পানি গুলির তাদের প্ল্যান 28 দিনের পরিবর্তে 30 দিনের করা উচিত, একই সাথে ইনকামিং কলগুলি সম্পূর্ণ বিনামূল্যে করা উচিত। ব্যবহারকারীরা অভিযোগ করেন যে তারা তাদের মোবাইল নম্বর সক্রিয় রাখতে চান কিন্তু বারবার রিচার্জ করতে চান না। দেশের গ্রামে অনেক লোক আছে যাদের ফিচার ফোন আছে এবং তারা শুধুমাত্র কল রিসিভ করার জন্য তাদের ফোন ব্যবহার করে।
এই ধরনের গ্রাহকদের মোবাইল পরিষেবা ব্যবহার করার জন্য প্রতিবার বৈধতা রিচার্জ করতে হবে যা তাদের পক্ষে বেশ সমস্যা জনক। নিম্ন আয়ের দরিদ্র ভাই এবং বৃদ্ধ বয়সী ব্যক্তিরা যাদের পরিবারের সদস্যরা জরুরী পরিস্থিতিতে ব্যবহার করার জন্য মোবাইল ফোন দেয় তারা তাদের নম্বরগুলি চালু রাখতে প্রতিবার তাদের নম্বর রিচার্জ করতে বাধ্য হয়। তাই ভারতীয় মোবাইল গ্রাহকরা জানিয়েছে যে Jio, Airtel এবং Vi, ডেটা এবং কলিং এর জন্য টাকা নিচ্ছে নিক, কিন্তু নম্বরটি সক্রিয় রাখতে বৈধতাযুক্ত রিচার্জ বন্ধ করা উচিত।
TRAI থেকে প্রত্যাশা
মোবাইল ব্যবহারকারীরা আশা করছেন যে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে টেলিকম সংস্থাগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি, TRAI 28 দিনের প্ল্যানের বৈধতা বাড়িয়ে 30 করার পরামর্শ দিয়েছে। একই সময়ে, এখন মোবাইল ব্যবহারকারীরা চান যে এই নিয়ন্ত্রক কর্তৃপক্ষ মোবাইল কোম্পানিগুলির এই বিষয়গুলির দিকে নজর দিক এবং ইমকামিং কলগুলিকে আজীবনের জন্য ফ্রি করে দিক।
28 দিনের মাস মানেই কোটি টাকার ব্যবসা
Jio, Airtel এবং Vi-এর টেলিকম সংস্থাগুলি 28 দিনের মাসিক প্ল্যান বিক্রি করছে। এই এক মাসের মোবাইল প্ল্যানে, মাত্র 28 দিনের বৈধতা পাওয়া যায়, 30 বা 31দিনের নয়। অর্থাৎ মাসে 2-3 দিন কম। এখন যদি আমরা বছরের 365 দিন দেখি, তাহলে বছরে 12 মাস থাকে, কিন্তু টেলিকম কোম্পানিগুলির তৈরি 28 দিন অনুযায়ী, গ্রাহকদের 13 মাসের জন্য রিচার্জ করতে হবে। অর্থাৎ, প্রতি মাসে নির্বাচিত দিনগুলি সংরক্ষণ করে, এই সংস্থাগুলি তাদের গ্রাহকদের কাছ থেকে বছরে 13 মাস অনুসারে টাকা নিচ্ছে।
টেলিকম কোম্পানিগুলো কোষাগার ভরছে
অতীতে, রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার দ্বারা বাড়ানো মোবাইল রিচার্জ প্ল্যানগুলিও মুদ্রাস্ফীতির সাথে সাধারণ মানুষকে আঘাত দিয়েছে। এই সংস্থাগুলি আগামী মাসগুলিতে 5G স্পেকট্রাম কিনতে চলেছে এবং এবার TRAI 3.5 GHz ব্যান্ডে 5G স্পেকট্রামের সর্বনিম্ন দাম প্রতি মেগাহার্টজ 492 কোটি টাকা রাখার সুপারিশ করেছে৷ এই দাম অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এবং ভারতের টেলিকম কোম্পানিগুলিকে এটি কিনতে মোটা অঙ্কের টাকা দিতে হবে। এই সংস্থাগুলি এই স্পেকট্রাম কেনার জন্য এবং দেশে তাদের 5G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য অর্থ যোগাড় করছে এবং সেই কারণেই মোবাইল রিচার্জগুলি আরও ব্যয়বহুল করার সম্ভাবনা আছে ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
