9000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সহ 3C সার্টিফিকেশন লিস্টিঙে স্পট হল Redmi Note 17 Pro স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

শীঘ্রই Redmi তাদের নতুন Redmi Note 17 সিরিজ তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী জুলাই মাসের দিকে কোম্পানির সিরিজটি লঞ্চ করা হতে পারে। তবে আগস্ট মাসের দিকে অন্যান্য মডেল পেশ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই একটি চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই ফোনটি Redmi Note 17 Pro স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং স্পীড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Pro স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 17 Pro ফোনের 3C সার্টিফিকেশন

চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে 2607DRA18C মডেল নাম্বার সহ একটি নতুন Xiaomi স্মার্টফোন লিস্টেড হয়েছে। আগের লিকের মাধ্যমে ফোনটি Redmi Note 17 সিরিজের মডেল হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং স্মার্টফোনটি Redmi Note 17 Pro নামে বাজারে পেশ করা হতে পারে।

থাকতে পারে 67W ফাস্ট চার্জিং

3C লিস্টিং অনুযায়ী আপকামিং Redmi Note 17 Pro স্মার্টফোনে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। একইসঙ্গে MDY-15-EQ মডেল নাম্বার সহ চার্জার থাকবে বলেও জানা গেছে। সবচেয়ে বড় কথা আগের বছর চীনে লঞ্চ হওয়া Redmi Note 15 এবং Redmi Note 15 Pro ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছিল। তাই নতুন সিরিজের চার্জিং স্পীডের ক্ষেত্রে বড় আপগ্রেড দেওয়া হতে পারে।

Redmi Note 17 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi Note 17 Pro ফোনে Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 9000mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এটি এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

Redmi Note 17 Pro ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ক্যামেরা সেটআপের অন্যান্য সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে জানানো হয়নি।

Redmi Note 17 Pro ফোনের লঞ্চ টাইমলাইন

রিপোর্ট অনুযায়ী আগামী জিলাই মাসে Redmi Note 17 সিরিজের প্রথম মডেলটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। তবে এই সিরিজের অন্যান্য ফোনগুলি আগস্ট মাসের দিকে পেশ করা হতে পারে। ভবিষ্যতে এই ফোনের আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here