Realme 8 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 12 Nov 2021 15:24:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 হতাশ হবেন রিয়েলমি ফ‍্যানরা, ডিসকন্টিনিউ হয়ে গেল Realme 8 और Realme 8 Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/realme-8-and-realme-8-pro-discontinued-will-no-longer-be-on-sale-offline-store/ https://www.91mobiles.com/bengali/realme-8-and-realme-8-pro-discontinued-will-no-longer-be-on-sale-offline-store/#respond Tue, 09 Nov 2021 07:19:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19328 ডিসকন্টিনিউ হল Realme 8 ও Realme 8 Pro

The post হতাশ হবেন রিয়েলমি ফ‍্যানরা, ডিসকন্টিনিউ হয়ে গেল Realme 8 और Realme 8 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme এই বছর মার্চ মাসে নতুন স্মার্টফোন সিরিজ হিসেবে Realme 8 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতের মার্কেটে এই সিরিজের Realme 8 ও Realme 8 Pro লঞ্চের মাত্র 8 মাস পর কোম্পানি দেশের অফলাইন স্টোর থেকে এই ফোনদুটি ডিসকন্টিনিউ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই দুটি ফোনের‌ই 4জি ভেরিয়েন্ট আর অফলাইন মার্কেটে সেল করা হচ্ছে না। আমরা অফলাইন রিটেইল স্টোর থেকেই এই খবর পেয়েছি। অন‍্যদিকে দিল্লিতে অবস্থিত Realme Store থেকে বলা হয়েছে স্টোরের বাকি Realme 8 4G ও Realme 8 Pro 4G এর স্টক‌ই আপাতত বেচা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে নতুন স্টক পাঠানো হচ্ছে না।

ডিসকন্টিনিউ করা হল Realme 8 ও Realme 8 Pro

Realme 8 ও Realme 8 Pro ফোনদুটি ভারতে রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটির উৎপাদন ও বিক্রি উভয়ই বন্ধ করে দেওয়া হয়েছে এবং দোকানে নতুন স্টক‌ও পাঠানো হচ্ছে না। Realme 8 ও Realme 8 Pro এর ডিসকন্টিনিউ সম্পর্কে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তবে আমাদের সোর্স থেকে জানতে পেরেছি এখন থেকে আর ভারতীয় মার্কেটে এই ফোনদুটি সেল করা হবে না।

ফোনদুটি ডিসকন্টিনিউ করার পর এখন বিভিন্ন স্টোরে উপস্থিত এর স্টক শেষ করা হচ্ছে। এই খবর লেখার সময় কোম্পানির সাইট ও অনলাইন শপিং সাইটে Realme 8 ফোনটি সেল করা হলেও Realme 8 Pro এর ক্ষেত্রে ‘নোটিফাই মি’ অপশন রয়েছে। এছাড়া আমরা কোম্পানির কাছে ইমেইল মারফত Realme 8 ও Realme 8 Pro এর ডিসকন্টিনিউ হ‌ওয়ার সত‍্যতা জানতে চেয়েছি। কোম্পানির পক্ষ থেকে কোনো খবর পেলেই তা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post হতাশ হবেন রিয়েলমি ফ‍্যানরা, ডিসকন্টিনিউ হয়ে গেল Realme 8 और Realme 8 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-and-realme-8-pro-discontinued-will-no-longer-be-on-sale-offline-store/feed/ 0
চারটি এমন খামতি যার জন্য Realme 8 Pro ‘বেস্ট চয়েজ’ হয়ে উঠতৈ পারল না https://www.91mobiles.com/bengali/5-disappointment-of-realme-8-pro-india/ https://www.91mobiles.com/bengali/5-disappointment-of-realme-8-pro-india/#respond Fri, 02 Apr 2021 06:00:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15211 Realme 8 Pro এর খামতি

The post চারটি এমন খামতি যার জন্য Realme 8 Pro ‘বেস্ট চয়েজ’ হয়ে উঠতৈ পারল না first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি গত সপ্তাহে তাদের লেটেস্ট ‘রিয়েলমি 8’ সিরিজের Realme 8 এবং Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। আকর্ষণীয় লুকের সঙ্গে দুর্দান্ত ফিচারযুক্ত এই ফোনদুটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। সিরিজের বড় স্মার্টফোন অর্থাৎ Realme 8 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর প্রাথমিক দাম 17,999 টাকা। সাধারণ মানুষের মধ্যে এই নতুন রিয়েলমি ফোন সম্পর্কে মিলিত প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে এই ফোনটি পছন্দ করলেও অনেক স্মার্টফোন ইউজার মন করছেন মার্কেটে এই বাজেটে এর থেকেও ভালো স্মার্টফোন আছে।সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া সাধারণ মানুষের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আমরা এমন চারটি পয়েন্ট খুঁজে বার করেছি যার জন্য Realme 8 Pro ফোনটি নিজেকে খুব একটা জনপ্রিয় করে তুলতে পারেনি।

কম রিফ্রেশরেট

Realme 8 Pro ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত। এই দিক থেকে ইউজাররা কিছুটা অসন্তুষ্ট হয়েছে কারণ এই বাজেটের Xiaomi Redmi Note 10 Pro তে 120 হার্টস রিফ্রেশরেট পাওয়া যায়। Realme 8 Pro তে 180 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট, 1000 নিটস ব্রাইটনেস এবং 90.8% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে।

পুরোনো প্রসেসর

অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme 8 Pro ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। স্মার্টফোন ইউজারদের এই ফোনের চিপসেট নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে। Realme 8 Pro এর আগে Realme 7 Pro তেও কোম্পানি এই স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট‌ই ব‍্যবহার করেছিল। এমনকি কোম্পানির Realme 6 Pro ফোনটিও এক‌ই চিপসেটে রান করে। দুই বছর পুরোনো চিপসেট কোম্পানির নতুন স্মার্টফোনে যোগ করা মোটেই উচিত হয়নি।

ব‍্যার্থ রেয়ার সেন্সর

ফোটোগ্রাফির জন্য Realme 8 Pro তে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি সেন্সর বেস্ট হলেও বাকি তিনটি সেন্সর যেন কিছুটা পিছিয়ে পড়েছে। কোম্পানি এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের B&W লেন্স যোগ করেছে। শুধুমাত্র মোবাইল ফোটোগ্রাফির শৌখিন মানুষ কেন একজন সাধারণ মানুষ পর্যন্ত জানেন সুন্দর ফোটোগ্রাফির জন্য সবকটি সেন্সর‌ই অ্যাডভান্স হ‌ওয়া প্রয়োজন। যদি কেউ ভাবে Realme 8 Pro দিয়ে ম‍্যাক্রো শটস ক‍্যাপচার করতে চান তবে তাকে হয়ত কিছুটা হতাশ হতে হবে।

সেলফির দিক থেকেও পিছিয়ে

সেলফি ও ভিডিও কলের জন্য Realme 8 Pro তে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর যোগ করা হয়েছে। কোম্পানির ফ‍্যানরা এই ফোনে এর চেয়ে অ্যাডভান্স সেলফি ক‍্যামেরার আশা করছিলেন। সবচেয়ে বড় কথা মানূষের আশা বৃদ্ধির কারণ হল Realme 7 Pro তে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেখা গিয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চারটি এমন খামতি যার জন্য Realme 8 Pro ‘বেস্ট চয়েজ’ হয়ে উঠতৈ পারল না first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-disappointment-of-realme-8-pro-india/feed/ 0
ভারতে লঞ্চ হবে Realme 8i এবং Realme 8 5G, দখল করবে সবচেয়ে সস্তা 5G ফোনের স্থান https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8-5g-phone-to-launch-in-india-soon-know-specs-price/ https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8-5g-phone-to-launch-in-india-soon-know-specs-price/#respond Thu, 25 Mar 2021 13:00:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15072 লিক হল Realme 8 সিরিজের নতুন স্মার্টফোন

The post ভারতে লঞ্চ হবে Realme 8i এবং Realme 8 5G, দখল করবে সবচেয়ে সস্তা 5G ফোনের স্থান first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল রিয়েলমি ভারতে তাদের ‘রিয়েলমি 8’ সিরিজ পেশ করে এই সিরিজে Realme 8 এবং Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে Realme 8 ফোনটি 14,999 টাকা এবং  Realme 8 Pro ফোনটি 17,999 টাকার প্রাথমিক দামে পেশ করা হয়েছে। ভারতে ফোনদুটি লঞ্চের পর শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজে Realme 8i এবং Realme 8 5G নামে আরও দুটি নতুন স্মার্টফোন পেশ করবে।

ফাইনানশিয়াল এক্সপ্রেসের মাধ্যমে Realme 8i এবং Realme 8 5G ফোনদুটি সম্পর্কে জানা গেছে। ওয়েবসাইটে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠের সঙ্গে হ‌ওয়া সাক্ষাৎকার সম্পর্কে লিখে বলা হয়েছে কোম্পানি ভারতে তাদের ‘রিয়েলমি 8’ সিরিজে আরও দুটি নতুন স্মার্টফোন Realme 8i এবং Realme 8 5G নামে দুটি ফোন লঞ্চ করবে। মাধব শেঠ ফোনদুটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলেননি, তবে তিনি জানিয়ে দিয়েছেন Realme 8 Pro এর দাম Realme 8 5G এর থেকে কম হবে।

বলা হয়েছে Realme 8 5G ফোনটি Realme 8 এর থেকে বড় এবং Realme 8 Pro এর থেকে ছোট মডেল হবে।  রিপোর্ট অনুযায়ী এই ফোনটির দাম‌ই দুটি ফোনের মাঝামাঝি রাখা হবে। মনে করিয়ে দিই Realme 8 Pro ফোনটির প্রাথমিক দাম 17,999 টাকা। অর্থাৎ Realme 8 5G ফোনটি যদি এর চেয়ে কম দামে লঞ্চ করা হয় তবে ফোনটি ভারতে সবচেয়ে সস্তা 5জি ফোনের স্থান দখল করে নেবে। অন‍্যদিকে Realme 8i ফোনটি গোটা সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে।

Realme 8 সিরিজের দাম

ভারতে Realme 8 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 17,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 19,999 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটি Infinite Black ও Infinite Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

অন‍্যদিকে Realme 8 ফোনটি সাইবার সিলভার ও সাইবার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ আছে এবং এর দাম 14,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যাম ও 138 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হবে Realme 8i এবং Realme 8 5G, দখল করবে সবচেয়ে সস্তা 5G ফোনের স্থান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8-5g-phone-to-launch-in-india-soon-know-specs-price/feed/ 0
ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-8-realme-8-pro-launching-in-india-on-march-24-know-specifications-price/ https://www.91mobiles.com/bengali/realme-8-realme-8-pro-launching-in-india-on-march-24-know-specifications-price/#respond Mon, 15 Mar 2021 09:00:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14780 Realme 8 সিরিজের ডিটেইলস

The post ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ অফিসিয়ালি ভারতে Realme 8 এবং Realme 8 Pro ফোনদুটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছেন। টীজার ভিডিও থেকে জানা গেছে আগামী 24 মার্চ ভারতে Realme 8 সিরিজ পেশ করা হবে। এছাড়া এছাড়া অফিসিয়াল টীজার থেকে Realme 8 এবং Realme 8 Pro এর ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আগেই জানা গিয়েছিল রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল রিয়েলমি 8 এর মাধ্যমে ইউজারদের ‘বেস্ট ডিজাইন ও ফিচার’ এর এক্সপেরিয়েন্স দেওয়া হবে। চলুন দেখে নেওয়া ফোনদুটি সম্পর্কে কি কি জানা গেছে।

আরও পড়ুন: 6.5 ইঞ্চির স্ক্রিন এবং MediaTek Helio চিপসেটের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, প্রতিযোগিতায় চাইনিজ ব্র‍্যান্ডস

র‍্যাম ও স্টোরেজ

কয়েক দিন আগে একজন টুইটার ইউজার জানিয়েছিলেন স্ট‍্যান্ডার্ড রিয়েলমি 8 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনটি সাইবার সিলভার ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। এছাড়া রিয়েলমি 8 প্রোতে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। জানা গেছে ফোনটি ইনফিনিট ব্ল‍্যাক/ব্লু এবং ইয়েলো কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

প্রসেসর

কয়েক দিন আগে স্বয়ং কোম্পানি একটি রিটেইল বক্সের ছবি শেয়ার করেছিল এবং এর থেকে জানা গিয়েছিল রিয়েলমি 8 ফোনটি মিডিয়াটেক হেলিও জি95 চিপসেটে রান করবে। জানিয়ে রাখি এটি একটি 4জি চিপসেট। অন‍্যদিকে রিয়েলমি 8 প্রো ফোনটি 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে ফোনটির 4জি ভেরিয়েন্টে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি এবং 5জি ভেরিয়েন্টে মিডিয়াটেকে ডায়মেনসিটি 800ইউ চিপসেট দেখা যাবে।

আরও পড়ুন: Breaking News: ভারতে শুরু হয়েছে Apple iPhone 12 এর প্রোডাকশন

ব‍্যাটারী

কোম্পানির আগামী রিয়েলমি 8 প্রোতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। অন‍্যদিকে রিয়েলমি 8 ফোনটিতে 30 ওয়াট ডার্ট চার্জ টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

ক‍্যামেরা

কিছু দিন আগে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের Samsung HM2 প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। আগামী Realme 8 Pro তে দেওয়া ক‍্যামেরা সেট‌আপে 3x zoom, Starry Mode এবং tilt-shift এর মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে। অন‍্যদিকে রিয়েলমি 8 ফোনটির ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

আরও পড়ুন: আসছে Nokia 8.3 5G এর অ্যাডভান্স ভার্সন, জেনে নিন নতুন নাম

ডিসপ্লে

রিয়েলমি 8 স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এতে রিয়েলমি নারজো 30 প্রো এর মতো সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। আশা করা হচ্ছে এই ফোনের ডিসপ্লে ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্ট করবে। তবে এখনও পর্যন্ত রিয়েলমি 8 প্রো এর ডিসপ্লে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-realme-8-pro-launching-in-india-on-march-24-know-specifications-price/feed/ 0
লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-8-pro-specifications-4500mah-battery-launch-soon-with-realme-8-features-64mp-camera/ https://www.91mobiles.com/bengali/realme-8-pro-specifications-4500mah-battery-launch-soon-with-realme-8-features-64mp-camera/#respond Mon, 08 Mar 2021 05:00:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14684 লিক হল Realme 8 Pro

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের স্মার্টফোন মার্কেটে অত‍্যন্ত দ্রুত নিজের জায়গা করে দেওয়া ব্র‍্যান্ড রিয়েলমি সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি শীঘ্রই তাদের ‘রিয়েলমি 8’ সিরিজে Realme 8 ও Realme 8 Pro নামের দুটি ফোন লঞ্চ করবে। কবে অফিসিয়ালি এই সিরিজ পেশ করা হবে সেবিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক ইন্টারনেটে শেয়ার করা হচ্ছে। এবার এইসব লিক ছাড়াও আমেরিকার এফসিসি ওয়েবসাইটের লিস্টিঙে Realme 8 Pro ফোনটি কিছু স্পেসিফিকেশনসহ দেখা গেছে।

আরও পড়ুন: আমাজনে লিস্টেড হল Samsung Galaxy M12 স্মার্টফোন, 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে 11 মার্চ

65W ফাস্ট চার্জিং টেকনোলজি

এফসিসি লিস্টিং অনুযায়ী কোম্পানি তাদের Realme 8 Pro তে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে রিয়েলমি ইউআই 2.0 যোগ করতে পারে। এফসিসিতে ফোনটি RMX3081 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে, ফলে মনে করা হচ্ছে এটি সত‍্যিই Realme 8 Pro স্মার্টফোন। লিস্টিঙে বলা হয়েছে, এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করবে। জানিয়ে রাখি, এই এফসিসি লিস্টিং সবার আগে টিপস্টার Abhishek Yadav টুইটে শেয়ার করেন।

Realme 8 Pro তে থাকবে 108MP ক‍্যামেরা

কয়েক দিন আগে রিয়েলমি জানিয়েছিল Realme 8 Pro তে 108MP Samsung HM2 প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। আগামী Realme 8 Pro তে দেওয়া ক‍্যামেরা সেট‌আপে 3x zoom, Starry Mode এবং tilt-shift এর মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে।

আরও পড়ুন: MediaTek Dimensity 1200 SoC যুক্ত বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন হতে চলেছে Realme GT Neo, লঞ্চের আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

Realme 8 Pro এর বিশেষত্ব

জানিয়ে রাখি কয়েক দিন আগে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে টুইট করে একটি ছবি শেয়ার করেন, যেখানে Realme 8 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলের সঙ্গে Realme 8 এর রিটেইল বক্সের পেছনের ছবি দেখানো হয়। এর ফলে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

মাধব শেঠের শেয়ার করা Realme 8 এর রিটেইল বক্সের ছবি অনুযায়ী এই ফোনে 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। এছাড়া এতে স্পীড ও মাল্টি টাস্কিঙের জন্য মিডিয়াটেক হেলিও জি95 চিপসেট দেওয়া হবে।

আর‌ও পড়ুন: লঞ্চ হল বিশ্বের প্রথম 18GB RAM ও সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, বদলে যাবে মোবাইল গেমিঙের ইতিহাস

এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-pro-specifications-4500mah-battery-launch-soon-with-realme-8-features-64mp-camera/feed/ 0
লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/108mp-realme-8-4g-and-8-pro-4g-tipped-to-feature-qualcomm-chipsets-launch-soon/ https://www.91mobiles.com/bengali/108mp-realme-8-4g-and-8-pro-4g-tipped-to-feature-qualcomm-chipsets-launch-soon/#respond Wed, 03 Mar 2021 12:00:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14590 লিক হল Realme 8

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি অফিসিয়ালি তাদের আপকামিং Realme 8 সিরিজ টীজ করা শুরু করে দিয়েছে। মঙ্গলবার কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্টে ঘোষণা করেছে Realme 8 Pro ফোনটিতে 108MP Samsung HM2 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এবার একটি নতুন রিপোর্টে এই সিরিজের দুটি ফোন Realme 8 এবং Realme 8 Pro এর প্রসেসর লিক হয়ে গেছে। লিকে বলা হয়েছে Realme 8 সিরিজের 4জি ভেরিয়েন্টে কোয়ালকম প্রসেসর দেওয়া হবে। অন‍্যদিকে মুকুল শর্মা জানিয়েছেন রিয়েলমির একটি স্মার্টফোন RMX3041 মডেল নাম্বারসহ TENAA তে লিস্টেড হয়েছে। এই লিস্টিং থেকে স্পেসিফিকেশন ও রেন্ডার পাওয়া গেছে।

আরও পড়ুন: 8GB র‍্যামের সাথে Xiaomi Mi 11 Lite ওয়েবসাইটে লিস্টেড হল, 5G এর শক্তির সাথে খুব শীঘ্রই হবে লঞ্চ

Realme 8 সিরিজের প্রসেসর

কোম্পানির আগামী স্মার্টফোন সিরিজের প্রসেসর সম্পর্কে TheLeaks নামের টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে Realme 8 4G স্মার্টফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। অন‍্যদিকে Realme 8 Pro 4G তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হবে। জানিয়ে রাখি কোম্পানির এর আগে তাদের Realme 8 ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি95 এবং Realme 8 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট ব‍্যবহার করেছিল। এছাড়া কোম্পানির Realme 8i ফোনটিতে স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়।

প্রসেসর ছাড়া আপাতত Realme 8 4G এবং Realme 8 Pro 4G সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি, তবে শোনা যাচ্ছে শীঘ্রই মার্কেটে পেশ করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই মাস অর্থাৎ মার্চেই Realme 8 সিরিজ লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: ভারতে 8 মার্চ লঞ্চ হবে OPPO F19 সিরিজ, শুরু হল প্রি-অর্ডার

TENAA লিস্টিং

টেনাতে দেখা Realme RMX3041 ফোনটি সম্পর্কে মনে করা হচ্ছে এটি Realme 8 স্মার্টফোন। রেন্ডার অনুযায়ী ফোনটির ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা ও এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। ফোনের গ্লসি ব‍্যাক প‍্যানেলে রিয়েলমির লোগো রয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে টপ লেফট কর্ণারে সেলফি ক‍্যামেরা সহ পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট অবস্থিত। এক‌ইভাবে ফোনের বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন থাকবে। Realme 8 Pro এর ডিজাইন দেখতে এখানে ক্লিক করুন।

Realme RMX3041 এর ডিজাইন ছাড়া আরও জানা গেছে এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম এবং 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। ফোনটির ডায়মেনশন 162.5 × 74.8 × 8.5 এম‌এম। যেহেতু এতে 5জি দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা মনে করছি এতে মিডিয়াটেক ডায়মেনসিটি অথবা লেটেস্ট মিড রেঞ্জ স্ন‍্যাপড্রাগন চিপসেট থাকবে।

আরও পড়ুন: Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর

Realme 8 Pro তে থাকছে 108MP ক‍্যামেরা

কোম্পানি তাদের Realme 8 Pro তে লেটেস্ট 108MP Samsung HM2 সেন্সর যোগ করবে যা 9 ইন 1 পিক্সেল বাইনিং এবং 1/1.52″ লার্জ সেন্সরযুক্ত। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সেন্সর কম আলোতেও সুন্দর ফোটোগ্রাফি করবে। এছাড়া ISOCELL Plus টেকনোলজি অপটিক্যাল লস ও লাইট রিফলেকশন কম করবে।

কবে লঞ্চ হবে Realme 8 সিরিজ?

 Realme 8 Pro এর ক‍্যামেরা স্পেসিফিকেশন ছাড়া আগামী ফোনগুলি সম্পর্কে অন্য কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এবিষয়ে আলোকপাত করা হবে।

আরও পড়ুন: আলোড়ন সৃষ্টি করতে আসছে ফোল্ডেবল iPhone, এতে আছে 8 ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন কবে লঞ্চ

Realme 7 সিরিজে ছিল তিনটি মডেল

কোম্পানি গত বছর সেপ্টেম্বর মাসে তাদের Realme 7 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 7 ও Realme 7 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়। অবশ্য পরবর্তী সময়ে এই লাইন‌আপে Realme 7i ও Realme 7 5G ফোন যোগ করা হয়েছে। তাই আশা করা হচ্ছে শুরুতে Realme 8 সিরিজেও দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-realme-8-4g-and-8-pro-4g-tipped-to-feature-qualcomm-chipsets-launch-soon/feed/ 0
দেখে নিন Realme 8 Pro এর ফুল ডিজাইন, 108MP কোয়াড ক‍্যামেরা এবং পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে মার্চ মাসেই হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/realme-8-pro-design-revealed-launch-with-108mp-primary-camera-price-sale/ https://www.91mobiles.com/bengali/realme-8-pro-design-revealed-launch-with-108mp-primary-camera-price-sale/#respond Tue, 02 Mar 2021 13:30:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14549 লঞ্চ হবে Realme 8 Pro

The post দেখে নিন Realme 8 Pro এর ফুল ডিজাইন, 108MP কোয়াড ক‍্যামেরা এবং পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে মার্চ মাসেই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম বলিউড অভিনেতা সলমন খানের একটি ছবি শেয়ার করা হয় যেখানে তাঁর হাতে Realme 8 Pro ফোনটি দেখা গিয়েছে। আজ রিয়েলমি ক‍্যামেরা ইনোভেশন ইভেন্ট 2021 এ কোম্পানি তাদের Realme 8 Pro ফোনটি সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ফোনে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হবে। ইভেন্টে 108 মেগাপিক্সেল ক‍্যামেরার ডিটেইলস‌ও জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানের মঞ্চে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছুই বলা হয়নি। আশা করা হচ্ছে এই মার্চ মাসেই ভারতের মার্কেটে ‘Realme 8’ সিরিজ পেশ করে দেওয়া হবে।

আরও পড়ুন: 5 মার্চ ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy A32 4G, লঞ্চের আগেই জেনে নিন এর দাম

Realme 8 Pro এর ডিজাইন

কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের Realme 8 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা মডিউল থাকবে। এই ক‍্যামেরা মডিউলের সঙ্গে ফ্ল‍্যাশ লাইট ও ‘Dare to Leap’ ট‍্যাগ লাইন লেখা আছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরাসহ একটি ছোট পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। ফোনে পাঞ্চ হোল থাকায় ডিসপ্লের তিন দিক বেজল লেস। তবে নিচের দিকে কিছুটা চিন পার্ট দেখা যাবে। ইভেন্টে Realme 8 Pro এর গ্ৰেডিয়েন্ট ব্লু কালার ভেরিয়েন্ট দেখা গেছে। আশা করা হচ্ছে ফোনটি একাধিক কালার অপশনে সেল করা হবে।

108MP ক‍্যামেরা

কম আলোতেও সুন্দর ফোটোগ্রাফির জন্য কোম্পানি Realme 8 Pro তে স‍্যামসাঙের লেটেস্ট 108MP HM2 সেন্সর 9 ইন 1 পিক্সেল বাইনিং এবং 1/1.52 is সেন্সরের ব‍্যবহার করেছে। এই IDOCELL প্লাস টেকনোলজি সম্পর্কে বলা হয়েছে এই সেন্সরে 3× জুম পাওয়া যাবে এবং তিনটি নতুন ফিল্টারের সঙ্গে টাইম ল‍্যাপ্স ভিডিও, টিল্ট শিফট ও পোর্ট্রেট মোড সাপোর্ট করবে। Realme 8 Pro এর এই সেন্সর 12MP ব‍্যবহার করে হাই রেজলিউশন ফোটো তৈরি করবে। এর ফলে ফোনটি এক সারিতে আটটি 12 মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম হবে।

আরও পড়ুন: লঞ্চের আগে জেনে নিন Oppo Find X3 Pro, X3 Neo, and X3 Lite এর লুক আর সব স্পেসিফিকেশন্স, 11মার্চ হবে এর চমকদার এন্ট্রি

Realme 8 Pro তে 12000 × 9000 পিক্সেল ও 1/1.52 সাইজের সেন্সরসহ লেটেস্ট জেনারেশন 108MP HM2 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। বড় সেন্সর সাইজ ইমেজ কোয়ালিটির প্রতি বিশেষ নজর রাখবে। এছাড়া লো লাইট ফোটোগ্রাফির জন্য এতে 9 in 1 pixel binning, ISOCELL Plus ও smart ISO ফিচার পাওয়া যাবে।

5G

এখনও পর্যন্ত Realme 8 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যেহেতু এতে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে তাই হয়তো কোম্পানি এই ফোনে 5জি কানেক্টিভিটি যোগ করার চেষ্টা করবে। কয়েক দিন আগে আবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Realme 8 ফোনটি দেখা গেছে। সেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেট ও 8 জিবি র‍্যামের কথা উল্লেখ করা হয়। তবে সাইটে অ্যান্ড্রয়েড 10 এর কথা বলা হলেও শোনা যাচ্ছে এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

আরও পড়ুন: আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী

 Realme 8 সিরিজের দাম

ধারণা করা হচ্ছে কোম্পানি তাদের Realme 8 এবং Realme 8 Pro ফোনদুটি ভারতে 15 – 20 হাজার টাকার বাজেটে লঞ্চ করবে। কোম্পানির এই সিরিজখে মার্কেটে শাওমির ‘রেডমি নোট 10’ সিরিজের Redmi Note 10 ও Redmi Note 10 Pro এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য আগামী 4 মার্চ ভারতে ‘রেডমি নোট 10’ সিরিজ পেশ করা হবে, তবে এখনও পর্যন্ত ‘রিয়েলমি 8’ সিরিজের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি‌।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন Realme 8 Pro এর ফুল ডিজাইন, 108MP কোয়াড ক‍্যামেরা এবং পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে মার্চ মাসেই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-pro-design-revealed-launch-with-108mp-primary-camera-price-sale/feed/ 0