Home টপ সংগ্রহ জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার এক বছরের ভ‍্যালিডিটির প্ল‍্যান, জেনে নিন কোনটি সবচেয়ে লাভজনক

জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার এক বছরের ভ‍্যালিডিটির প্ল‍্যান, জেনে নিন কোনটি সবচেয়ে লাভজনক

ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রির প্রতিটি টেলিকম কোম্পানি এখন নিজেকে অন্য কোম্পানির চেয়ে আরও ভালো প্রমাণ করার দৌড়ে ব‍্যস্ত। কোনো একটি কোম্পানি একটি প্ল‍্যান পেশ করলে অন্য কোম্পানি তার চেয়ে বেশি ভালো প্ল‍্যান পেশ করে। গত কয়েক দিনে রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল 365 দিন ভ‍্যালিডিটির বার্ষিক প্ল‍্যান লঞ্চ করেছে। জেনে নিন এর মধ্যে কোন প্ল‍্যানটি সবচেয়ে বেশি বেনিফিট দেয় এবং কোন প্ল‍্যানটি আপনার জন্য বেস্ট:

ভারতীয় রেলে পাওয়া যাবে এরোপ্লেনের সুযোগ সুবিধা, 3ডি ফিল্ম থেকে আনলিমিটেড ওয়াইফাই সব পাওয়া যাবে ফ্রিতে

এয়ারটেল
এয়ারটেল 365 দিন ভ‍্যালিডিটির 1,699 টাকার প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানে ইউজারদের পুরো এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হবে। এই ভয়েস কলে কোনো এফ‌ইউপি লিমিট নেই এবং লোকাল, ন‍্যাশানাল ও রোমিঙেও ফ্রি থাকবে। এক‌ই ভাবে ইউজাররা 365 দিন প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি করে 365 দিনে মোট 365 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এই ডেটা 4জির সঙ্গে সঙ্গে 3জি ও 2জিতেও ব‍্যবহার করা যাবে।

রিলায়েন্স জিও
জিওর পক্ষ থেকেও এক‌ই দামের অর্থাৎ 1,699 টাকার‌ই বার্ষিক প্ল‍্যান জারি করা হয়েছে। দামের দিক থেকে এক হলেও ইন্টারনেট ডেটার দিক থেকে রিলায়েন্স জিও এয়ারটেলের থেকে বেশি বেনিফিট দেয়। এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যাবে এবং দৈনিক লিমিট শেষ হ‌ওয়ার পরেও 64 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। অর্থাৎ পুরো বছরে এই প্ল‍্যানে 547.5 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। জিও নেটওয়ার্কেও ইউজার পুরো দেশে আনলিমিটেড ভয়েস কল (এফ‌ইউপি লিমিটসহ) করা যাবে। এতেও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ পাওয়া যাবে।

স‍্যামসাংকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত শাওমি, বানাচ্ছে ডায়েরির মতো ভাঁজ হ‌ওয়া স্মার্টফোন

ভোডাফোন-আইডিয়া
ভোডাফোন ও আইডিয়া হাত মেলানোর পর এটিই এখন দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। 365 দিনের বার্ষিক প্ল‍্যান হিসেবে কোম্পানি 1,499 টাকার প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। এয়ারটেলের মতোই এই প্ল‍্যানেও মোট 365 জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটার মধ্যে থেকে একদিনে সর্বাধিক 1 জিবি ডেটা ব‍্যবহার করা যাবে। এই প্ল‍্যানে পুরো এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই ভয়েস কল কোনো এফ‌ইউপি লিমিট ছাড়া এবং লোকাল, ন‍্যাশানাল ও রোমিঙেও ফ্রি চলবে। এক‌ই ভাবে এই প্ল‍্যানেও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি লিমিটের হিসেবে মোট 365 জিবি ডেটা পাওয়া যাবে।