বর্তমানে গোটা বিশ্ব 2021 সালকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ভারতের টেলিকম কোম্পানিগুলি তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিকে বিদয় করে বসে আছে। দেশের মুখ্য তিন প্রাইভেট কোম্পানি Reliance Jio, Bharti Airtel ও Vodafone Idea একে তাদের গ্ৰাহকদের একই সঙ্গে হতবাক ো হতাশ করে বসে আছে। এই তিনটি কোম্পানিই তাদের Prepaid Plan Tariff এর দাম বাড়িয়ে গ্ৰাহকের রিচার্জের খরচ বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। একদিকে যেমন কিছু পুরোনো প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে কিছু প্ল্যানের ক্ষেত্রে সেই আগের একই বেনিফিট উপভোগ করার জন্য বেশি দাম দিতে হবে। টেলিকম কোম্পানির ট্যারিফের মূল্যবৃদ্ধির হাত থেকে বাঁচা যাবে না ঠিকই, তবে অপেক্ষাকৃত সস্তা প্ল্যানগুলি বেছে নিয়ে নিজেদের কিছুটা সাশ্রয় করা যেতে পারে। তাই এই পোস্টে আমরা রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার সবচেয়ে সস্তা প্ল্যানগুলির দাম ও সেগুলির বেনিফিট সম্পর্কে আলোচনা করতে চলেছি।
Reliance Jio
ট্যারিফ প্ল্যানের মূল্যবৃদ্ধির পর এখন জিওর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যানের দাম 91 টাকা। আগে এই প্ল্যানটির দাম ছিল 75 টাকা। কোম্পানির এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানটি রিচার্জ করলে কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 3 জিবি ডেটা দেওয়া হয় যা যে কোনো সময় ব্যবহার করা যায়। এই প্ল্যানে ডেটার কোনো দৈনিক লিমিট নেই। এছাড়াও রিলায়েন্স জিওর এই 91 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও মোট 50টি ফ্রি এসএমএস পাওয়া যায়।
Airtel
এয়ারটেলের এখন সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 99 টাকা। এই প্ল্যানটির দাম আগে 79 টাকা ছিল, যা এখন 20 টাকা বাড়িয়ে 99 টাকা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে 28 দিনের মধ্যে ব্যবহার করার জন্য মোট 200 এমবি ডেটা দেওয়া হয়। উল্লেখ্য কোম্পানির Rs 99 Plan এ 99 টাকারই টকটাইম দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায় না ঠিকই, তবে ভয়েস কলের জন্য প্রতি সেকেন্ডে মাত্র 1 পয়সা করে দাম দিতে হয়।
Vi
ভোডাফোন আইডিয়ার প্ল্যানটিও অনেকাংশে এয়ারটেলের প্ল্যানের মতোই। আগে কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ছিল 79 টাকা এবং এখন এই প্ল্যানের দাম বাড়িয়ে 99 টাকা করে দেওয়া হয়েছে। এই প্ল্যানেও 99 টাকা ফুল টকটাইম পাওয়া যায় এবং ভয়েস কলের জন্য 1 পয়সা প্রতি সেকেন্ডের দরে চার্জ করা হয়। এছাড়াও Vodafone Idea Rs 99 Plan এ 200 এমবি ডেটা পাওয়া যায়। অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










