শাওমি গতকাল ঘোষণা করে কোম্পানি আগামী 28 ফেব্রুয়ারি ভারতে তাদের রেডমি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন রেডমি নোট 7 লঞ্চ করতে চলেছে। শাওমির অন্যান্য স্মার্টফোনের মতোই টেক ইউজাররা রেডমি নোট 7 এর জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছে। শাওমির স্মার্টফোন টেক প্রেমীদের মধ্যে এত পরিমাণে জনপ্রিয় হওয়ার অন্যতম বড় কারণ হল কোম্পানি অত্যন্ত কম দামে অসাধারণ ফিচার ও স্পেসিফিকেশন দেয় এবং কিছু দিন পর পরই সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম আপডেট করতে থাকে। গত মাসে কোম্পানি তাদের নতুন ইউজার ইন্টারফেস মিইউআই 11 এর ওপর থেকে পর্দা তুলে নেয়, এবার সেইসব স্মার্টফোনের লিস্টও পেশ করা হয়েছে যেসব ফোনগুলি খুব তাড়াতাড়ি মিইউআই 11 এ আপডেট হয়ে যাবে।
চীনের থেকেও বেশি ভারতে বিক্রি হয় শাওমি স্মার্টফোন
শাওমি এখনও পর্যন্ত মিইউআই 11 অফিসিয়ালি সেল আউট করেনি। শাওমির এই ইউজার ইন্টারফেস অনেক অ্যাডভান্স ফিচারযুক্ত হবে। শাওমির সিইও লেই জুনের বক্তব্য অনুযায়ী মিইউআইয়ের এই নতুন আপডেট ইউজার ইন্টারফেসের এক্সপেরিয়েন্স অন্য লেভেলে নিয়ে যাবে। মিইউআই 11 এ স্মার্টফোনের অপারেটিং থেকে শুরু করে ফোনে অ্যাপের ব্যবহার, ক্যামেরা ফিচার ও অন্যান্য সেটিংসও আগের চেয়ে আকর্ষণীয় ও অ্যাডভান্স হয়ে উঠবে।
মি সিরিজের যেসব ফোন মিইউআই 11 এ আপডেট হবে
শাওমি মি 9,
মি 8,
মি 6এক্স,
মি 6,
মি 5এক্স,
মি 5সি,
মি 5এস,
মি 5এস প্লাস,
মি প্লে
মিক্স সিরিজের যেসব ফোন মিইউআই 11 এ আপডেট হবে
মি মিক্স 3,
মি মিক্স 2এস,
মি মিক্স 2,
মি মিক্স 1,
মি নোট 2,
মি নোট 3,
মি ম্যাক্স 2,
মি ম্যাক্স,
মি ম্যাক্স 3
রেডমি সিরিজের যেসব ফোন মিইউআই 11 এ আপডেট হবে
রেডমি নোট 7,
রেডমি 6 প্রো,
রেডমি নোট 7 প্রো,
রেডমি নোট 5,
রেডমি নোট 5 প্রো,
রেডমি নোট 5এ,
রেডমি নোট 4,
রেডমি নোট 4এক্স,
রেডমি নোট 6,
রেডমি নোট 6 প্রো,
রেডমি 6,
রেডমি 6এ,
রেডমি 5,
রেডমি 5এ,
রেডমি 5 প্লাস,
রেডমি 4,
রেডমি 4এ,
রেডমি 4এক্স,
রেডমি 3এস/3এক্স,
রেডমি এস2
48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে শাওমি মি 9, এই স্টাইলিশ ফোনের তথ্য হল লিক
প্রসঙ্গত এই লিস্ট শাওমির তরফ থেকে অফিসিয়ালি পেশ করা হয়নি বরং বিদেশি মিডিয়া এই লিস্ট শেয়ার করেছে। রিপোর্টে বলা হয়েছে মিইউআই 11 জুম থেকে উপরোক্ত স্মার্টফোগুলিতে আপডেট হওয়া শুরু হয়ে যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











